Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

কেকেআরএর হারের পরেও 'সুপার টাইম' কাটালেন জুহি

দ্য ওয়াল ব্যুরো: গত রাতেই মুম্বই ইন্ডিয়ান্সের হাতে লজ্জার হার দেখতে হয়েছে। সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন বন্ধু শাহরুখ খান। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই আনন্দে মাতলেন জুহি চাওলা। আজ সন্ধাবেলায় কলকাতা ছেড়েছেন শাহরুখ, জুহি, জুহির স্বামী জয় মেহতা

কেকেআরএর হারের পরেও 'সুপার টাইম' কাটালেন জুহি

শেষ আপডেট: 10 May 2018 14:15

দ্য ওয়াল ব্যুরো: গত রাতেই মুম্বই ইন্ডিয়ান্সের হাতে লজ্জার হার দেখতে হয়েছে। সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন বন্ধু শাহরুখ খান। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই আনন্দে মাতলেন জুহি চাওলা। আজ সন্ধাবেলায় কলকাতা ছেড়েছেন শাহরুখ, জুহি, জুহির স্বামী জয় মেহতা এবং বন্ধু পূজা। নিজেদের কলকাতা ছাড়ার খবর ট্যুইট করে জানিয়েছেন জুহি। সেখানে লেখা 'এইমাত্র আমি, জয়, শাহরুখ ও পূজা কলকাতা ছাড়লাম। প্লেনে দারুন সময় কাটালাম।' চারজনের একটা ছবিও দেন জুহি। পোস্টটি দেওয়ার পরেই অনেক কমেন্ট আসতে থাকে। কেউ কেউ বলেন যে দল এরকম বাজে হারার পরেও কী করে এত আনন্দ করছেন জুহি। যেখানে শাহরুখ দলের খারাপ খেলার জন্য সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন সেখানে জুহির অন্তত উচিৎ ছিল একটু সংযত থাকা। কেউ আবার বলেন যে এঁরা আসলে অভিনেতা-অভিনেত্রী। খেলার কিছুই তাঁরা বোঝেন না। শুধুমাত্র ব্যবসা করার জন্য দল কিনেছেন। তাই দল হারলো কি জিতলো তাতে বিন্দুমাত্র চিন্তা নেই তাঁদের। জুহিও হয়তো ভাবেননি একটা ট্যুইটের জন্য এভাবে নেটিজেনদের সমালোচনা শুনতে হবে তাঁকে। https://twitter.com/iam_juhi/status/994560686650003456

```