Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন?

Messi in Mumbai: আজ সন্ধ্যায় মেসি-সচিন যুগলবন্দি! জেনে নিন ওয়াংখেড়ের সম্পূর্ণ সূচি

অল স্টার্স ম্যাচের বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেবেন মেসি নিজে। সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে সন্ধ্যা ৭টার কিছু পর মাঠের অনুষ্ঠান শেষ হওয়ার কথা।

Messi in Mumbai: আজ সন্ধ্যায় মেসি-সচিন যুগলবন্দি! জেনে নিন ওয়াংখেড়ের সম্পূর্ণ সূচি

সচিন ও মেসি

রূপক মিশ্র

শেষ আপডেট: 14 December 2025 12:11

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা ও হায়দরাবাদ পর্বের পর আজ, রবিবার, মুম্বইয়ে লিওনেল মেসি (Lionel Messi)। ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’-এর (GOAT India Tour 2025) দ্বিতীয় দিনের সবচেয়ে বড় আকর্ষণ—ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) আর্জেন্তিনীয় মহাতারকার উপস্থিতি। আয়োজকদের দেওয়া সূচি অনুযায়ী, সন্ধ্যা ৫টা ৩৭ মিনিট নাগাদ মেসির স্টেডিয়ামে প্রবেশ করার কথা। রাত গড়ালে পরিপূর্ণ গ্যালারি নিয়ে সরগরম হতে চলেছে মুম্বই (Messi in Mumbai)।

স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ। দর্শকদের নিয়ন্ত্রণে রাখতে এবং ভিড় ধাপে ধাপে ঢোকানোর পরিকল্পনায় দীর্ঘ ‘বিল্ড-আপ প্রোগ্রাম’ (Lionel Messi GOAT Tour) সাজানো হয়েছে। শুরুতে স্থানীয় ডিজে-র সংগীত পরিবেশনা। এরপর মাঠে পারফর্ম করবেন ডিজে চেতস (DJ Chetas)। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে স্টেডিয়ামের আবহ (Messi GOAT Tour) আরও জমজমাট হবে।

মেসির মাঠে নামার ঠিক আগে, বিকেল ৫টা ১ মিনিট থেকে ৫টা ৩৪ মিনিট পর্যন্ত আয়োজন করা হয়েছে অল স্টার্স ৭ বনাম ৭ প্রদর্শনী ম্যাচ (All Stars 7v7 match)। দুটি আলাদা পিচে এই ম্যাচ হবে। ম্যাচ শেষ ও বিজয়ী ঘোষণা হওয়ার পরেই এন্ট্রি নেবেন লিওনেল মেসি (GOAT Tour)।

স্টেডিয়ামে ঢোকার পর প্রথমে মাঠেই সেলিব্রিটি ও বিশিষ্ট অতিথিদের সঙ্গে ফটো সেশন। খানকয়েক পেনাল্টি শট নেওয়ার কথাও রয়েছে সূচিতে। এরপর স্টেডিয়ামের এক চক্কর পাক দেওয়া।

সন্ধ্যা ৬টা ৪০ মিনিট নাগাদ মুম্বই পর্বের সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্ত। মঞ্চে মেসির সঙ্গে যোগ দেবেন ভারতীয় ফুটবলের আইকন সুনীল ছেত্রী (Sunil Chhetri) এবং ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। ফুটবল ও ক্রিকেট ব্যাট বিনিময়ের প্রতীকী অনুষ্ঠানের মাধ্যমে এই তিন তারকার একসঙ্গে উপস্থিতি দর্শকদের জন্য বিশেষ মুহূর্ত হতে চলেছে। এই পর্বে জন আব্রাহাম (John Abraham), করিনা কাপুর খান (Kareena Kapoor Khan), জ্যাকি শ্রফ (Jackie Shroff)-সহ একাধিক পরিচিত মুখ উপস্থিত থাকার কথা।

আজ মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (Mumbai Cricket Association) প্রতিনিধিদের তরফে মেসিকে আনুষ্ঠানিক সম্মান জানানো হবে। অল স্টার্স ম্যাচের বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেবেন মেসি নিজে। সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে সন্ধ্যা ৭টার কিছু পর মাঠের অনুষ্ঠান শেষ হওয়ার কথা।

মুম্বই সফরের আরেকটি গুরুত্বপূর্ণ আয়োজন ‘গোট ফুটবল ক্লিনিক’ (GOAT Football Clinic)। মহারাষ্ট্র সরকারের ‘প্রজেক্ট মহাদেবে’র (Project Mahadeva) অধীনে নির্বাচিত ৬০ জন খুদে ফুটবলার—৩০ জন ছেলে ও ৩০ জন মেয়ের সঙ্গে সময় কাটাবেন মেসি। এই সেশন চলবে বিকেল ৫টা ৫৬ থেকে ৬টা ২৬ পর্যন্ত। নির্বাচিত ছয় জনকে পূর্ণ স্কলারশিপ সার্টিফিকেট তুলে দেওয়ার কথা সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট নাগাদ। মুম্বই পর্ব শেষে সোমবার দিল্লিতে সফরের শেষ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে মেসির।


```