Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

IPL 2025: বরুণদেব চোখ রাঙাচ্ছেন, পণ্ড হতে পারে ধোনি-বিরাট দ্বৈরথ

আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার বেঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনা ৭০ শতাংশ। মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেল ৫টা নাগাদ বেঙ্গালুরুতে বজ্রঝড়-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও রাত ৮টা থেকে ১০টার মধ্যে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

IPL 2025: বরুণদেব চোখ রাঙাচ্ছেন, পণ্ড হতে পারে ধোনি-বিরাট দ্বৈরথ

বৃষ্টিমগ্ন চিন্নাস্বামী স্টেডিয়াম

শেষ আপডেট: 3 May 2025 14:19

দ্য ওয়াল ব্যুরো: শনিবারের সাউদার্ন ডার্বি বরুণেদেবের রোষে পড়তে পারে। এমনটাই জানিয়েছে মৌসম দফতর। তাই এই হাইভোল্টেজ ম্যাচ ভেস্তে যেতেও পারে।

শনিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (Chinnaswami) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এবং চেন্নাই সুপার কিংস (CSK) মুখোমুখি হবে। চলতি আইপিএলে এটি দুই দলের দ্বিতীয় সাক্ষাৎ হতে চলেছে। আরসিবি বর্তমানে পয়েন্ট টেবিলে থার্ড বয়। তবে আজ জিতলেই হয়ে যাবে ফার্স্ট বয়।

আরসিবির ১০ ম্যাচে সাতটি জয় এবং তিনটি হার নিয়ে ১৪ পয়েন্ট। তারা রয়েছে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে। অন্যদিকে, এই মরশুমে ভয়াবহ পারফরম্যান্স সিএসকের। ইতিমধ্যেই তারা প্লে-অফের দৌড় থেকেও ছিটকে পড়েছে। সিএসকে ১০টি ম্যাচের মধ্যে আটটিতে হেরেছে এবং মাত্র দু’টিতে জিতেছে। সিএসকে চার পয়েন্ট নিয়ে টেবিলের এখন লাস্ট বয়।

তবে পয়েন্ট টেবিলের শেষে থাকলেও সিএসকের ভক্তরা আজকের ম্যাচ নিয়ে খুবই উত্তেজিত। কারণ আজ রয়েছে মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলির দ্বৈরথ (Virat-Dhoni Duel)। চলতি মরশুমে দুরন্ত ফর্মে রয়েছেন কোহলি। টুর্নামেন্টে তিনি এখন পর্যন্ত ৪৪৩ রান করেছেন। একই সঙ্গে কেরিয়ারের শেষ পর্যায়ে থাকা ধোনিকে দেখতেও চিন্নাস্বামীতে দর্শকদের বিশাল ভিড় দেখা যাবে বলে অনুমান।

দুই দলের সমর্থকরা এই ম্যাচ নিয়ে উত্তেজিত থাকলেও, তাঁদের উদ্বেগ বাড়িয়েছে আবহাওয়ার পূর্বাভাস (Weather Forecast)। গত কয়েকদিন ধরে বেঙ্গালুরুতে (Bengaluru) একটানা বৃষ্টি (Rain) হচ্ছে এবং শনিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার বেঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনা ৭০ শতাংশ। মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেল ৫টা নাগাদ বেঙ্গালুরুতে বজ্রঝড়-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও রাত ৮টা থেকে ১০টার মধ্যে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই পূর্বাভাষ সিএসকে এবং আরসিবি ভক্তদের জন্য উদ্বেগের বিষয়। তবে স্বস্তির বিষয় হল, চিন্নাস্বামী স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা ভাল এবং ম্যাচের আগে বৃষ্টি হলে মাঠ যত তাড়াতাড়ি সম্ভব খেলা শুরু করার জন্য প্রস্তুত হতে পারে।

চলতি মরশুমে বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে খেলা ব্যাহত হওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে, বৃষ্টির কারণে আরসিবি এবং পঞ্জাবের মধ্যকার ম্যাচটি দেরিতে শুরু হয়েছিল


```