Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

‘মেয়ের টাকায় খাচ্ছ!’ প্রতিবেশীদের টিটকিরি সহ্য করতে না পেরে টেনিস খেলোয়াড় রাধিকাকে খুন বাবার

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ বাড়ির প্রথম তলায় রান্নাঘরে ছিলেন রাধিকা। সেই সময় পিছন থেকে তাঁর বাবা দীপক নিজের লাইসেন্সপ্রাপ্ত  রিভলভার থেকে তিন রাউন্ড গুলি চালান। 

‘মেয়ের টাকায় খাচ্ছ!’ প্রতিবেশীদের টিটকিরি সহ্য করতে না পেরে টেনিস খেলোয়াড় রাধিকাকে খুন বাবার

রাধিকা যাবদ

শেষ আপডেট: 11 July 2025 11:29

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সকালে নিজের বাড়িতে বাবার হাতে খুন হন জাতীয় স্তরের টেনিস খেলোয়াড় রাধিকা যাদব। কারণ খুঁজতে গিয়ে হতবাক হয় পুলিশ। জানা যায়, পাড়া প্রতিবেশীর কটাক্ষের শিকার হয়েছিলেন দীপক যাদব ও তাঁর পরিবার। তার জেরেই বিরক্ত হয়ে এমন সিদ্ধান্ত নেন তিনি। নিজের হাতে গড়ে তোলা টেনিস অ্যাকাডেমিও বন্ধ করে দেন এই ঝামেলার জেরেই।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ বাড়ির প্রথম তলায় রান্নাঘরে ছিলেন রাধিকা। সেই সময় পিছন থেকে তাঁর বাবা দীপক নিজের লাইসেন্সপ্রাপ্ত  রিভলভার থেকে তিন রাউন্ড গুলি চালান। রাধিকার কাকা কুলদীপ যাদব এবং তাঁর ছেলে পীযূষ গুলির শব্দ শুনে উপরতলায় দৌড়ে যান। দেখেন রাধিকাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। দ্রুত এশিয়া মারিংগো হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ আসলে দীপক যাদব নিজের দোষ শিকার করেন। তাঁর বয়ান থেকে জানা যায়, গ্রামের লোকেরা প্রায়ই কটাক্ষ করত দীপককে  'মেয়ের রোজগারে চলছো!' কেউ কেউ রাধিকাকে নিয়ে আপত্তিকর মন্তব্যও করতেন বলে দাবি দীপকের। সেইসব সহ্য করতে না পেরে মেয়েকে টেনিস অ্যাকাডেমি বন্ধ করতে বলেছিলেন একাধিকবার। কিন্তু রাধিকা রাজি হননি। এই কারণেই দীপক মেয়েকে খুন করেন।

রাধিকা  এক সময়ে জাতীয় স্তরে টেনিস খেলেছেন। একাধিক ট্রফি রয়েছে তাঁর ঝুলিতে। কিন্তু একটি ম্যাচ খেলার সময় কাঁধে গুরুতর চোট পাওয়ার পর পেশাদার খেলা ছেড়ে নিজের একটি টেনিস অ্যাকাডেমি খোলেন। সেখানে বাচ্চাদের টেনিস শেখাতেন।

ঘটনার সময় বাড়িতে ছিলেন রাধিকাদের মা মঞ্জু যাদবও। পুলিশকে তিনি জানান, জ্বরে শরীর খারাপ থাকায় বিছানায় শুয়ে ছিলেন। গুলির শব্দ শুনে চমকে ওঠেন। তাঁর দাবি, 'স্বামী-স্ত্রীর মধ্যে বা বাবা-মেয়ের মধ্যে এমন কোনও বড় রকমের ঝগড়া বা বিতণ্ডা হয়নি যা থেকে এমন ঘটনা ঘটতে পারে। রাধিকার চরিত্র নিয়ে কোনও প্রশ্নই ওঠে না। ও কোনও দিন পরিবারকে কলঙ্কিত করেনি।'

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। রাধিকার কাকার অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র ১০৩(১) ধারা ও অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। দীপক যাদবকে ঘটনাস্থলেই আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে গ্রেফতার করা হয়। রিভলভারটি ড্রয়িং রুমের টেবিলে পাওয়া গিয়েছে, তাতে পাঁচটি খালি খোল এবং একটি কার্তুজ ছিল।

ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ এবং ফরেন্সিক দল রক্তের নমুনা ও অন্যান্য প্রমাণ সংগ্রহ করেছে।


```