Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

IPL 2025: সুপার ওভারে কেন আর্চারের পরিবর্তে সন্দীপ? জানালেন নীতীশ

কাকে বল করতে বা ব্যাট করতে পাঠাতে হবে তা কখনওই একজনের সিদ্ধান্ত নয়। অধিনায়ক, সিনিয়র খেলোয়াড়রা, টিম ম্যানেজমেন্ট এবং সাপোর্ট স্টাফরা সবকিছু নিয়ে আলোচনা করেন এবং তারপর সিদ্ধান্ত নেওয়া হয়। ফলাফল আমাদের পক্ষে হলে হয়তো এই বিষয়ে আলোচনা হত না।

IPL 2025: সুপার ওভারে কেন আর্চারের পরিবর্তে সন্দীপ? জানালেন নীতীশ

নীতিশ রানা

শেষ আপডেট: 17 April 2025 16:27

দ্য ওয়াল ব্যুরো: বুধবার আইপিএল ২০২৫-এর (IPL 2025) এক রোমাঞ্চকর ম্যাচে, দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) সুপার ওভারে (Super Over) রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) পরাজিত করেছে। সুপার ওভারে প্রথমে ব্যাট করে রাজস্থান ছয় বলে ১১ রান করে। জবাবে, দিল্লি চার বলে ১২ রান করে ম্যাচটি জিতে নেয়। সুপার ওভারে সবাই ভেবেছিলেন রাজস্থানের হয়ে জোফ্রা আর্চার বল করবেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বল তুলে দেওয়া হয় সন্দীপ শর্মার (Sandeep Sharma) হাতে। আর রাজস্থান রয়্যালসের এই সিদ্ধান্ত নিয়ে এখন সমালোচনার ঝড় বইছে।

দিল্লির হয়ে সুপার ওভারে বোলিং করেন মিচেল স্টার্ক। এই অজি তারকা ক্রমাগত তীব্র গতির ইয়র্কার দিয়ে সমস্যায় ফেলেন রয়্যালস ব্যাটারদের। কিন্তু মিডিয়াম পেসার সন্দীপ পুরো ম্যাচের পাশাপাশি সুপার ওভারেও ব্যর্থ। সন্দীপকে দিয়ে বল করানোয় যথেষ্ট সমালোচনার মুখে পড়তে আরআর শিবিরকে।

এবার সন্দীপ শর্মাকে দিয়ে বল করানোর বিষয়টি ব্যাখ্যা করলেন রাজস্থান রয়্যালসের গুরুত্বপূর্ণ সদস্য নীতীশ রানা। পাশাপাশি রানা দিল্লির জয়ের জন্য ফাস্ট বোলার মিচেল স্টার্ককেও বিশেষ কৃতিত্ব দিয়েছেন।

আর্চারের পরিবর্তে সন্দীপকে বল দেওয়া হল কেন?

নিউজিল্যান্ডের বিপক্ষে আইসিসি বিশ্বকাপ ফাইনালে সুপার ওভার করা আর্চার বুধবারের ম্যাচে কার্যকরী বোলিং করেছিলেন কিন্তু রাজস্থান সুপার ওভার বোলিংয়ের দায়িত্ব সন্দীপের হাতে তুলে দেয়। রয়্যালসের হয়ে ২৮ বলে ছয়টি চার ও দু’টি ছক্কা-সহ ৫১ রান করা নীতীশ বলেন, 'কাকে বল করতে বা ব্যাট করতে পাঠাতে হবে তা কখনওই একজনের সিদ্ধান্ত নয়। অধিনায়ক, সিনিয়র খেলোয়াড়রা, টিম ম্যানেজমেন্ট এবং সাপোর্ট স্টাফরা সবকিছু নিয়ে আলোচনা করেন এবং তারপর সিদ্ধান্ত নেওয়া হয়। আমার মনে হয় যদি ফলাফল আমাদের পক্ষে হত, তাহলে হয়তো এই বিষয়ে আলোচনা হত না।'

সুপার ওভারে হেটমায়ার কেন?

রানা বলেন, 'যদি স্যান্ডি (সন্দীপ) আমাদের ম্যাচ জিতিয়ে দিত তাহলে কেউ এই প্রশ্ন করত না। আমার মনে হয় এই পরিস্থিতিতে স্যান্ডিই ছিল আমাদের কাছে সবচেয়ে উপযুক্ত বোলার। একইভাবে, যদি আমাদের ব্যাটসম্যানরা আমাদের জয় এনে দিত, তাহলে কে ব্যাট করতে নেমেছেন, তা নিয়ে কোনও আলোচনা হত না। শিমরন হেটমায়ার আমাদের ফিনিশার এবং সে আমাদের জন্য ম্যাচ জিতিয়ে আসছে। ব্যাটিং করার সময় আমরা কম রান করেছি, যদি আমরা ১৫ রান করতাম তাহলে হয়তো পরিস্থিতি অন্যরকম হতো।’

মিচেল স্টার্কের প্রশংসা নীতিশের

দিল্লিকে ম্যাচে ফিরিয়ে আনার কৃতিত্ব স্টার্ককে দিয়েছেন নীতিশ। তিনি বলেন, 'এই উইকেটে ব্যাট করা সহজ ছিল না। নতুন ব্যাটসম্যান কিছুটা অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন, কারণ বল থেমে থেমে আসছিল। স্টার্ক দুর্দান্ত বোলিং করেছে। লালা ব্যবহারের গ্রহণযোগ্যতা একটি বড় পরিবর্তন এনেছে। রিভার্স সুইং অর্জনের জন্য সম্পূর্ণ কৃতিত্ব স্টার্কের। আমরা গত দুই-তিন বছর ধরে লালা ব্যবহার করিনি, তাই নেটেও আমরা এভাবে ব্যাটিং অনুশীলন করিনি। যদি কেউ শেষ দুই ওভারে ১২টির মধ্যে ১১টি সঠিক ইয়র্কার মারে, তাহলে ব্যাপারটা সহজ নয়।'

সঞ্জু স্যামসনের চোট নিয়ে নীতিশের বক্তব্য

রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন ৩১ রান করার পর রিটায়ার হার্ট হন। নীতীশ এ বিষয়ে বলেন, সঞ্জুর চোট সম্ভবত তেমন গুরুতর নয়। তিনি বলেন, 'আমি এখনও এই বিষয়ে কারও সঙ্গে কথা বলিনি। কিন্তু ড্রেসিংরুমের পরিবেশ দেখে মনে হচ্ছে না যে আঘাতটি গুরুতর।' ১৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে, নীতীশ রানা (৫১, ২৮ বল, ছয়টি চার, দু’টি ছক্কা) এবং যশস্বী জয়সওয়ালের (৫১, ৩৭ বল, চারটি ছক্কা, তিনটি চার) অর্ধশতক সত্ত্বেও রয়্যালস চার উইকেটে মাত্র ১৮৮ রান করতে পারে, যা ম্যাচটিকে সুপার ওভারে নিয়ে যায়।


```