Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

জেমির জোড়া গোলেই জয়, চেন্নাইয়িনকে হারিয়ে সুপার কাপে অভিযান শুরু মোহনবাগানের

বৃষ্টিভেজা ফাতোরদা স্টেডিয়ামে চেন্নাইয়িন এফসিকে ২-০ গোলে হারিয়ে সুপার কাপে দুর্দান্ত সূচনা করল মোহনবাগান সুপার জায়ান্ট। জেমি ম্যাকলারেনের জোড়া গোলেই জয় সবুজ-মেরুনের।

জেমির জোড়া গোলেই জয়, চেন্নাইয়িনকে হারিয়ে সুপার কাপে অভিযান শুরু মোহনবাগানের

জোড়া গোলেই জয় সবুজ-মেরুনের

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 25 October 2025 22:48

দ্য ওয়াল ব্যুরো: অধরা সুপার কাপ জয়ের লক্ষ্য নিয়ে অভিযান শুরু করল মোহনবাগান সুপার জায়ান্ট। প্রবল বৃষ্টির মধ্যেই ফাতোরদা স্টেডিয়ামে চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে খেলতে নেমে ক্লিনশিট রেখে ২-০ গোলের জয় পেল আন্তোনিও লোপেজ মোলিনার দল। দলের তারকা ফরোয়ার্ড জেমি ম্যাকলারেন একাই দু'টি গোল করে সবুজ-মেরুনকে জয় এনে দেন।

প্রবল বৃষ্টির কারণে ম্যাচের শুরুতেই নন্দনিক ফুটবলের অভাব ছিল। খেলা শুরুর ২ মিনিটের মধ্যেই চেন্নাই ফ্রিকিক পেলেও বাগান রক্ষণ তা সামাল দেয়। ৯ মিনিটে মনবীর সিং এবং লিস্টন কোলাসোর আক্রমণও চেন্নাই গোলরক্ষক নওয়াজ রুখে দেন। ২১ মিনিটে স্প্যানিয়ার্ড তারকা আলবার্তো রদ্রিগেজের প্রচেষ্টা ব্যর্থ হয়।

অবশেষে ৩৪ মিনিটের মাথায় লিস্টনের ফ্রিকিক কাজে না লাগলেও, চার মিনিট পর ম্যাচের মোড় ঘুরে যায়।

ম্যাচের প্রথম গোল ৩৮ মিনিটে। লিস্টন কোলাসোর ব্যাক হিল পাস ধরে অজি ফুটবলার জেমি ম্যাকলারেন বল বিপক্ষের জালে জড়িয়ে দিতে ভুল করেননি। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মোহনবাগান।

দ্বিতীয়ার্ধে বৃষ্টি কমায় খেলার গতি কিছুটা বাড়ে। ৫২ মিনিটে অনিরুদ্ধ থাপা ও ম্যাকলারেনের মধ্যে সুন্দর বোঝাপড়া দেখা যায়। যদিও ৫৪ মিনিটে ম্যাকলারেন একটি থ্রু বল পেয়েও কাজে লাগাতে পারেননি। চেন্নাই মাঝে মাঝে প্রতি-আক্রমণ করলেও তা ফলপ্রসূ হয়নি।

দ্বিতীয় গোল ৬৭ মিনিটে। শুভাশিস বসুর কাছ থেকে পাস পেয়ে মনবীর সিং ক্রস বাড়ান। মনবীরের সেই নিখুঁত ক্রস থেকে ফের গোল করে ব্যবধান বাড়ান জেমি ম্যাকলারেন।

শেষ পর্যন্ত ২-০ গোলে জিতে মাঠ ছাড়েন মোহনবাগান ফুটবলাররা। আক্রমণভাগে ম্যাকলারেনের এমন ভরসা জোগান দেওয়ায় কোচ মোলিনা অনেকটাই স্বস্তি পেয়েছেন। সবুজ-মেরুনের পরবর্তী ম্যাচ আগামী ২৮ অক্টোবর ডেম্পোর বিরুদ্ধে, যারা প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে আটকে দিয়েছিল।


```