Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

IPL 2025: চম্পকের আজব কারবার, ক্রিকেটারদের সঙ্গে স্ট্রেচিং ভিডিও ভাইরাল

ভিডিওটিতে দেখা যাচ্ছে রোবট কুকুর চম্পক অনুশীলন করছে। অবশ্য একা নয়। ক্রিকেটারদের সঙ্গে তাঁদের মতোই অনুশীলন করতে দেখা যাচ্ছে এই রোবট সারমেয়কে। মাটিতে দ্রুত দৌড়চ্ছে, তারপরে সে ক্রিকেটারদের সঙ্গে স্ট্রেচিংও করে।

IPL 2025: চম্পকের আজব কারবার, ক্রিকেটারদের সঙ্গে স্ট্রেচিং ভিডিও ভাইরাল

রোবট সারমেয় চম্পক

শেষ আপডেট: 22 April 2025 12:08

দ্য ওয়াল ব্যুরো: চলতি আইপিএলে (IPL) শুধু ক্রিকেটাররাই চমক দিচ্ছেন না, চমক দিচ্ছে ‘চম্পক’ও (Champak)। আর এই চম্পকে মজেছেন শুধু দর্শকরাই নন, ক্রিকেটাররাও (Cricketer) দেদার খুনসুটি করছেন তার সঙ্গে।

এই চম্পককে চিনতে পারছেন! হ্যাঁ ঠিকই ধরেছেন এই চম্পক হচ্ছে সেই রোবট সারমেয় (Robot Dog), যে ক্রিকেটারদের সঙ্গে সঙ্গে ঘুরছে, করমর্দন করছে, দর্শকদের মজা দিচ্ছে। আইপিএলে এখন চম্পকের টিআরপি তুঙ্গে।

ম্যাচ চলাকালীন চম্পককে মাঠে ঘোরাঘুরি করতে দেখে মজা পেয়েছেন সব ক্রিকেটারই। এই রোবট কুকুর চম্পকের একটি ভিডিও এখন ভাইরাল (Viral Video) হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ছে সেই ভিডিও।

এই ভিডিওটিতে দেখা যাচ্ছে রোবট কুকুর চম্পক অনুশীলন করছে। অবশ্য একা নয়। ক্রিকেটারদের সঙ্গে তাঁদের মতোই অনুশীলন করতে দেখা যাচ্ছে এই রোবট সারমেয়কে। ভিডিওতে প্রথমে দেখা যাচ্ছে চম্পককে মাটিতে দ্রুত দৌড়চ্ছে, তারপরে সে ক্রিকেটারদের অনুকরণ করে এমনকি তাকে স্ট্রেচিং (Stretching) করতেও দেখা যায়।

ভিডিওতে দেখা যাচ্ছে চম্পকও লাফিয়ে (Jumping) অনুশীলন করছে। এরপর, সে খেলোয়াড়দের মতো তার পা উপরে-নিচে প্রসারিত করছে। এই ভিডিওটি ইন্টারনেটে তোলপাড় সৃষ্টি করেছে।

প্রসঙ্গত চম্পক একটি রোবট কুকুর যা সম্পূর্ণরূপে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা অনুপ্রাণিত প্রযুক্তিতে সজ্জিত। এর পিছনে একটি ক্যামেরা রয়েছে, যা বিভিন্ন কোণ থেকে ম্যাচের সমস্ত দৃশ্য রেকর্ড করে।

চম্পকের এই ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হয়েছে এবং কমেন্ট বক্সে উপচে পড়ছে প্রশংসা। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া এক্স-এ পোস্ট করা হয়েছে। ১.৫ মিলিয়নেরও বেশি মানুষ ইতিমধ্যে এই ভিডিওটি দেখেছেন।

এই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, 'রোবট কুকুর দেখলে এক অন্যরকম রোমাঞ্চ হয়।' অন্যদিকে, অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, 'আইপিএল চলছে নাকি সিনেমা?'

শুধু তাই নয়, অন্য একজন ব্যবহারকারী এমনকি জিজ্ঞাসা করেছেন, 'কোন কোম্পানি এটি তৈরি করেছে?' আরেকজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, 'আইপিএলে কোনও নতুন মেশিন এসেছে?'


```