Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

IPL 2025: অবশেষে... বিরাটের কাছে ধরা দিল অধরা মাধুরী, চ্যাম্পিয়ন আরসিবি

ক্রিকেটের ভাগ্যদেবতা হয়তো ললাট লিখনটা আগেই লিখে রেখেছিলেন, "ওহে বিরাট তুমি ১৮ নম্বর জার্সির অধিকারী। ১৮তম বছরে এসেই তুমি ট্রফি জিতবে, তার আগে হবে না।"

IPL 2025: অবশেষে... বিরাটের কাছে ধরা দিল অধরা মাধুরী, চ্যাম্পিয়ন আরসিবি

বিরাটের ক্যাবিনেটে ঢুকল আইপিএল ট্রফি

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 4 June 2025 00:00

দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেটের ভাগ্যদেবতা হয়তো ললাট লিখনটা আগেই লিখে রেখেছিলেন, "ওহে বিরাট তুমি ১৮ নম্বর জার্সির অধিকারী। ১৮তম বছরে এসেই তুমি ট্রফি জিতবে, তার আগে হবে না।"

অবশেষে... অবশেষে... বিরাটের (Virat Kohli) ক্যাবিনেটে ঢুকল আইপিএল ট্রফি। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে পাঞ্জাব কিংসের (PBKS) বিরুদ্ধে ৬ রানে জিতে ২০২৫ আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি (2025 IPL Champion RCB)।

অধিনায়ক হিসাবে অনিল কুম্বলে, ড্যানিয়েল ভেট্টোরি, বিরাট কোহলি যা করতে পারেননি সেই কাজই করে দেখালেন রজত পাতিদার। বিরাট ২০০৮ সালে সেই যে চায়ের কাপ হাতে নিয়েছিলেন, অবশেষে এদিন তিনি চুমুক দেওয়ার সুযোগ পেলেন পাতিদারের অধিনায়কত্বে।
এদিন মাঠে ছিলেন বেঙ্গালুরু প্রাক্তন ক্রিকেটার এ বি ডিভিলিয়ার্স। বিরাট কোহলির ঘনিষ্ঠ বন্ধুও তিনি। আরসিবির চ্যাম্পিয়ন হওয়ার পর তার উচ্ছ্বাস ছিল দেখবার মত।



আসল দিনেই ব্যর্থ পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার। মাত্র এক রান করলেন তিনি। আসলে চলতি আইপিএলে বেঙ্গালুরুকে দেখলেই যেন গুটিয়ে গিয়েছেন শ্রেয়স। এবার চারবার বেঙ্গালুরুর বোলারদের বিরুদ্ধে শ্রেয়সের রান যথাক্রমে ১, ২, ৬ ও ৭। এদিন ম্যাচের চার বল বাকি থাকতেই মুখে হাত বিরাট কোহলির। চোখ ঢেকে ফেললেন তিনি। বোঝা যাচ্ছিল, চোখের কোনা দিয়ে গড়িয়ে পড়ছে জল। খেলা শেষ না হলেও তত ক্ষণে খেলার ভাগ্য নির্দিষ্ট। জয় নিশ্চিত হয়ে গিয়েছে বেঙ্গালুরুর। তাই নিজের আবেগ ধরে রাখতে পারলেন না কোহলি। কেরিয়ারে সব ট্রফি পেয়েছেন। আইপিএল বাকি ছিল। অবশেষে সেটাও এল। ১৮তম বছরে আইপিএল জিতলেন কোহলি। স্বপ্নপূরণ হল তাঁর।

ফাইনালে টসে জিতে ফিল্ডিং নেয় পাঞ্জাব। প্লে-অফ ম্যাচে আরসিবির কাছে হারের স্মৃতি এখনও টাটকা। সেই কারণেই হয়ত পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আয়ার টসে জিতে ফিল্ডিং নেন। শুরুতে ব্যাটিং পেয়ে দুর্দান্ত শুরু করে বেঙ্গালুরু। ওপেনার ফিলিপ সল্ট ৯ বলে ১৬ রান করেন। যখন মনে হয়েছিল বড়ো স্কোর করতে পারেন ইংরেজ ওপেনার। তখনই জেমিসনের বলে শ্রেয়সের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন সল্ট। এরপর মায়াঙ্ক আগরওয়ালকে সঙ্গে নিয়ে ইনিংস টানতে থাকেন বিরাট কোহলি। ফাইনালে কিং কোহলির ব্যাট জ্বলে উঠবে এমন প্রত্যাশা করেছিলেন ভক্তরা। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে সেভাবে মেলে ধরতে পারলেন না তিনি। ফিরলেন ৪৩ রানে। ৩৫ বলে ৩টি চারের সাহায্যে এই রান করেন কোহলি। বিরাট আউট হওয়ার পরেই স্টেডিয়ামে ভক্তরা হতাশ হয়ে পড়েন। এভাবে তাদের গুরু ফিরবেন তা ভাবতে পারেননি তারা। স্টেডিয়ামে সকলেই ভেবেছিলেন অর্ধশতরান করতে চলেছেন বিরাট। কিন্তু বড়ো রান আসেনি এদিন।

বড় রান করতে পারলেন না মায়াঙ্ক আগরওয়ালও। ১৮ বলে ২৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। অধিনায়ক রজত পাতিদারও ফাইনালে বড়ো স্কোর করতে ব্যর্থ। ১৬ বলে ২৬ রান করেন তিনি। রজত আউট হওয়ার পরে আউট হন বিরাট। শেষ পর্বে লিয়াম লিভিংস্টোন ও জিতেশ শর্মা ভাল ব্যাটিং করেন। লিভিংস্টোন ১৫ বলে ২৫ রান করেন। পাশাপাশি জিতেশ ১০ বলে ২৪ রান করেন। রোমারিও শেফার্ড করেন ১৭ রান। 
নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৯০ রান তোলে আরসিবি। 

পঞ্জাব বোলারদের মধ্যে জেমিসন ও আর্শদীপ সিং ৩টি করে উইকেট পেয়েছেন।এছাড়া চাহাল, বিজয়কুমার ও আজমাতুল্লা ১টি করে উইকেট পেয়েছেন। জবাবে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৪ রান করে পঞ্জাব। দলের হয়ে শশাঙ্ক সিং সর্বোচ্চ অপরাজিত ৬১ রান করেন। এছাড়া জস ইংলিশ ৩৯ রান করেন। পাশাপাশি দুই ওপেনার প্রিশাংস আরিয়া ২৪ ও প্রভসিমরন সিং  ২৬ রান করেন। অধিনায়ক শ্রেয়স আয়ার এদিন ব্যর্থ। তিনি মাত্র ১ রান করেন।


```