Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

দশমীর স্বপ্নের ফাইনালে পরে ব্যাটিং করবে কেকেআর, দলে নেই রাসেল

দ্য ওয়াল ব্যুরো: দশমীর স্বপ্নের ফাইনালে (Final) ধোনিদের (Dhoni) আগে ব্যাটিং করতে পাঠাল কেকেআর (KKR)। গত ম্যাচেও একই পরিকল্পনা নিয়েছিলেন অধিনায়ক ইয়ন মরগ্যান (Eoin Morgan)। শুক্রবারও ফাইনাল ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কেকেআর

দশমীর স্বপ্নের ফাইনালে পরে ব্যাটিং করবে কেকেআর, দলে নেই রাসেল

শেষ আপডেট: 15 October 2021 14:44

দ্য ওয়াল ব্যুরো: দশমীর স্বপ্নের ফাইনালে (Final) ধোনিদের (Dhoni) আগে ব্যাটিং করতে পাঠাল কেকেআর (KKR)। গত ম্যাচেও একই পরিকল্পনা নিয়েছিলেন অধিনায়ক ইয়ন মরগ্যান (Eoin Morgan)। শুক্রবারও ফাইনাল ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কেকেআর দলনেতা। গত ম্যাচে যদিও সহজ ম্যাচ কঠিন করে জিতেছিল কলকাতা। তারা নিজেরাই চাপে পড়ে যায় রান তাড়া করতে নেমে। এদিনও তাই হলে তাঁর এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হবে বিস্তর। এবারও দলে নেই আন্দ্রে রাসেল, তাঁর বদলে শাকিব আল হাসানই খেলছেন। তিনি এদিন বোলিং ওপেন করেছেন। চেয়ারে দড়ি বাধা অবস্থায় কোহলি, কে এমন হাল করল ভারত অধিনায়কের? এদিকে, চেন্নাই দলে নেই সুরেশ রায়না। তাঁকে দলের বাইরে রাখা হয়েছে। দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড় ও ফ্যাফ ডু'প্লেসিস ভাল ফর্মে। তারা বিনা উইকেটে চার ওভারে ৩৪ রান করে দিয়েছেন। আম্বাতি রায়ডু, রবিন উত্থাপ্পা, মইন আলি, ধোনি, রবীন্দ্র জাদেজা, ডোয়েন ব্র্যাভোরাও আছেন। বোলিংয়ে জোস হেজেলউড, শার্দুল ঠাকুর, দীপক চাহার চেন্নাইকে নির্ভরতা দেবেন।তাছাড়া আছেন দুই স্পিনার রবীন্দ্র জাদেজা ও মইন আলি। সব মিলিয়ে চেন্নাই কঠিন প্রতিপক্ষ। কলকাতা নাইট রাইডার্সের শক্তি হল স্পিনাররা। সুনীল নারিন, বরুণ চক্রবর্তী এবং শাকিব আল হাসান খুবই ভাল খেলছেন। ঠিক জায়গায় বল রাখছেন। খুব বেশি রান দিচ্ছেন না। মন্থর উইকেটে তাঁদের সামলাতে হিমশিম খাচ্ছেন বিপক্ষ ব্যাটসম্যানরা। সঙ্গে আছেন শিবম মাভি, লকি ফার্গুসন। আর কেকেআরের ব্যাটিংকে নির্ভরতা জোগাচ্ছেন ভেঙ্কটেশ আইয়ার, শুভমন গিল, রাহুল ত্রিপাঠীরা। দীনেশ কার্তিক এবং অধিনায়ক ইয়ন মর্গ্যান অবশ্য একেবারেই ফর্মে নেই। তার মধ্যে এস এস ধোনি ৩০০টি টি ২০ ম্যাচে দলকে নেতৃত্ব দিতে নামছেন, এই নজির কারোর নেই। মুকুটে নতুন পালজ যোগ হল মাহির। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```