Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

IPL 2025: ‘উৎকট… দিশাহীন’, স্পেনসার জনসনের বোলিংকে বিঁধে সমালোচনায় সরব নাইট সমর্থকেরা

প্রসঙ্গত, কেকেআরের বোলিং ব্যর্থতার জেরে ২৩৮ রানের টার্গেট খাড়া করে লখনউ। নায়ক নিকোলাস নিকোলাস পুরান। যিনি ৩৬ বলে ৮৭ রান করেছেন। এডেন মার্করামের সংগ্রহ ৭১ রান। জবাবে ব্যাট করতে নেমে কেকেআরও পালটা আঘাত হেনেছে। ৬ ওভারে কলকাতা তুলেছে ৯০ রান।

IPL 2025: ‘উৎকট… দিশাহীন’, স্পেনসার জনসনের বোলিংকে বিঁধে সমালোচনায় সরব নাইট সমর্থকেরা

স্পেনসার জনসন

শেষ আপডেট: 8 April 2025 18:09

দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলীয় পেসার স্পেনসার জনসনকে মহা নিলামে ২ কোটি ৮০ লক্ষ টাকায় কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। আজ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মঈন আলির জায়গায় তাঁকে নামানোর সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু তাতে জল ঢাললেন স্পেনসার। ৩ ওভার বল করে দিলেন ৪৩ রান। হাতে একটিও উইকেট এল না। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রবল বিতর্ক শুরু হয়েছে। এক পক্ষ কেকেআরের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে। অন্য দল স্পেনসারকে ট্রোল করতে নেমে পড়েছে।

চলতি আইপিএলে মোটেও ভাল ফর্মে নেই অস্ট্রেলীয় পেসার। চার ম্যাচে মাত্র এক উইকেট নিয়েছেন। আজকেও ইডেনে একই দুর্দশার একই ছবি ফুটে ওঠে। প্রথম ওভারে দেন ১২ রান। পরের ওভারে মার্করাম তোলেন ১৮ রান। তারপর মিচেল মার্শ ও নিকোলাস পুরান মিলে ১৬ রান নেন।

পিচ পাটা ছিল ঠিকই। কিন্তু নিয়ন্ত্রণহীন, দায়সারা বোলিংয়ে দলকে রানের পাহাড়ের সামনে দাঁড় করান স্পেনসার। যা দেখে কেকেআর সমর্থকেরা রাগ ধরে রাখতে পারেননি। একজন তাঁর এক্স-হ্যান্ডেলে লেখেন, ‘সত্যি উৎকট আর দিশাহীন বোলিং। একেবারেই মাথা খাটাননি স্পেনসার।‘ আরেকজনের মন্তব্য, ‘স্পেনসার জনসন এই মরশুমে কেকেআরের হয়ে শেষ ম্যাচটি আজ খেলে ফেললেন।‘

প্রসঙ্গত, কেকেআরের বোলিং ব্যর্থতার জেরে ২৩৮ রানের টার্গেট খাড়া করে লখনউ। নায়ক নিকোলাস নিকোলাস পুরান। যিনি ৩৬ বলে ৮৭ রান করেছেন। এডেন মার্করামের সংগ্রহ ৭১ রান। জবাবে ব্যাট করতে নেমে কেকেআরও পালটা আঘাত হেনেছে। ৬ ওভারে কলকাতা তুলেছে ৯০ রান।


```