Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

চানুকে ১ কোটি টাকা, ‘চমক’ অপেক্ষা করছে, জানালেন মণিপুরের মুখ্যমন্ত্রী, তাঁর কোচ পাবেন ১০ লাখ

দ্য ওয়াল ব্যুরো: গোটা ভারতের গর্ব তিনি। টোকিও অলিম্পিকে রুপো জিতে ভারতের সম্মান বাড়িয়েছেন আন্তর্জাতিক ক্রীড়াজগতে। মণিপুরের মেয়েকে নিয়ে গর্বিত  রাজ্যবাসী। মুখ্যমন্ত্রী বীরেন সিং মীরাবাঈ চানুকে তাঁর বিরাট সাফল্যের জন্য ১ কোটি টাকা পুরস

চানুকে ১ কোটি টাকা, ‘চমক’ অপেক্ষা করছে, জানালেন মণিপুরের মুখ্যমন্ত্রী, তাঁর কোচ পাবেন ১০ লাখ

শেষ আপডেট: 24 July 2021 17:17

দ্য ওয়াল ব্যুরো: গোটা ভারতের গর্ব তিনি। টোকিও অলিম্পিকে রুপো জিতে ভারতের সম্মান বাড়িয়েছেন আন্তর্জাতিক ক্রীড়াজগতে। মণিপুরের মেয়েকে নিয়ে গর্বিত  রাজ্যবাসী। মুখ্যমন্ত্রী বীরেন সিং মীরাবাঈ চানুকে তাঁর বিরাট সাফল্যের জন্য ১ কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করেছেন। চানু টোকিওতে পদক জয়ের পরই ভিডিও কলে তাঁকে শুভেচ্ছা জানান তিনি। বলেন, রাজ্য সরকার তোমাকে ১ কোটি  টাকা দেবে। তুমি আর রেল স্টেশনে, ট্রেনে ঘুরে ঘুরে টিকিট সংগ্রহ করবে না। তোমার জন্য একটা বিশেষ পদ সংরক্ষণ করব। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আজই কথা হবে আমার। এখনই বিস্তারিত কিছু বলব না।  তোমার   জন্য একটা চমক অপেক্ষা করছে। চানু যখন পুরস্কার নিচ্ছেন, তখন শিলঙে উত্তরপূর্বের মুখ্যমন্ত্রীদের সম্মেলনে ছিলেন বীরেন সিং। বৈঠকে পৌরহিত্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুখ্যমন্ত্রী চানুকে জানান, বৈঠক কক্ষে উপস্থিত সবাই উঠে দাঁড়িয়ে তাঁর সাফল্যকে সম্মান জানিয়েছেন। বৈঠকে তোমার সাফল্যের খবরটা আমিই দিই। তাঁদের বলি, মীরাবাঈ চানু রুপোর পদক দিয়ে ভারতের খাতা খুলেছেন। খবরটা শুনে অমিত শাহ জি এতই খুশি হন যে, নিজে উঠে মাইক্রোফোনের  সামনে গিয়ে বলেন, ভারতের কাছে এটা বিরাট গর্বের মুহূর্ত। অমিত শাহজি সহ সবাই উঠে দাঁড়ান। চানু মুখ্যমন্ত্রীকে জানান, পদক জিতে তিনি উল্লসিত। তবে এটা সম্ভব হয়েছে মণিপুরবাসীর আশীর্বাদেই। প্রত্যেকেই আমার জন্য প্রার্থনা করেছেন। এর চেয়ে বেশি খুশির আর কী হতে পারে! ওদের সবার কাছে কৃতজ্ঞ থাকব। ওদের জন্যই আজ এখানে এসেছি। ৪৯ কেজি ক্যাটাগরিতে ভারোত্তলনে দেশের প্রথম রুপো জিতে দেশকে উত্সর্গ করেন চানু। নিজের ট্যুইটারে লেখেন, একটা স্বপ্ন সত্যি হল। আমার এই যাত্রাপথে কোটি কোটি ভারতবাসীর প্রার্থনা সঙ্গে ছিল। তাঁদের ধন্যবাদ  দিতে চাই। এদিকে চানুর প্রশিক্ষক বিজয় শর্মা পাচ্ছেন ১০ লাখ টাকা। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন চানুর সাফল্যের পিছনে তাঁর কোচের অবদানকে স্বীকৃতি দিয়েছে। ঘোষণা করেছে, এবার যাঁরা সোনা পাবেন, তাঁদের প্রশিক্ষকরা পাবেন সাড়ে ১২লাখ টাকা, ব্রোঞ্জজয়ীদের কোচেরা সাড়ে সাত  লাখ টাকা। সংগঠনের কর্তা রাজীব মেহতা বলেন, অ্যাথলেটদের গাইড করছেন কোচরাই। তাঁদের ভূমিকাও কম নয়।

```