Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Jannik Sinner: পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক! জেরেভকে হারিয়ে ভিয়েনা ওপেন জিতে নিলেন সিনার

এ মরশুমে চারটি এটিপি খেতাব জিতে আরও একবার নিজের জাত চেনালেন সিনার। ফর্ম ও ধারাবাহিকতায় তিনিই এখন ইনডোর সার্কিটে সবচেয়ে সফল খেলোয়াড়।

Jannik Sinner: পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক! জেরেভকে হারিয়ে ভিয়েনা ওপেন জিতে নিলেন সিনার

ইয়ানিক সিনার

রূপক মিশ্র

শেষ আপডেট: 27 October 2025 11:18

দ্য ওয়াল ব্যুরো: প্রথম সেটে পিছিয়ে থেকেও শেষ হাসি হাসলেন ইয়ানিক সিনার (Jannik Sinner)। রবিবার ভিয়েনা ওপেনের (Vienna Open) ফাইনালে জার্মানির (Germany) আলেকজান্ডার জেরেভকে (Alexander Zverev) হারিয়ে মরশুমের চতুর্থ শিরোপা জিতলেন ইতালিয়ান (Italy) তারকা। স্কোরলাইন: ৩–৬, ৬–৩, ৭–৫।

এই জয়ের সুবাদে ইনডোর হার্ডকোর্টে (Indoor Hardcourt) সিনারের অপ্রতিরোধ্য পারফরম্যান্সের ধারা আরও লম্বা হল। ছিনিয়ে নিলেন টানা ২১ জয়। পাশাপাশি ২৪ বছর বয়সি খেলোয়াড়ের এটিপি-র (ATP Tour) কেরিয়ার খেতাবের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২–এ। শীর্ষ ১০ প্রতিদ্বন্দ্বীদের (Top 10 Players) বিরুদ্ধে জয় এই মুহূর্তে ৫১।

দু’ঘণ্টা ২৮ মিনিটের ম্যাচে সিনার মারেন ১১টি এস (Ace) এবং ৪৪টি উইনার (Winner)। প্রথম সেটে একসময় পিছিয়ে পড়েও নিজের ছন্দ ফিরে পান। ফাইনালের পর বলেন, ‘অসাধারণ লাগছে। শুরুটা খুব কঠিন ছিল। ও দারুণ সার্ভ করছিল। তবু আমি লড়ে গিয়েছি, সঠিক সময়ে সেরা টেনিস খেলতে চেয়েছি। তৃতীয় সেটটা একদম রোলার কোস্টার। তবে আমি বলটা ভালোভাবে মারছিলাম, আর সেটাই আত্মবিশ্বাস জুগিয়েছে।’

প্রথম সেটে জেরেভ এগিয়ে যান ৩–১ ব্যবধানে। শক্তিশালী সার্ভ ও বেসলাইন র‍্যালিতে (Rally) নিপাট আধিপত্য ছিল তাঁরই। যা শেষ হয় ৬–৩ ফলে। দ্বিতীয় সেটে গিয়ার বদলান সিনার। জেরেভের সার্ভ ভেঙে ২–০ ব্যবধানে এগিয়ে যান। নিখুঁত ক্রসকোর্ট ড্রপশটে (Crosscourt Dropshot) প্রথম ব্রেক পান তিনি। এরপর ক্রমশ র‌্যালিতে নিয়ন্ত্রণ নেন, জেরেভকে ডানদিক–বাঁদিক ছুটিয়ে পয়েন্ট তোলেন। শেষ পর্যন্ত দ্বিতীয় সেট নিজের করে নেন ৬–৩ ফলে।

নির্ধারক সেটে শুরু থেকে পাল্টা আক্রমণ চলতে থাকে দুই দিকেই। স্কোর দাঁড়ায় ৪–৪। সপ্তম গেমে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করলেও সিনার ম্যাচ ছাড়েননি। বরং, খেলার মোড় ঘুরে যায় শেষের দিকে। জেরেভ ৫–৪ এগিয়ে গিয়ে জয়ের আভাস দিয়েছিলেন ঠিকই। কিন্তু সিনার নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে একের পর এক সঠিক শট খেলতে থাকেন। গুরুত্বপূর্ণ ব্রেক নিয়ে ৬–৫ ব্যবধানে এগিয়ে যান। শেষ গেমে সার্ভ ধরে ম্যাচ শেষ করেন সহজে।

রুদ্ধশ্বাস কামব্যাকের পর সিনার বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল হাল না ছাড়া। পরিস্থিতি বুঝে সঠিক সিদ্ধান্ত নেওয়া, সার্ভিংয়ের সময় শক্তি বাঁচানো—এই ছোট ছোট জিনিসগুলোই আজ ফল দিয়েছে।’অন্যদিকে জেরেভের স্বীকারোক্তি, ‘ইয়ানিকের খেলার মান এখন অন্য পর্যায়ে। শেষ দু’বছরে ও যা দেখিয়েছে, অসাধারণ। আমার কাছে ও-ই এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড়।’

এ মরশুমে চারটি এটিপি খেতাব জিতে আরও একবার নিজের জাত চেনালেন সিনার। ফর্ম ও ধারাবাহিকতায় তিনিই এখন ইনডোর সার্কিটে সবচেয়ে সফল খেলোয়াড়।


```