Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

জন্মদিন সুখের হল না, গতবারের রুপোজয়ী চানু প্যারিসে পেলেন চতুর্থ স্থান

এই নিয়ে গেমসে ভারতের মোট ছয়জন ক্রীড়াবিদ চারে শেষ করলেন। চানু প্রথম ধাপে চানু তোলেন ৮৮ কেজি ওজন। ওই পর্বে প্রথম ছিলেন রোমানিয়ার ভারোত্তোলক ভ্যালেন্টিনা। দুইয়ে ছিলেন চিনের তারকা। 

জন্মদিন সুখের হল না, গতবারের রুপোজয়ী চানু প্যারিসে পেলেন চতুর্থ স্থান

মীরাবাই চানু।

শেষ আপডেট: 8 August 2024 08:49

দ্য ওয়াল ব্যুরো: ভিনেশ ফোগতের অন্ধকার কাটিয়ে মীরাবাই চানুও আলো আনতে পারলেন না। তিনি ৪৯ কেজি ভারোত্তোলন বিভাগে ভারতের নামী তারকা চারে শেষ করলেন। তিনি মোট ১৯৯ কেজি ওজন তুলেছেন। যিনি ব্রোঞ্জ পেলেন, তিনি ২০০ কেজি ওজন তুলে পদক পেলেন।

এই নিয়ে গেমসে ভারতের মোট ছয়জন ক্রীড়াবিদ চারে শেষ করলেন। চানু প্রথম ধাপে চানু তোলেন ৮৮ কেজি ওজন। ওই পর্বে প্রথম ছিলেন রোমানিয়ার ভারোত্তোলক ভ্যালেন্টিনা। দুইয়ে ছিলেন চিনের তারকা। 

ক্লিন ও জার্ক বিভাগে চানু ১১১ কেজির বেশি ওজন তুলতে পারেননি। বরং চিনের জিহুই ১১৭ কেজি ওজন তুলে প্রথম হন। দ্বিতীয় হন রোমানিয়ার ভারোত্তোলক। তাইল্যান্ডের প্রতিযোগী ১১২ কেজি ওজন তুলে তৃতীয় হয়েছেন। চানুকে শুরু থেকে চনমনে ছিলেন। ভাবা গিয়েছিল তিনি এবারও পদক জিতে ফিরবেন। কিন্তু শেষ ধাপে এসে তিনি মাত্র এক কেজির জন্য  ব্রোঞ্জ হারালেন।

গতবার টোকিও অলিম্পিক্স গেমসে ভারতের হয়ে পদক আনেন চানু। তিনি প্রথম দিনেই রুপোর স্বাদ দিয়েছিলেন দেশবাসীকে। 

এবার তিনি অবশ্য গেমস শেষের পথে নামলেন। পিভি সিন্ধুর পরে তিনিই দ্বিতীয় মহিলা ক্রীড়াবিদ যিনি গেমসে রুপো জিতেছেন। তাই তাঁর প্রতি দেশের আশা ছিল। কিন্তু তিনি নিরাশ করলেন।

বৃহস্পতিবার চানুর জন্মদিন। তার আগে তাঁর দিকে তাকিয়ে ছিল দেশের মানুষ। গত এশিয়ান গেমস ও প্যান প্যাসিফিক গেমসে চানু চোটের কারণে নিজের সেরাটা দিতে পারেননি। এবারও তাঁকে চেনা মেজাজে দেখা গেল না।


```