Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

আইএসএলের ১২ ক্লাব সুপার কাপে খেলতে রাজি, লক্ষ্মীলাভ ছাড়াও চ্যাম্পিয়ন পাবে ‘বিশেষ’ ছাড়পত্র!

১২টি আইএসএল ক্লাব ইতিমধ্যে এই টুর্নামেন্টে অংশ নিতে রাজি। একমাত্র ওড়িশা এফসি এখনও নাম লেখায়নি। ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দু’এক দিনের মধ্যে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

আইএসএলের ১২ ক্লাব সুপার কাপে খেলতে রাজি, লক্ষ্মীলাভ ছাড়াও চ্যাম্পিয়ন পাবে ‘বিশেষ’ ছাড়পত্র!

সুপার কাপ

রূপক মিশ্র

শেষ আপডেট: 13 September 2025 18:20

দ্য ওয়াল ব্যুরো: মরশুমের শুরুতেই বসছে সুপার কাপের (Super Cup) আসর। সাধারণত এই প্রতিযোগিতা মরশুম-শেষে আয়োজিত হয়। কিন্তু এবার আইএসএল (ISL) পিছিয়ে যাওয়ায় সুপার কাপ হতে চলেছে সিজন শুরুর টুর্নামেন্ট। যা ধাপে ধাপে গড়াবে ২৫ অক্টোবর থেকে ২২ নভেম্বর পর্যন্ত।

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) সূত্রে জানা গিয়েছে, ১২টি আইএসএল ক্লাব ইতিমধ্যে এই টুর্নামেন্টে অংশ নিতে রাজি। একমাত্র ওড়িশা এফসি (Odisha FC) এখনও নাম লেখায়নি। ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দু’এক দিনের মধ্যে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

নামপ্রকাশে অনিচ্ছুক এক এআইএফএফ কর্তা সংবাদসংস্থা পিটিআই–কে বলেন, ‘ওড়িশা ছাড়া বাকি সব আইএসএল ক্লাব সম্মতি জানিয়েছে। আমরা তাদের আবারও অবস্থান নিশ্চিত করতে বলেছি। দু’এক দিনের মধ্যে চূড়ান্ত তালিকা তৈরি হলে টুর্নামেন্ট ফাইনালাইজ করা হবে!’ ১৬ দলের টুর্নামেন্টে আইএসএলের বাইরেও থাকবে অন্তত তিনটি আই–লিগ (I-League) ক্লাব। কোনও আইএসএল দল সরে দাঁড়ালে, নিয়ম অনুযায়ী, সেই জায়গায় আরও আই–লিগ টিমের ঢুকে পড়ার কথা।

খেতাব অর্জন ও লক্ষ্মীলাভের পাশাপাশি বড় খবর, সুপার কাপ চ্যাম্পিয়ন দল পাবে এএফসি চ্যাম্পিয়নস লিগ–২ (AFC Champions League 2) ২০২৬–২৭ মরশুমে প্লে–অফে খেলার সুযোগ। তবে শর্ত: ওই ক্লাবের প্রিমিয়ার ১ লাইসেন্স (Premier 1 License) থাকতেই হবে।

প্রসঙ্গত, গত মরশুমে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগ–২–এর প্লে–অফে জায়গা করে এফসি গোয়া (FC Goa)। পরে গ্রুপ পর্বেও পৌঁছে যায়। এএফসি জানিয়েছে, যদি কোনও ভারতীয় ক্লাব প্লে–অফে হেরে যায়, তবে সরাসরি নেমে যাবে এএফসি চ্যালেঞ্জ লিগের (AFC Challenge League) গ্রুপ পর্বে। ফলে মহাদেশীয় স্তরে ভারতের প্রতিনিধিত্ব নিশ্চিত থাকবে।

অর্থাৎ, মোদ্দা বিষয়টা দাঁড়াল এই, আসন্ন সুপার কাপ এবার শুধু দেশীয় ট্রফি নয়, এশিয়ার দরজা খুলে দেওয়ার টিকিটও বটে!


```