Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Modi-Messi: মোদীর জন্য জার্সি পাঠালেন মেসি, প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে 'বিশেষ' উপহার

আগামী ১৭ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন। তার আগে এল এক বিশেষ উপহার। প্রধানমন্ত্রীর জন্য বিশেষ জার্সি পাঠালেন লিওনেল মেসি।

Modi-Messi: মোদীর জন্য জার্সি পাঠালেন মেসি, প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে 'বিশেষ' উপহার

গ্রাফিক্স- দ্য ওয়াল

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 13 September 2025 19:47

দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৭ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন (Narendra Modi's 75th Birthday)। তার আগে এল এক বিশেষ উপহার। প্রধানমন্ত্রীর জন্য বিশেষ জার্সি পাঠালেন লিওনেল মেসি। আগামী ডিসেম্বরে ভারত সফরে আসছেন মেসি। সেইসময় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা রয়েছে আর্জেন্টিনার তারকা ফুটবলারের। 

ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত জানিয়েছেন, "মেসির সঙ্গে যখন দেখা করেছিলাম, ওনাকে বলেছিলাম আমাদের প্রধানমন্ত্রীর এবছর ৭৫তম জন্মদিন। তাঁর জন্য একটি জার্সিতে লিখে দাও। উনি সেই জার্সিতে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।'

তিনি আরও জানান, 'জার্সিটা অনেকদিন আগেই নিয়ে এসেছিলাম, তবে সঠিক সময়ের অপেক্ষা করছিলাম। ভেবেছিলাম ৭৫তম জন্মদিনের ঠিক আগে উপহারটা পৌঁছে দেওয়ার।'  

ডিসেম্বরেই ভারতে আসছেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি (Lionel Messi's India Tour)। অবশেষে অনুমোদিত হয়েছে তাঁর ভারত সফর। আর্জেন্টাইন সুপারস্টারের ‘সর্বকালের সেরা সফর’ (GOAT Tour) ১২ ডিসেম্বর কলকাতা থেকে শুরু হবে। এরপর তিনি আমদাবাদ, মুম্বই এবং দিল্লি যাবেন। ১৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) সঙ্গে বৈঠকের মাধ্যমে এই সফর শেষ হবে।

মেসি ১৫ ডিসেম্বর দিল্লি যাবেন। সেখানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন। এরপর, তিনি বিরাট কোহলি এবং শুভমান গিলের সঙ্গে ফিরোজ শাহ কোটলায় GOAT কনসার্ট এবং GOAT কাপ খেলবেন।

মেসির আগমনের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং আয়োজকরা আশা করছেন যে, সমস্ত ইভেন্ট হাউসফুল হবে, টিকিটের দাম শুরু হচ্ছে ৩,৫০০ টাকা থেকে।
 


```