Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ওয়াংখেড়ের পিচও বদলে গেল! মুখ খুললেন কিউই অধিনায়ক, বললেন...

পিচ বিতর্কে কী বললেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন?

ওয়াংখেড়ের পিচও বদলে গেল! মুখ খুললেন কিউই অধিনায়ক, বললেন...

শেষ আপডেট: 16 November 2023 17:46

দ্য ওয়াল ব্যুরো: সেমিফাইনালের বল গড়ানোর আগেই নাকি ওয়াংখেড়ের পিচ পাল্টে ফেলা হয়েছিল! আইসিসি-র ঠিক করে দেওয়া পিচে খেলা হয়নি, তার পাশের পিচে ম্যাচ হয়েছে বলেও দাবি ওঠে। সেই বিতর্কে কী বললেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন?

বুধবার ওয়াংখেড়েতে হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই দলের মধ্যে। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত তোলে ৩৯৭ রান। বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ারের দুরন্ত সেঞ্চুরি ভারতকে বিশাল রান তুলতে সাহায্য করে। শুধু তাই নয়, শুরুতেই রোহিত শর্মার ঝোড়ো ইনিংস, তারপর শুভমন গিলের ব্যাটিং তাণ্ডব ও কেএল রাহুলের ক্যামিও ইনিংস ভারতকে সুবিধাজনক জায়গায় নিয়ে যায়। তবে এত রান তুলেও একটা সময় চাপে পড়ে যায় ভারত। কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন ও ড্যারিয়েল মিচেলের পার্টনারশিপ দেখে অনেক নিউজিল্যান্ড ভক্ত আশায় বুক বাঁধতে শুরু করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত মহম্মদ শামির স্পেল তছনছ করে দেয় নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ। ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে যায় ভারত।

ভারতীয় ক্রিকেট টিমের এই সাফল্যের পরেও 'কাঁটা' হয়ে আছে পিচ বিতর্ক। ম্যাচ শুরুর আগেই একাধিক প্রতিবেদনে এই পিচ বদলানোর কথা লেখা হয়। অনেকে আবার এও অভিযোগ করেছেন, ভারতকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই পিচ বদল করা হয়েছে। গ্রুপ পর্বের কিছু ম্যাচেও এই কাণ্ড ঘটানো হয়েছে। যদিও বিসিসিআই ও ভারতীয় শিবির এই পিচ বিতর্ক আমল দিতে নারাজ।

ম্যাচ শেষে 'পিচ বিতর্ক' নিয়ে মুখ খুললেন কিউয়ি অধিনায়ক। তিনি বলেন, 'ব্যবহৃত পিচে খেলা হয়েছে। তবে আমরা উইকেট যা দেখেছি তা যথেষ্ট ভাল ছিল।  ওই পিচে বল যথেষ্ট ভাল মুভ করেছে। ম্যাচের প্রথমার্ধে পিচ থেকে সুবিধা পেয়েছেন বোলাররা।' ম্যাচ হেরেও ভারতের প্রসংশায় পঞ্চমুখ উইলিয়ামসন। তিনি বলেন, 'গোটা টুর্নামেন্ট জুড়েই ভারত ভাল খেলেছে।' এখানেই থেমে থাকেননি নিউজিল্যান্ডের অধিনায়ক। তিনি আরও বলেন, 'ভারত বিশ্বের সেরা দল। দলের সকলেই ভাল খেলছেন।' 

কিউয়ি অধিনায়ক 'ভাল' পিচের কথা বললেও ও দেশের মিডিয়াতে দাবি করা হয়েছে, ভারত পিচ পাল্টে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। কিউয়ি অধিনায়কের দাবিতেই সুর মিলিয়েছে ও দেশের সংবাদমাধ্যম। একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সেমিফাইনাল নতুন পিচে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। আইসিসি-র তরফে ওয়াংখেড়ের ৭ নম্বর পিচে খেলার কথা বলা হয়েছিল। কিন্তু দেখা যায়, ৬ নম্বর পিচে খেলা হয়েছে। ওই পিচে আগেও দু'টি ম্যাচ খেলা হয়েছিল। কেন ব্যবহৃত পিচে খেলানো হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।


```