আইপিএল ২০২৬ মেগা নিলামে কেকেআরের রেকর্ড কেনাকাটা থেকে আনসোল্ড তারকারা—পুরো ছবিটা এক নজরে।

আইপিএল ২০২৬-এর মেগা নিলাম
শেষ আপডেট: 16 December 2025 23:10
দ্য ওয়াল ব্যুরো: আইপিএল ২০২৬-এর মেগা নিলাম কার্যত বদলে দিল দলের কৌশলের সংজ্ঞা। মঙ্গলবার আবু ধাবিতে আয়োজিত এই নিলামে একদিকে যেমন আনক্যাপড ভারতীয় ক্রিকেটাররা চোখধাঁধানো দর হাঁকিয়ে শিরোনামে উঠে এলেন, তেমনই একাধিক তারকা নাম অবিক্রীত থেকে যাওয়ায় স্পষ্ট হয়ে গেল ফ্র্যাঞ্চাইজিগুলোর ভিন্ন ভিন্ন পরিকল্পনা।
নিলামের সবচেয়ে বড় চমক এসেছে কলকাতা নাইট রাইডার্সের হাত ধরে। কেকেআর বিশ্বরেকর্ড গড়ে ক্যামেরন গ্রিনকে দলে নেয় ২৫.২০ কোটি টাকায়, যা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দামী বিদেশি ক্রিকেটারের রেকর্ড। শুধু গ্রিন নন, কেকেআর আরও বড় অঙ্ক খরচ করে শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানাকে নেয় ১৮ কোটিতে। পাশাপাশি মুস্তাফিজুর রহমান (৯.২০ কোটি), রাচিন রবীন্দ্র (২ কোটি) ও ফিন অ্যালেনকে (২ কোটি, বেস প্রাইস) দলে টেনে আক্রমণ আরও শক্তিশালী করেছে নাইট শিবির।
অন্যদিকে, চেন্নাই সুপার কিংস নজর কাড়ে আনক্যাপড বিভাগে। প্রাশান্ত বীর ও কার্তিক শর্মাকে রেকর্ড ১৪.২০ কোটি করে দলে নেয় সিএসকে। সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার আকিল হোসেন (২ কোটি), ম্যাট হেনরি (২ কোটি) ও রাহুল চাহারকে (৫.২০ কোটি) নিয়ে স্কোয়াডে গভীরতা বাড়িয়েছে ধোনির দল।
দিল্লি ক্যাপিটালস ভরসা রেখেছে অভিজ্ঞতায়। ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট ও অভিজ্ঞ ফিনিশার ডেভিড মিলারকে ২ কোটি বেস প্রাইসে দলে নেয় তারা। পাশাপাশি পাথুম নিশাঙ্কা (৫ কোটি), লুঙ্গি এনগিডি (২ কোটি) ও কাইল জেমিসনের (২ কোটি) মতো নাম যুক্ত হয়েছে স্কোয়াডে।
লখনউ সুপার জায়ান্টস বোলিং বিভাগে শক্তি বাড়িয়েছে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও আনরিখ নর্টজেকে ২ কোটি করে দলে এনে। সঙ্গে জশ ইংলিসকে নেয় ৮.৬০ কোটিতে।
মুম্বই ইন্ডিয়ান্স তুলনামূলক কম খরচে কাজ সারার পথে হাঁটছে। কুইন্টন ডি কককে তারা পেয়েছে মাত্র ১ কোটিতে। রাজস্থান রয়্যালস স্পিনে ভরসা রেখে রবী বিশ্নোইকে পুনরায় দলে নেয় ৭.৪০ কোটিতে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে নিয়েছে ভেঙ্কটেশ আইয়ারকে ৭ কোটিতে এবং নিউজিল্যান্ড পেসার জ্যাকব ডাফিকে ২ কোটিতে।
চেন্নাই সুপার কিংস (CSK)
লখনউ সুপার জায়ান্টস (LSG)
কলকাতা নাইট রাইডার্স (KKR)
দিল্লি ক্যাপিটালস (DC)
মুম্বই ইন্ডিয়ান্স (MI)
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)
রাজস্থান রয়্যালস (RR)
সানরাইজার্স হায়দরাবাদ (SRH)
পাঞ্জাব কিংস (PBKS)
গুজরাট টাইটান্স (GT)
আনসোল্ড খেলোয়াড়রা (উল্লেখযোগ্য)
ডেভন কনওয়ে, স্টিভ স্মিথ, জনি বেয়ারস্টো, মুজিব উর রহমান, মহীশ থিকশানা, ড্যারিল মিচেল, রাহমানুল্লাহ গুরবাজ, আলজারি জোসেফ, টাস্কিন আহমেদ, রিশাদ হোসেন সহ শতাধিক দেশি-বিদেশি ক্রিকেটার।