Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

IPL 2025: কেকেআরের কাটা ঘায়ে নুনের ছিটে সল্টের, মজা নিতে মিমের ভূরিভোজে মাতল নেটদুনিয়া

চলতি আইপিএলের উদ্বোধনী ম্যাচে পুরনো টিমের বিরুদ্ধে খেলতে নেমে ফিল সল্ট দেখা দিলেন সংহারক মেজাজে। ১৭৫ রানের টার্গেট মাথায় খেলতে নেমে পাওয়ার প্লে-তেই এঁকে দেন ম্যাচের ভবিতব্য।

IPL 2025: কেকেআরের কাটা ঘায়ে নুনের ছিটে সল্টের, মজা নিতে মিমের ভূরিভোজে মাতল নেটদুনিয়া

ফিল সল্ট

শেষ আপডেট: 23 March 2025 13:30

দ্য ওয়াল ব্যুরো: গত মরশুমে ছিলেন ‘ঘরের ছেলে’। জিতিয়েছেন আইপিএল ট্রফি। অথচ নয়া সিজনের গোড়ায় আয়োজিত নিলামে ফিল সল্টকে রাখার চেষ্টা করেনি নাইট শিবির। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে যোগ দেন ইংল্যান্ড ওপেনার।

চলতি আইপিএলের উদ্বোধনী ম্যাচে পুরনো টিমের বিরুদ্ধে খেলতে নেমে ফিল সল্ট দেখা দিলেন সংহারক মেজাজে। ১৭৫ রানের টার্গেট মাথায় খেলতে নেমে পাওয়ার প্লে-তেই এঁকে দেন ম্যাচের ভবিতব্য। ৬ ওভারে বেঙ্গালুরু দল তোলে ৮০ রান। একদিকে চালিয়ে খেলে নির্ধারিত রান রেট কমিয়ে আনেন সল্ট। অন্যদিকে বিরাট সংযম দেখিয়ে আগুয়ান রাখেন জয়ের রথ।

৩১ বলে ৫৬ রান। কেকেআরের টার্গেটের জন্য যথেষ্ট ছিল সল্টের ওপেনিং ইনিংস। ন’টা বাউন্ডারি, ছ’খানা ওভার বাউন্ডারি হাঁকান। প্রথম ছ’ওভারে বিরাট-সল্টের জুটি ভাঙার সবরকম চেষ্টা চালিয়ে যান রাহানে। বল তুলে দেন বরুণ চক্রবর্তীর হাতে। কিন্তু চার নম্বর ওভারে বল করতে আসা ভারতীয় দলের রহস্য স্পিনারের সমস্ত রহস্য বে-আব্রু করে দেন সল্ট। ছ’বলে তুলে নেন ২১ রান।

টিমের এক নম্বর বোলারের এমন ধোলাই মনস্তাত্ত্বিকভাবেও কেকেআর বাহিনীকে অনেকটা পেছনে ঠেলে দিয়েছিল। শেষ পর্যন্ত টাইমিং ও পাওয়ারে স্বভাবোচিত নিয়ন্ত্রণ দেখানো ইংরেজ ব্যাটার বরুণের লেগ ব্রেক বুঝতে না পেরে উইকেট দিয়ে এলেও কাজের কাজটি ততক্ষণে সেরে ফেলেছেন তিনি।

সল্টের এহেন মারকুটে ইনিংসের পর কেকেআরের ট্যাকটিক্সকে একহাত নিয়েছেন ক্রিকেটভক্তরা। সোশ্যাল মিডিয়ায় ছড়াতে শুরু করেছে মিম। মূলত, নিলামের সময় সল্ট ও শ্রেয়স আইয়ারকে ধরে না রাখাটা যে ঐতিহাসিক ভুল হয়েছে আর সেই ভুলের মাশুল যে এবারের আইপিএলে গুনতে হবে নাইট রাইডার্সকে, সে কথা মজাদার ভঙ্গিতে মনে করান অনেকে।

একজন এক্স-হ্যান্ডেলে মিম শেয়ার লেখেন, ‘ফিল সল্ট গতবার আইপিএলে চারশোর উপর রতান করেন। স্ট্রাইক রেট ছিল একশো আশির উপর। তারপরেও কেকেআরের এই দুজনকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এটা আইপিএলের ইতিহাসে সবচাইতে বড় ভুল হিসেবে চিহ্নিত হবে।‘

আরেকজন এর সঙ্গে ফুটবলের প্রসঙ্গ জুড়ে লেখেন, ‘কেকেআরের নিলামে সল্টকে ছেড়ে দেওয়া হুবহু চেলসির কেভিন ডি-ব্রুইন আর মহম্মদ সালাহকে বেচে দেওয়া মতো।‘

দেখে নিন এমনই কিছু মজাদার মিম:


```