Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

মেরা ভাই জিত গয়া! ইউসুফের জয়ে উচ্ছ্বসিত ইরফান

দুই ভাইয়ের মধ্যে দারুণ সম্পর্ক। একে অপরে পাশাপাশি থাকলে সবসময় খুনসুটি লেগেই রয়েছে। সেই বড় ভাই যখন জিতে যায়, সেইসময় উচ্ছ্বাসে গা ভাসান ইউসুফ পাঠান।

মেরা ভাই জিত গয়া! ইউসুফের জয়ে উচ্ছ্বসিত ইরফান

শেষ আপডেট: 4 June 2024 19:46

দ্য ওয়াল ব্যুরো: দুই ভাইয়ের মধ্যে দারুণ সম্পর্ক। একে অপরে পাশাপাশি থাকলে সবসময় খুনসুটি লেগেই রয়েছে। সেই বড় ভাই যখন জিতে যায়, সেইসময় উচ্ছ্বাসে গা ভাসান ইউসুফ পাঠান।

মঙ্গলবার বহরমপুরে কংগ্রেসের অধীর চৌধুরীর মতো হেভিওয়েট প্রার্থীকে হারিয়েছেন ইউসুফ এক লাখের বেশি ভোটে। সেই নিয়ে ক্রীড়ামহলে উচ্ছ্বাস। নয়া সাংসদ হতে চলেছেন ৪১ বছরের ভারতের বিশ্বকাপজয়ী দলের প্রাক্তন সদস্য।

ইউসুফের জয়ে উল্লসিত ইরফান। তিনি ভোটের ফল ঘোষণার পরেই ট্যুইট করেছেন। সেখানে ভারতের প্রাক্তন নামী অলরাউন্ডার লিখেছেন, ‘‘ভাই, তোমার মহৎ উদ্দেশের প্রতি শ্রদ্ধা জানাই। তুমি পোড়খাওয়া রাজনীতিবিদকে (পড়ুন অধীর চৌধুরী) হারিয়ে আলোড়ন সৃষ্টি করেছ। তোমার প্রতি মানুষ আস্থা দেখিয়েছেন। তোমার সততা ও অটল মানসিকতা পূর্ণতা পাক এবার উন্নয়নমূলক কাজে, তাতে মানুষের জীবন আরও সমৃদ্ধ হবে। মেরা ভাই জিত গয়া!’’

ইরফান ভাই ইউসুফের প্রচারের কাজেও এসেছিলেন বহরমপুরে। সেইসময় ইরফান লক্ষ্য করেন ইউসুফকে নিয়ে মানুষের মধ্যে একটা আবেগ রয়েছে। সেটাই যে মানুষ ভোট বাক্সে প্রভাব ফেলেছে, তাও জানিয়েছেন ইরফান। তিনি আশা করছেন, তৃণমূলের নতুন সাংসদ হিসেবেও ক্রিকেট মাঠের মতোই সফল হবেন ইউসুফ। যিনি ২০১১ সালে ধোনির নেতৃত্বে ভারতীয় বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। মাঠের মতোই রাজনীতিতেও বাজিমাত করলেন বরোদার এই তারকা।


```