Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

এশিয়ান গেমসে নামা জুজুৎসু খেলোয়াড় রোহিণী কালামের দেহ উদ্ধার, আত্মহত্যার সন্দেহে তদন্ত শুরু

তদন্তকারীরা জানিয়েছেন, কাজের চাপ, শারীরিক অসুস্থতা ও মানসিক ক্লান্তি—এই তিন দিকে নজর রেখে তদন্ত চলছে। পোস্টমর্টেম রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এশিয়ান গেমসে নামা জুজুৎসু খেলোয়াড় রোহিণী কালামের দেহ উদ্ধার, আত্মহত্যার সন্দেহে তদন্ত শুরু

রোহিণী কালাম

রূপক মিশ্র

শেষ আপডেট: 27 October 2025 10:34

দ্য ওয়াল ব্যুরো: আত্মঘাতী জুজুৎসু (Jiu-Jitsu) খেলোয়াড় ও কোচ রোহিণী কালাম (Rohini Kalam)। বয়স ৩৫। রবিবার মধ্যপ্রদেশের (Madhya Pradesh) দেওয়াসে (Dewas) নিজের ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশ আত্মহত্যার অনুমান করেছে।

রোহিণীর দেহ প্রথম দেখতে পান তাঁর ছোট বোন রোশনি কালাম (Roshni Kalam)। জানা গিয়েছে, ঘটনার সময় মা ও ভাই মন্দিরে গিয়েছিলেন। বাবা, যিনি নোট প্রেসে কর্মরত, তিনিও তখন বাড়িতে ছিলেন না। রোশনি ঘরে ঢুকে দেখেন, দরজা ভিতর থেকে বন্ধ। পরে জানলা দিয়ে রোহিণীকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।

পরিবার সূত্রে খবর, রোহিণী সম্প্রতি মানসিক চাপে ভুগছিলেন। স্থানীয় একটি বেসরকারি স্কুলে কোচ হিসেবে কাজ করতেন। কয়েকদিন ধরে কর্মস্থলের প্রশাসনিক চাপ ও কাজের পরিবেশ নিয়ে মানসিক অস্থিরতা দেখা দেয়। স্কুলের প্রিন্সিপাল ও অন্য শিক্ষকরা বিরক্ত করছিল—এই মর্মে রোশনি পুলিশের কাছে অভিযোগও জানিয়েছেন।

পরিবারের আরও দাবি, চাকরির পাশাপাশি রোহিণী আইপিএস (IPS) পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। বিয়ে এড়িয়ে স্রেফ নিজের কেরিয়ারে মন দিতে চান। গত দু’বছর ধরে বিক্রম পুরস্কার (Vikram Award) পাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু শিকে ছেঁড়েনি। এ ছাড়া, পাঁচ মাস আগে তাঁর পেটের অস্ত্রোপচার হয়। তারপর থেকে শরীরও ভাল ছিল না।

২০০৭ সালে জুজুৎসু আসরে নামা। ২০১৫ সাল থেকে রোহিণীর পেশাদার জীবন শুরু। ১৯তম এশিয়ান গেমসে (Asian Games) ভারতের প্রতিনিধিত্বও করেছিলেন। এ ছাড়া, ২০২২ সালে থাইল্যান্ড ওপেন গ্রাঁ প্রি–তে (Thailand Open Grand Prix) ৪৮ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন। ২০২৪ সালে আবুধাবিতে (Abu Dhabi) অনুষ্ঠিত অষ্টম এশিয়ান জুজুৎসু চ্যাম্পিয়নশিপে (Asian Jiu-Jitsu Championship) ডুয়ো ক্লাসিক ইভেন্টে ব্রোঞ্জ জেতেন। রোহিণীই একমাত্র ভারতীয়, যিনি ২০২২ সালের বিশ্ব গেমসে (World Games, Birmingham) নির্বাচিত হয়েছিলেন।

ঘটনার পর ব্যাংক নোট প্রেস থানায় (Bank Note Press Police Station) মামলা রুজু হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, কাজের চাপ, শারীরিক অসুস্থতা ও মানসিক ক্লান্তি—এই তিন দিকে নজর রেখে তদন্ত চলছে। পোস্টমর্টেম রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


```