Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

পোল্যান্ড ম্যাচে এমবাপে মাঠে নামবেন? দোলাচলে ফরাসি কোচ

কিলিয়ান এমবাপে কি পুরোপুরি সুস্থ? তিনি কি খেলবেন আজ মঙ্গলবার পোল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে? ফরাসি সুপারস্টার নিজে আত্মবিশ্বাসী মাঠে নামার বিষয়ে।

পোল্যান্ড ম্যাচে এমবাপে মাঠে নামবেন? দোলাচলে ফরাসি কোচ

প্রস্তুতিতে মেজাজেই রয়েছেন এমবাপে।

শেষ আপডেট: 25 June 2024 15:34

দ্য ওয়াল ব্যুরো: কিলিয়ান এমবাপে কি পুরোপুরি সুস্থ? তিনি কি খেলবেন আজ মঙ্গলবার পোল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে? ফরাসি সুপারস্টার নিজে আত্মবিশ্বাসী মাঠে নামার বিষয়ে। সতীর্থরাও বলছেন, ‘‘কিলিয়ান শেষপর্যন্ত চেষ্টা করবে মাঠে নামার। ওঁকে প্রস্তুতিতেও দেখা গিয়েছে পুরোদমে নিজের সেরাটুকু দিচ্ছে। আমরা জানি ওঁর মনের জোর কতটা। কিলিয়ান বিধ্বংসী, ভয়ঙ্করও।’’

প্রত্যাশা যেমন রয়েছে, তেমনি অনিশ্চয়তাও রয়েছে এমবাপের খেলার বিষয়ে। গত নেদারল্যান্ডস ম্যাচে এমবাপেকে দেখা গিয়েছে সারাক্ষণ রিজার্ভ বেঞ্চে ঠায় বসে রয়েছেন। দলের গোল আসছে না, সেইসময় হতাশ লেগেছে ফ্রান্স তারকাকে।

কোটি টাকার প্রশ্ন, এমবাপে কি খেলবেন আজকের ম্যাচে? ফরাসি কোচ দিদিয়ের দেঁশা বলছেন, ‘‘কিলিয়ান মাঠে নামতেই পারে, কিন্তু আমার মনে হচ্ছে ওকে মাঠে নামানোর জন্য বড় ঝুঁকির হয়ে যাবে।’’ আবার এও ঠিক, এমবাপে ছাড়া ফ্রান্স কতটা অসহায়, সেটি গত ম্যাচেই পরিষ্কার বোঝা গিয়েছে।

শেষ মুহূর্তের খবর, এমবাপের নাকের চোট এখনও সারেনি। তাঁকে গ্রুপ পর্বে নাও নামানো হতে পারে।  

অস্ট্রিয়ার বিপক্ষে ফ্রান্সের ১-০ গোলের জয়ের ম্যাচে নাক ভেঙ্গেছে এমবাপের। নেদারল্যান্ডসের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ফ্রান্স। ওই ম্যাচে এমবাপে জোর করলেও কোচ তাঁকে নামাননি।

এই টুর্নামেন্টে নিজেদের একটি গোলও নেই ফ্রান্সের। অস্ট্রিয়ার বিপক্ষে জয়টি প্রতিপক্ষের আত্মঘাতী গোলে। দেঁশ সাংবাদিকদের বলেছেন, ‘‘এমবাপে দিনদিন ভালো হয়ে উঠেছে। আমি অস্বীকার করব না পোল্যান্ডের বিরুদ্ধেও ম্যাচে কিলিয়ান খেলতে আগ্রহী, কিন্তু ওঁকে আমরা নামাব না, তেমনই ভেবে রেখেছি, এবার দেখা যাক!’’

ফ্রান্সের প্রস্তুতি ম্যাচেও এই তারকা জোড়া গোল করেছেন মাস্ক পরেই। তারপরেও তিনি মাঠে নামবেন না? সতীর্থ এনগোলো কন্তে জানান, ‘‘কিলিয়ান তো জেদি, একরোখা, হয়তো মাঠেই নেমে পড়বে!’’


```