Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

IPL 2025: বিরাটের শৈশবের অজানা তথ্য জানালেন ছোটবেলার শিক্ষিকা

ও বলত, 'ম্যাডাম, আমি হব ভারতীয় দলের পরবর্তী শচীন তেন্ডুলকর।' এই কথাটি বারবার বলেই যেত। তবে হ্যাঁ, মাঝে মাঝে আমাদের মুখে হাসি ফুটিয়ে তুলতে ওর জুড়ি ছিল না।

IPL 2025: বিরাটের শৈশবের অজানা তথ্য জানালেন ছোটবেলার শিক্ষিকা

ছোটবেলায় বিরাট

শেষ আপডেট: 6 May 2025 16:15

দ্য ওয়াল ব্যুরো: আমাদের সবসময় বড় স্বপ্ন (Drream) দেখা উচিত, কারণ বড় স্বপ্ন আমাদের এগিয়ে যেতে এবং সাফল্য অর্জনে সাহায্য করে। স্বপ্ন কেবল অনুপ্রেরণাই দেয় না, আত্মবিশ্বাসও জাগায়। তবে স্বপ্ন পূরণের জন্য সবকিছু ত্যাগ করতে হয় এবং তা অর্জনের জন্য দৃঢ় সংকল্প এবং আবেগ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যদি নিজের উপর আস্থা থাকে, তাহলে অসম্ভবকে সম্ভব করতে খুব বেশি সময় লাগে না। এর একটি উদাহরণ হলেন বিরাট কোহলি (Virat Kohli), যিনি শৈশবে (Childhood) তাঁর স্কুল শিক্ষকদের সবসময় বলতেন, বড় হয়ে তিনি পরবর্তী শচীন তেন্ডুলকর হবেন (Sachin Tendulkar) । এই তথ্য প্রকাশ করেছেন স্বয়ং কিং কোহলির শিক্ষক (Teacher)

ভারতীয় দলের তারকা ব্যাটার বিরাট কোহলির একসময়কার বিদ্যালয় ছিল পশ্চিম বিহারের বিশাল ভারতী পাবলিক স্কুল (Vishal Bharti Public School)। সেই স্কুলের শিক্ষিকা বিভা সচদেব (Biva Sachdeb) জানিয়েছে, বিরাট ছোটবেলা থেকেই বলতেন, বড় হয়ে শচীন হবেন। এবং প্রবল নিষ্টা ও আত্মসংযমের মাধ্যমে কোহলি সেটা প্রমাণ করে দেখিয়েছেন।

শচীন যুগের শেষের দিকে ভারতীয় ক্রিকেটে আগমন হয় বিরাট কোহলির। বিশ্ব ক্রিকেট তাঁকে মাস্টার ব্লাস্টারের যোগ্য উত্তরসূরি হিসাবেই মনে করে। ৩৬ বছর বয়সি কোহলি বর্তমানে আইপিএল নিয়ে ব্যস্ত। চলতি আইপিএলেও তিনি দুরন্ত ফর্মে রয়েছেন। আইপিএলের ১৮তম আসরে তিনি এখন পর্যন্ত ১১টি ম্যাচে ৫০৫ রান করেছেন, যা এই টুর্নামেন্টে সর্বোচ্চ।

আইপিএল ২০২৫-এর মাঝেই, কিং কোহলির শৈশব নিয়ে অজানা তথ্য তুলে ধরেছেন তাঁরই স্কুল শিক্ষক। বিভা সচদেব বিরাট সম্পর্কে বলেছেন, বিরাটের সব থেকে বড় গুণ ছিল, ও স্কুলের সমস্ত কার্যকলাপে অংশ নিত। সেই সঙ্গে তিনি জানান, ছোট থেকেই ওর একমাত্র লক্ষ্য ছিল ভারতের পরবর্তী শচীন তেন্ডুলকর হওয়া।

ক্রিকেডিয়ামের (Crickedium) সঙ্গে কথা বলতে গিয়ে বিরাটের ছোটবেলার শিক্ষক বিভা বলেন, "বিরাটের চোখ অনেক কথা বলত। বিরাট স্কুলের সকল কার্যক্রমে অংশগ্রহণ করত, সকল আন্তঃহাউস প্রতিযোগিতায় সে খুবই আগ্রহী ছিল। ও বলত, 'ম্যাডাম, আমি হব ভারতীয় দলের পরবর্তী শচীন তেন্ডুলকর।' এই কথাটি বারবার বলেই যেত। তবে হ্যাঁ, মাঝে মাঝে আমাদের মুখে হাসি ফুটিয়ে তুলতে ওর জুড়ি ছিল না।"

সচদেব আরও জানান, বিরাট সবসময় পরীক্ষায় ভাল করতেন। গড় নম্বর থেকে অনেকটাই বেশি পেতেন বিরাট।


```