Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

মুকেশ ছাবরার মাস্টারক্লাস: বাংলার অভিনেতাদের জন্য বলিউডের স্বপ্নের দরজা খুলতে কলকাতায়!

মুম্বইয়ের খ্যাতনামা কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা এবার আসছেন কলকাতায়! প্রথমবারের মতো তিনি বাংলার আগ্রহী অভিনেতা-অভিনেত্রীদের জন্য আয়োজন করছেন অভিনয় এবং পারফরম্যান্স ক্র্যাফট শিখতে তিন ঘণ্টার বিশেষ মাস্টারক্লাস।

মুকেশ ছাবরার মাস্টারক্লাস: বাংলার অভিনেতাদের জন্য বলিউডের স্বপ্নের দরজা খুলতে কলকাতায়!

মুকেশ

শেষ আপডেট: 26 June 2025 17:23

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের খ্যাতনামা কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা এবার আসছেন কলকাতায়! প্রথমবারের মতো তিনি বাংলার আগ্রহী অভিনেতা-অভিনেত্রীদের জন্য আয়োজন করছেন অভিনয় এবং পারফরম্যান্স ক্র্যাফট শিখতে তিন ঘণ্টার বিশেষ মাস্টারক্লাস। এই সেশনটি শুধু অভিনয়ের খুঁটিনাটিই নয়, অডিশন এবং সেলফ-টেপের কৌশল, অভিনয় জীবনের চ্যালেঞ্জ সামলানোর কৌশল এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কেও দিকনির্দেশনা দেবে।


মাস্টারক্লাসে থাকছে বলিউডে প্রবেশ করার সঠিক গাইডলাইন এবং মুকেশ ছাবরার সঙ্গে খোলামেলা প্রশ্ন-উত্তর সেশন। আগামী ১২ জুলাই সন্ধ্যা ৫টা থেকে ৮টা পর্যন্ত পার্পল মুভিটাউনে এই সেশনটি অনুষ্ঠিত হবে। এটি আয়োজন করছে বোহোবস এন্টারটেনমেন্ট, মুকেশ ছাবরা কাস্টিং কোম্পানি এবং পার্পল মুভিটাউনের যৌথ উদ্যোগে।


এ বিষয়ে পার্পল মুভিটাউনের প্রাক্তন কর্ণধার এবং প্রযোজক প্রীতিময় চক্রবর্তী বলেন, ‘প্রায় প্রতিদিনই অনেক অভিভাবক এবং আগ্রহী শিল্পী আমার সাথে যোগাযোগ করেন, যারা বলিউডে কাজ করার স্বপ্ন দেখেন, কিন্তু সঠিক পথ খুঁজে পান না। এই ভাবনা থেকেই মুকেশ ছাবরার সঙ্গে কথা বলে আমরা এই মাস্টারক্লাসের উদ্যোগ নিই।’


শাশ্বত চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, স্বস্তিকা মুখোপাধ্যায়ের মতো অনেক অভিনেতা ইতিমধ্যেই বলিউডে সফলতার ছাপ রেখেছেন, আর আগামীর দিনে এই তালিকায় আরও নাম যুক্ত হবে বলে মনে করছেন প্রীতিময় চক্রবর্তী। তিনি বলেন, ‘বাংলায় এমন অনেক প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রী আছেন, যারা সঠিক গাইডলাইনের অভাবে নিজেদের মেলে ধরতে পারছেন না। এই মাস্টারক্লাসের মাধ্যমে আমরা আশা করছি আগামীর দিনের এমন ক’জন প্রতিভা খুঁজে পাব, যারা বাংলার নাম বলিউডে উজ্জ্বল করবে।’


মুকেশ ছাবরা এই সেশনটিতে শেয়ার করবেন অভিনয় এবং অডিশনের খুঁটিনাটি কৌশল, সেলফ-টেপ থেকে পারফরম্যান্স ক্র্যাফট পর্যন্ত প্রতিটি খুঁটিনাটি বিষয়ে দিকনির্দেশনা। পাশাপাশি আত্মবিশ্বাস এবং ধৈর্য ধরে কিভাবে এই ইন্ডাস্ট্রিতে এগিয়ে যেতে হয় এবং কিভাবে মনের যত্ন নিতে হয়, তা নিয়েও তিনি শেয়ার করবেন অমূল্য ভাবনাগুলো। অনলাইনে এই মাস্টারক্লাসের জন্য ইতিমধ্যেই ২০০জন আগ্রহী শিল্পী নাম নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন প্রীতিময় চক্রবর্তী।
 


```