Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

‘মোদীর সেদিনের সান্ত্বনা আমার আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে’, বললেন শামি

বিশ্বকাপ ফাইনালের পরেই ভারতীয় ড্রেসিংরুমে মহম্মদ শামিকে পিঠ চাপড়ে সান্ত্বনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

‘মোদীর সেদিনের সান্ত্বনা আমার আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে’, বললেন শামি

শেষ আপডেট: 23 November 2023 21:12

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ ফাইনালের পরেই ভারতীয় ড্রেসিংরুমে মহম্মদ শামিকে পিঠ চাপড়ে সান্ত্বনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই নিয়ে ভারতের নামী পেসার বলেছেন, প্রধানমন্ত্রীর সেদিনের সান্ত্বনা আমার আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দিয়েছে, এই নিয়ে অস্বীকার করার কোনও জায়গায় নেই।

ফাইনালের পরে শামি সেদিনের ওই মুহূর্তের ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল সাইটে। তিনি লিখেছিলেন, ভারতীয় ড্রেসিংরুমে এসে আমাদের মনোবল বাড়িয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। তাঁকে আমরা কথা দিয়েছি কামব্যাক করব।

শামিকে দেখাও যায় যে, তিনি নতমস্তকে মোদীর বুকে ধরা দিয়েছেন। যদিও পাশে দাঁড়ানো শ্রেয়স আইয়ারের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। নেটিজেনদের কিছু অংশের দাবি, শ্রেয়স সৌজন্য দেখাননি প্রধানমন্ত্রীকে। এই নিয়ে এদিনও আলোচনা হয়েছে।

যদিও আইসিসি-র নিয়মে রয়েছে, ম্যাচ শেষে কোনওভাবেই কেউ ড্রেসিংরুমে প্রবেশ করতে পারেন না। মোদী অবশ্য ভারতীয় দলের প্রত্যেক ক্রিকেটারের সঙ্গে হাত মিলিয়েছেন। এমনকী তাঁদের দিল্লিতে আসার আমন্ত্রণও জানিয়েছেন। 


```