Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আজ ডুরান্ড অভিযান শুরু করবে মেরিনার্স, মহামেডানকে সমীহ করছেন বাস্তব

এখনও কোনও বিদেশি কলকাতায় পা রাখেননি। আসেননি দলের প্রধান কোচ মোলিনাও। এই অবস্থায় আজ যুবভারতীতে ডুরান্ড অভিযান শুরু করবে মোহনবাগান (Mohunbagan)। 

আজ ডুরান্ড অভিযান শুরু করবে মেরিনার্স, মহামেডানকে সমীহ করছেন বাস্তব

কোচ বাস্তব রায় ও অধিনায়ক বিশাল কাইথ

সৌম্য বাগচী

শেষ আপডেট: 31 July 2025 13:10

দ্য ওয়াল ব্যুরো: এখনও কোনও বিদেশি কলকাতায় পা রাখেননি। আসেননি দলের প্রধান কোচ মোলিনাও। এই অবস্থায় আজ যুবভারতীতে ডুরান্ড অভিযান শুরু করবে মোহনবাগান (Mohunbagan)। তাদের প্রতিপক্ষ মহামেডান (Mohammedan)।

তবে মহমেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে নামার আগে বেশ ফুরফুরে মেজাজে সবুজ-মেরুন। মরসুমের প্রথম ম্যাচ, তাই হালকা মেজাজেই থাকতে চাইছেন ফুটবলাররা।

অন্যদিকে, মহামেডানও যে ভাল ছন্দে রয়েছে, তা একেবারেই নয়। প্রথম ম্যাচে তারা ডায়মন্ড হারবার এফসির কাছে হেরেছে।

দুই দলই আজ মাঠে নামবে কোন বিদেশি ছাড়া। মোহনবাগান বেঞ্চে আজ থাকবেন না প্রধান কোচ মোলিনা। ক্লাব সূত্রে জানা গিয়েছে, আজ রাতেই হয়তো কলকাতায় পা রাখবেন তিনি। বাগানের ডিফেন্সের অন্যতম স্থপতি টম আলড্রেড আগামী কাল ভোরে কলকাতা আসছেন। প্রধানত জুনিয়র ও সিনিয়র ভারতীয়দের সংমিশ্রণেই দল সাজাচ্ছেন কোচ বাস্তব রায়। প্রথম ম্যাচে মোহনবাগান কেমন পারফর্ম করে, সেটাই এখন দেখার।

বুধবার সাংবাদিক বৈঠক করতে এসে অবশ্য খুব একটা ভাল খবর শোনাতে পারেননি বাস্তব রায়। এমনিতেই ডুরান্ড কাপের গ্রুপ পর্বে মোহনবাগান কোনও বিদেশি ফুটবলার নিয়ে মাঠে নামছে না। শুধুমাত্র ভারতীয় ফুটবলারদের উপরেই ভরসা রেখেছে তারা। তার ওপর চোটের জন্য এই ম্যাচে নেই মনবীর সিং। বাস্তব ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে বলেন, ‘আমরা মনবীরকে একটু চেক-আপে রেখেছি। ওকে খেলানো হবে কি না, সেই ব্যাপারে আগামী কাল সকালেই সিদ্ধান্ত নেব। তবে এটুকু বলতে পারি, আমরা কোনও ঝুঁকি নেব না।’

কী হয়েছে মনবীরের? এই প্রসঙ্গে বাস্তব বললেন, ‘পেশিতে সামান্য সমস্যা হচ্ছে। আশঙ্কার কোনও কারণ নেই। তবে সামনে এখনও লম্বা মরসুম পড়ে রয়েছে। সেই কারণে আমরা অতিরিক্ত ঝুঁকি নিতে চাইছি না। কাল সকালে ও কেমন থাকে, সেটা দেখার পরই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’ মনবীরের পাশাপাশি এই ম্যাচে অধিনায়ক শুভাশিস বসুকেও পাবেনা বাগান। মহামেডানের বিরুদ্ধে অধিনায়কের দায়িত্ব সামলাবেন বিশাল কাইথ।

এদিকে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে মহামেডানের প্রথম ম্যাচ দেখেছেন বাস্তব। ফলে বিপক্ষ দলের শক্তি এবং দুর্বলতা যাচাই করেছেন তিনি। বাস্তব বলেন, ‘এই দলটা একেবারে তরুণ ফুটবলারে ভরা। গত ম্যাচে ওরা দলগত পারফরম্যান্স করেছে। কোনও একজন ফুটবলারের উপর ওরা নির্ভর করে থাকেনি। যখন একটা টিম দলগত পারফরম্যান্স করে, তখন সেটা খুবই বিপজ্জনক হয়। তার উপরে ওরা ইতিমধ্যে একটা ম্যাচ খেলে ফেলেছে। আর আমরা প্রথম ম্যাচ খেলতে নামব। সেই জায়গা থেকে ম্যাচটা জেতার জন্য আমাদের বেশি পরিশ্রম করতে হবে। ওরা যেভাবে লড়াই করেছে, যেভাবে ওয়ার্কলোড নিয়েছে, যখন মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নামবে, তখন তো দ্বিগুণ উৎসাহে মাঠে আসবে। সেক্ষেত্রে আমার কাজটা একেবারে সহজ হবে না।’

মোহনবাগানের ঘোষিত স্কোয়াড:
বিশাল কাইথ (অধিনায়ক), অনিরুদ্ধ থাপা, লিস্টন কোলাসো, মনবীর সিং, অভিষেক সূর্যবাংশী, সাহাল আব্দুল সামাদ, দীপক টাঙরি, কিয়ান নাসিরি, অভিষেক সিং, দীপেন্দু বিশ্বাস, মহম্মদ বিলাল, আশিস রাই, অপুইয়া, দীপ্রভাত ঘোষ, সুহেল ভাট, রোশন সিং, প্রিয়াংশ দুবে, করণ রাই।


```