বিরাট কোহলি আইপিএলের ইতিহাসে প্রথম খেলোয়াড় যিনি একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে ৯০০০ রানের সীমা অতিক্রম করলেন।

বিরাট কোহলি
শেষ আপডেট: 27 May 2025 22:32
দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলি আইপিএলের ইতিহাসে প্রথম খেলোয়াড় যিনি একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে ৯০০০ রানের সীমা অতিক্রম করলেন। ২৭ মে, আইপিএল ২০২৫-এ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে বিরাট কোহলি এমন একটি রেকর্ড গড়েছেন, যা আগে কেউ করেননি। তিনি এক ফ্র্যাঞ্চাইজির হয়ে ৯০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন। মাত্র ২৪ রান করলেই হতো, যা তিনি সহজেই পূরণ করলেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে এই রানের জন্য সবাই তাঁকে অভিনন্দন জানাচ্ছে।
একটি দলের হয়ে টি-টোয়েন্টিতে সর্বাধিক রান:
বিরাট কোহলি – ৯০০৩ রান (RCB)
রোহিত শর্মা – ৬০৬০ রান (MI)
জেমস ভিন্স – ৫৯৩৪ রান (Hampshire)
সুরেশ রায়না – ৫৫২৯ রান (CSK)
এম এস ধোনি – ৫৩১৪ রান (CSK)
বিরাট কোহলির ৯০০০ রানের এই রেকর্ড শুধু আইপিএলের জন্য নয়, এর মধ্যে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতেও করা রান। চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে (CLT20) আরসিবির হয়ে তিনি ১৫টি ম্যাচ খেলেছিলেন। সেখানে তিনি করেছিলেন ৪২৪ রান, গড় ছিল ৩৮.৫৪ এবং স্ট্রাইক রেট ১৫০.৩৫। এই টুর্নামেন্টে তাঁর সেরা ইনিংস ছিল ৮৪ রান অপরাজিত। আর আইপিএলে কোহলির পরিসংখ্যান আরও দুর্দান্ত। তিনি এই টুর্নামেন্টের ইতিহাসে এখনও পর্যন্ত সর্বোচ্চ রান করেছেন।