Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কিউয়িদের উড়িয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জয়! বিশ্বকাপের আগে ঈশানের বিধ্বংসী সেঞ্চুরিতে কাঁপল তিরুবনন্তপুরম

বিশ্বকাপের আগে দাপুটে প্রস্তুতি টিম ইন্ডিয়ার। তিরুবনন্তপুরমে ঈশান কিষানের বিধ্বংসী শতরানে নিউ জ়িল্যান্ডকে হারিয়ে ৪–১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত।

 

কিউয়িদের উড়িয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জয়! বিশ্বকাপের আগে ঈশানের বিধ্বংসী সেঞ্চুরিতে কাঁপল তিরুবনন্তপুরম

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 31 January 2026 23:43

দ্য ওয়াল ব্যুরো: ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 Series) আগে নিজেদের প্রস্তুতি যে একেবারে নিখুঁত ছন্দেই শেষ করেছে টিম ইন্ডিয়া, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। বিশ্বকাপের আগে শেষ টি-টোয়েন্টি সিরিজে (India vs New Zealand) নিউজিল্যান্ডের বিরুদ্ধে দাপুটে পারফরম্যান্স উপহার দিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ৪–১ ব্যবধানে জয় তুলে নিল ভারত। প্রথম তিন ম্যাচেই জয় নিশ্চিত করে আগেভাগে সিরিজ নিজেদের দখলে নিয়ে নেয় সূর্যকুমার যাদবের দল। চতুর্থ ম্যাচে কিউয়িরা ঘুরে দাঁড়ালেও, শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতে সিরিজ শেষ করল ভারত।

তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজিত শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। শুরুটা যদিও আদর্শ হয়নি। ওপেনার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা দ্রুত ফিরে যান। ৪২ রানের মধ্যেই দুই ওপেনার প্যাভিলিয়নে ফিরলেও, তাতে ব্যাটিংয়ের গতি এক মুহূর্তের জন্যও থামেনি।

ইনিংসের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ঈশান কিষান। আগ্রাসী ব্যাটিংয়ে একের পর এক বড় শট খেলতে থাকেন তিনি, আর তাতেই পুরোপুরি চাপে পড়ে যায় নিউ জ়িল্যান্ডের বোলিং আক্রমণ। মাত্র ৪৩ বলে ১০৩ রানের বিধ্বংসী শতরান হাঁকান ঈশান। তাঁর ইনিংসে ছিল ৬টি চার এবং ১০টি ছক্কা। ঈশানের এই দুরন্ত ইনিংসের ভর করেই নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ভারত তোলে ২৭১ রানের বিশাল স্কোর।

ঈশানের সঙ্গে সমান তালে ইনিংস এগিয়ে নিয়ে যান অধিনায়ক সূর্যকুমার যাদব। ৩০ বলে ঝোড়ো ৬৩ রান করেন তিনি, যেখানে একাধিক নজরকাড়া শট দর্শকদের মুগ্ধ করে। পরে পাঁচ নম্বরে নেমে হার্দিক পান্ডিয়াও নিজের চেনা আগ্রাসী মেজাজে ব্যাট করেন। ১৭ বলে ৪২ রান করে দলের রানের গতি আরও বাড়িয়ে দেন তিনি। নিউ জ়িল্যান্ডের হয়ে লকি ফার্গুসন ও কাইল জেমিসন ২টি করে উইকেট পেলেও, ভারতীয় ব্যাটিংয়ের সামনে কার্যত অসহায় দেখায় কিউয়ি বোলাররা।

২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় নিউ জ়িল্যান্ড। তবু শুরুতে ছন্দ হারায়নি তারা। ফিন অ্যালেন ৩৮ বলে ৮০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। রচিন রবীন্দ্র ১৭ বলে ৩০ রান করে তাঁকে দারুণ সঙ্গ দেন। দ্বিতীয় উইকেটে তাঁদের ১০০ রানের জুটি ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল কিউয়িদের।

তবে সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ভারতীয় বোলাররা। দুরন্ত বোলিং করে ৫ উইকেট তুলে নেন অর্শদীপ সিং। অক্ষর প্যাটেল নেন ৩টি উইকেট এবং বরুণ চক্রবর্তী যোগ করেন ১টি। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ২২৫ রানে অলআউট হয়ে যায় নিউ জ়িল্যান্ড। ফলে ৪৬ রানের জয়ে শেষ ম্যাচের পাশাপাশি সিরিজও নিজেদের নামে লেখে টিম ইন্ডিয়া।


```