Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

মেক্সিকোর বিদায়, কোয়ার্টার ফাইনালে মেসির আর্জেন্টিনার বিরুদ্ধে খেলবে ইকুয়েডর

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে যেতে হলে জিততেই হতো মেক্সিকোকে। কিন্তু শেষমেশ ইকুয়েডরকে হারাতে পারল না তারা।

মেক্সিকোর বিদায়, কোয়ার্টার ফাইনালে মেসির আর্জেন্টিনার বিরুদ্ধে খেলবে ইকুয়েডর

গোলের সুযোগ হারিয়ে হতাশ মেক্সিকোর তারকা।

শেষ আপডেট: 1 July 2024 19:41

দ্য ওয়াল ব্যুরো: কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে যেতে হলে জিততেই হতো মেক্সিকোকে। কিন্তু শেষমেশ ইকুয়েডরকে হারাতে পারল না তারা। গোলশূন্য ড্র-তে ম্যাচ শেষ হয়েছে। এতে মেক্সিকোর কাছ থেকে এক পয়েন্ট আদায় করে মোট ৪ পয়েন্ট নিয়ে বি-গ্রুপের রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনালে গেল ইকুয়েডর। অপরদিকে, সমান ৪ পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকার কারণে বিদায় নিল মেক্সিকো।

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে ইকুয়েডর। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ভেনিজুয়েলা মুখোমুখি হবে কানাডার।

ইকুয়েডরের বিপক্ষে এখন পর্যন্ত ৩৯টি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। যেখানে জয় রয়েছে ২৪টি ম্যাচে এবং হেরেছে মাত্র ৫টি ম্যচে। ২০১৫ সালে শেষ সাক্ষাৎকারে ০-২ ব্যবধানে মেসিরা হেরেছিল তাদের কাছে। সেই কারণেই অঘটন আজও ঘটতে পারে। সতর্ক হয়ে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়নরা।

আমেরিকার আরিজোনার স্টেট ফার্ম স্টেডিয়ামে বল দখলে এগিয়ে ছিল মেক্সিকোই। ম্যাচের প্রায় ৬০ শতাংশ দখল রেখেছিল উত্তর আমেরিকার দেশটি। গোলের সুযোগের দিক থেকেও তারা এগিয়ে ছিল।

মেক্সিকোর বারবার আক্রমণ রুখে দিয়েছে ইকুয়েডরের ডিফেন্ডাররা। ম্যাচের শেষ মুহূর্তে একটি পেনাল্টি পেয়েছিল মেক্সিকো। কিন্তু ভিএআর চেক করে সেই ফাউল না হওয়ার সিদ্ধান্ত দেন রেফারি। ফলে পেনাল্টি বাতিল হয়ে যায়।

ওই আক্রমণের পরেই আরও একটি সুযোগ পেয়েছিল মেক্সিকো। গুইলারমো মার্টিনেজের বাঁ-পায়ের শট রুখে দেন ইকুয়েডরের ডিফেন্ডাররা। শেষমেশ গোলশূন্য ড্র করে কোপা থেকে বিদায় নিল নামী দলটি।


```