Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

Chess World Cup 2025: দাবার বিশ্বযুদ্ধে গুকেশ ছাড়া আর ক’জন ভারতীয় দাবাড়ু নামতে চলেছেন?

২৪ জনের মধ্যে রয়েছেন ২০ জন গ্র্যান্ডমাস্টার ও ৪ জন ইন্টারন্যাশনাল মাস্টার। লক্ষ্য একটাই—২৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দাবা বিশ্বকাপের ট্রফি ভারতে ফেরানো।

Chess World Cup 2025: দাবার বিশ্বযুদ্ধে গুকেশ ছাড়া আর ক’জন ভারতীয় দাবাড়ু নামতে চলেছেন?

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

রূপক মিশ্র

শেষ আপডেট: 26 October 2025 18:34

দ্য ওয়াল ব্যুরো: ২৩ বছর পর ভারতে ফিরছে দাবার বিশ্বকাপ (Chess World Cup)। আয়োজক রাজ্য গোয়া (Goa)। ২০৬ জন প্রতিযোগীর ভিড়ে নজর এবার দেশের (India) শক্তিশালী দাবাড়ু বাহিনীর দিকে। মোট ২৪ জন ভারতীয় অংশ নিচ্ছেন এই সম্মানজনক টুর্নামেন্টে।

সবচেয়ে বড় নাম অবশ্যই বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ডি. গুকেশ (D Gukesh)। যদিও চ্যাম্পিয়নের পক্ষে বিশ্বকাপে অংশ নেওয়া বাধ্যতামূলক নয়, তবু গুকেশ এই প্রতিযোগিতাকে নিজের ফর্ম ফেরানোর গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে দেখছেন। চলতি বছর তাঁর পারফরম্যান্স ওঠানামা করছে। তাই ঘরের মাঠে প্রতিযোগিতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

পাশাপাশি রয়েছেন আরও তিন তারকা—অর্জুন এরিগাইসি (Arjun Erigaisi), আর প্রজ্ঞানন্দ (R Praggnanandhaa) ও বিদিত গুজরাঠি (Vidit Gujrathi)। এঁরা সকলেই ২০২৬ সালের প্রার্থীপদ প্রতিযোগিতায় (Candidates Tournament) জায়গা করে নিতে চাইবেন। কারণ এই বিশ্বকাপই সিট বুক করার অন্যতম শেষ সুযোগ।

ভারতীয় মহিলা দাবার তরুণ মুখ দিব্যা দেশমুখ (Divya Deshmukh) এই প্রথমবার ওপেন ক্যাটাগরিতে খেলবেন। ২০২৬ সালের মহিলাদের প্রার্থীপদ টুর্নামেন্টের আগে তাঁর জন্য এটি বেশ বড় মঞ্চ। স্থানীয় আগ্রহ বাড়াচ্ছেন গোয়ারই দাবাড়ু লিওন মেনডনকা (Leon Mendonca)।

ভারতীয় দাবাড়ুদের তালিকায় রয়েছে আরও বেশ কিছু সাড়াজাগানো নাম—নিহাল সারিন (Nihal Sarin), পেন্টালা হরিকৃষ্ণ (Pentala Harikrishna), কার্তিকেয়ন মুরলী (Karthikeyan Murali), প্রণব ভেঙ্কটেশ (Pranav Venkatesh), রৌনক সাধওয়ানি (Raunak Sadhwani), আরবিন্দ চিত্তম্বরম (Arvindh Chithambaram), প্রাণেশ মুনিরেথিনাম (Pranesh Munirethinam), এসএল নারায়ণন (SL Narayanan), কার্তিক ভেঙ্কটরামন (Karthik Venkataraman), দীপ্তায়ন ঘোষ (Diptayan Ghosh), সূর্যশেখর গঙ্গোপাধ্যায় (Surya Shekhar Ganguly), রাজা ঋত্বিক রাজাভরম (Raja Rithvik Rajavaram), আরণ্যক ঘোষ (Aronyak Ghosh), এমআর ললিত বাবু (MR Lalith Babu), হিমাল গুসাইন (Himal Gusain), জিবি হর্ষবর্ধন (GB Harshvardhan) ও নীলাশ সাহা (Neelash Saha)।

এই ২৪ জনের মধ্যে রয়েছেন ২০ জন গ্র্যান্ডমাস্টার (Grandmaster) ও ৪ জন ইন্টারন্যাশনাল মাস্টার (International Master)। লক্ষ্য একটাই—২৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দাবা বিশ্বকাপের ট্রফি ভারতে ফেরানো।


```