Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Lionel Messi: 'আমি স্তম্ভিত, ব্যথিত', যুবভারতীর বিশৃঙ্খলায় মেসির কাছেও ক্ষমা চাইলেন মমতা

এ বিষয়ে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে ক্ষমা চেয়ে বলেন, তিনি নিজেও ঘটনার খবরে স্তম্ভিত ও ব্যথিত। লিওনেল মেসি-সহ (Messi In Kolkata) সমস্ত ক্রীড়াপ্রেমী এবং সমর্থকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেন তিনি।

Lionel Messi: 'আমি স্তম্ভিত, ব্যথিত', যুবভারতীর বিশৃঙ্খলায় মেসির কাছেও ক্ষমা চাইলেন মমতা

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 13 December 2025 14:00

দ্য ওয়াল ব্যুরো: সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে (Yuba Bharati Stadium) শনিবারের অনুষ্ঠান ঘিরে যে অব্যবস্থা তৈরি হয়েছে, তা নিয়ে গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রিয় ফুটবলার লিওনেল মেসিকে (Lionel Messi) এক ঝলক দেখার আশায় হাজার হাজার ক্রীড়াপ্রেমী ও সমর্থক স্টেডিয়ামের দিকে রওনা হয়েছিলেন। কাড়ি কাড়ি টাকা দিয়ে প্রিয় তারকার টিকিটিও দেখতে না পেয়ে চরম চটে যান দর্শকরা। শুরু হয় ভাঙচুর, বোতল ছোড়া।  

এ বিষয়ে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে ক্ষমা চেয়ে বলেন, তিনি নিজেও ঘটনার খবরে স্তম্ভিত ও ব্যথিত। লিওনেল মেসি-সহ (Messi In Kolkata) সমস্ত ক্রীড়াপ্রেমী এবং সমর্থকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেন তিনি।

ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য মুখ্যমন্ত্রী একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা করেছেন। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়ের নেতৃত্বে ওই কমিটিতে থাকবেন রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের অতিরিক্ত মুখ্যসচিব। এই কমিটি গোটা ঘটনার বিস্তারিত তদন্ত করবে, দায়িত্ব নির্ধারণ করবে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, তার জন্য প্রয়োজনীয় সুপারিশ করবে।

শেষে মুখ্যমন্ত্রী আবারও সমস্ত ক্রীড়াপ্রেমীর কাছে আন্তরিক ক্ষমা প্রার্থনা করেন।

সকাল ঠিক ১১টা ৩০ মিনিট নাগাদ যুবভারতীতে ঢুকল মেসির (Kolkata Messi) গাড়ি। তাঁর সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ (Luis Surez) ও রদ্রিগো ডি পল (De Paul)। ফুটবলপ্রেমীদের উন্মাদনা দেখে হাসিমুখেই ছিলেন মেসি (Lionel Messi)। কিন্তু গাড়ি থেকে নামার পরেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। মন্ত্রী, কর্তা ও আমন্ত্রিতদের ভিড়ে প্রায় ঘিরে ফেলা হয় আর্জেন্টিনার (Argentina) তারকাকে। ছবি তোলার হুড়োহুড়িতে তাঁর হাঁটার জায়গাটুকুও প্রায় ছিল না। নিরাপত্তারক্ষীরা চারদিক থেকে ঘিরে রাখলেও গ্যালারি থেকে প্রায় ২০ মিনিট ধরে মেসিকে দেখাই গেল না। যা নিয়ে চরম হতাশ দর্শকরা।

এর মধ্যেই গ্যালারিতে শুরু হয় অসন্তোষ। ‘উই ওয়ান্ট মেসি’ স্লোগান শুরু হয় স্টেডিয়ামে (Messi Kolkata News)। টিকিট কেটে আসা দর্শকদের ভরসা ছিল স্টেডিয়ামের তিনটি জায়ান্ট স্ক্রিন। কিন্তু সেখানেও পরিষ্কার ভাবে মেসিকে (Messi Kolkata Tour) দেখা যাচ্ছিল না। মোহনবাগান ও ডায়মন্ড হারবারের প্রাক্তন ফুটবলারদের সঙ্গে পরিচয়পর্ব চলাকালীনও তাঁকে ঘিরে ভিড় কমেনি। নেতা-মন্ত্রীরা তো বটেই, আয়োজকদের লোকজনও এমন ভাবে মেসিকে ঘিরে রেখেছিলেন যে মেসির টিকিটিও দেখতে পাননি দর্শকরা। পরিস্থিতি সামাল দিতে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও প্রধান আয়োজক শতদ্রু দত্তকে মাইক্রোফোনে বারবার অনুরোধ জানাতে হয়। তাতেও কাজ হয়নি। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ শুরু হয় স্টেডিয়ামে।

মেসিকে দেখতে না পেয়ে হতাশ দর্শকরা জানান, "হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিলাম। এদিকে মেসিকে এক চুলও দেখতে পেলাম না। আমরা কি নেতা-মন্ত্রীদের দেখতে এসেছিলাম নাকি? পাই পয়সা ফেরত দিতে হবে। ইয়ার্কি হচ্ছে নাকি?"

১১টা ৫২ মিনিট নাগাদ মেসিকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। তখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শাহরুখ খান বা সৌরভ গঙ্গোপাধ্যায় স্টেডিয়ামে পৌঁছননি। মেসি বেরিয়ে যেতেই দর্শকদের ক্ষোভ চরমে পৌঁছয়। মোটা অঙ্কের টিকিট কেটে এসেও প্রিয় ফুটবলারকে দেখতে না পাওয়ায় শুরু হয় ভাঙচুর। গ্যালারির হোর্ডিং ভাঙা হয়, চেয়ার ছুড়ে মারা হয় মাঠে। সেই সময় গ্যালারিতে পুলিশের উপস্থিতি চোখে পড়েনি। মেসিকে না দেখতে পাওয়ার হতাশা ও ক্ষোভ মিলেমিশে গোটা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।


```