প্রথমে হাত মেলানোর বদলে সজোরে হাতে চাপড় মেরে এগিয়ে গেলেন। তরুণ ভারতীয় খেলোয়াড় তখনও হাত বাড়িয়ে। এরপর পাক প্রতিযোগী ফিরে এলেন বটে। কিন্তু এবারও ভদ্রভাবে হ্যাডশেক করলেন না।
.jpeg.webp)
জুনিয়র ডেভিস কাপে ভারতীয় দল
শেষ আপডেট: 28 May 2025 13:32
দ্য ওয়াল ব্যুরো: টেনিসে লড়াই শেষের পর প্রতিযোগীরা নিজেদের মধ্যে করমর্দন করেন। তারপর তারপর রেফারির সঙ্গে হ্যান্ডশেক। সবশেষে দর্শকদের অভিবাদন জানিয়ে কিটব্যাগ গুছিয়ে কোর্ট থেকে বিদায়।
এটাই টেনিসের পরিচিত ছবি, পরিচিত সংস্কৃতি।
সম্প্রতি এতে কালি ছিটলেন এক পাকিস্তানি খেলোয়াড়। ডেভিস কাপে ভারতের বিরুদ্ধে মাঠে নেমে অভব্য আচরণ করলেন। প্রথমে হাত মেলানোর বদলে সজোরে হাতে চাপড় মেরে এগিয়ে গেলেন। তরুণ ভারতীয় খেলোয়াড় তখনও হাত বাড়িয়ে। এরপর পাক প্রতিযোগী ফিরে এলেন বটে। কিন্তু এবারও ভদ্রভাবে হ্যাডশেক করলেন না। মনে হল, যেন হাতটা ইচ্ছাকৃতভাবে সজোরে চেপে ধরলেন!
এই ঘটনাটি তিন দিন আগের। কিন্তু ভাইরাল হয়েছে গতকাল। ঘটেছে কাজাখস্তানে। এশিয়া-ওশিয়ানিয়া জুনিয়র ডেভিস কাপের প্লে-অফের লড়াইয়ে। যেখানে ভারত ২-০-তে হারিয়ে পরের রাউন্ডে ওঠে। বিজয়ী দুই তরুণ খেলোয়াড় প্রকাশ সারান ও তাভিশ পাহওয়া। দুজনেই দুই পাকিস্তানি টেনিস খেলোয়াড়কে স্ট্রেট সেটে পরাস্ত করেন। কিন্তু এর মধ্যে একটি ম্যাচের পাক প্রতিযোগী নিজের পরাজয় মেনে নিতে পারেননি। ম্যাচ শেষ হতেই অভদ্রতা দেখান। যাকে কেন্দ্র করে ইতিমধ্যে বিতর্কের ঝড় উঠেছে।
India defeats Pakistan 2-0 in Junior #DavisCup
Look at the Pakistan player's attitude on the handshake after losing!
pic.twitter.com/U5gqvRlwvf— The-Pulse (@ThePulseIndia) May 27, 2025
সমাজমধ্যমে অনেকেই পহেলগাম নাশকতা ও সীমান্ত সংঘর্ষের আবহে ভারতের অবস্থানকে মনে করিয়ে পাকিস্তানকে একহাত নেন। পাশাপাশি কুর্নিশ জানান ভারতীয় টেনিস খেলোয়াড়কে। যেভাবে প্রতিপক্ষের অশিষ্ট আচরণ দেখেও মাথা ঠান্ডা রেখে ধৈর্য ধরে তাঁকে দ্বিতীয় সুযোগ দেন এবং তারপর ফের একবার খারাপ ব্যবহার করলেও মেজাজ ধরে রাখেন—তাকেই সাধুবাদ জানানো হয়। একজন মন্তব্য করেন, ‘দেখুন কীভাবে পাকিস্তানি খেলোয়াড় করমর্দন করার নামে অভদ্রতা দেখাল। এরা সত্যি বয়কটের যোগ্য। সময়ে সময়ে এদের সঙ্গে উপযুক্ত ব্যবহার করা উচিত।‘