Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

চোট পেয়ে ছিটকে গেলেন দিমিত্রভ, উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে সিনার, আজ নামছেন আলকারাজ

সোমবার উইম্বলডনে বিশ্ব টেনিস র‍্যাঙ্কিংয়ে এক নম্বর ইয়ানিক সিনারের বিপক্ষে দুর্দান্ত খেলছিলেন গ্রিগর দিমিত্রভ। এগিয়েও ছিলেন দুই সেটে (৬-৩, ৭-৫)। তৃতীয় সেটে স্কোর যখন ২-২, তখন হঠাৎ চোট এবং অকথ্য যন্ত্রণা।

চোট পেয়ে ছিটকে গেলেন দিমিত্রভ, উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে সিনার, আজ নামছেন আলকারাজ

দিমিত্রভ ও সিনার

শেষ আপডেট: 8 July 2025 17:44

দ্য ওয়াল ব্যুরো: সোমবার উইম্বলডনে বিশ্ব টেনিস র‍্যাঙ্কিংয়ে এক নম্বর ইয়ানিক সিনারের বিপক্ষে দুর্দান্ত খেলছিলেন গ্রিগর দিমিত্রভ। এগিয়েও ছিলেন দুই সেটে (৬-৩, ৭-৫)। তৃতীয় সেটে স্কোর যখন ২-২, তখন হঠাৎ চোট এবং অকথ্য যন্ত্রণা। যে কারণে ম্যাচ ছেড়ে দিতে বাধ্য হন বুলগেরিয়ান তারকা। ওয়াকওভার পেয়ে পরের রাউন্ড অর্থাৎ, কোয়ার্টার ফাইনালের টিকিট পাকা করেন সিনার।

ম্যাচ চলাকালীন একটি এস সার্ভ দেওয়ার পর পরই পেক্টোরাল মাসলে ব্যথা পান দিমিত্রভ। লুটিয়ে পড়েন কোর্টে। যন্ত্রণায় চিৎকার করে ওঠেন। ছুটে যান চিকিৎসকরা। পাশে দাঁড়ান সিনারও। প্রাথমিক শুশ্রূষার পর কোর্ট ছাড়েন দিমিত্রভ। ফিরে যান সাজঘরে। পরে ফিরে এসে জানান, খেলা চালিয়ে যাওয়া সম্ভব নয়। ওয়াকওভার দিতে চান। র‍্যাকেট গুছিয়ে চোখের জল মুছতে মুছতে কোর্ট ছাড়েন। উইম্বলডনের এরিনাজুড়ে দর্শকরা উঠে দাঁড়িয়ে দিমিত্রভকে অভিবাদন জানাতে থাকেন।

ম্যাচ শেষে সিনারের বক্তব্য, ‘কী বলব বুঝতে পারছি না। খুব ভালো খেলছিল। দিমিত্রভ একজন অসাধারণ খেলোয়াড়। ওর জন্য খুব খারাপ লাগছে। আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবে।’

বছর চৌত্রিশের টেনিস খেলোয়াড় আগেও অনেকবার চোটে ভুগেছেন। গত বছর এই উইম্বলডনেই চতুর্থ রাউন্ডে দানিল মেদভেদেভের বিরুদ্ধে ম্যাচের মাঝপথে কোর্ট ছেড়েছিলেন।

অন্যদিকে এই নিয়ে দ্বিতীয়বার উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠলেন সিনার। ২০২৩ সালে সেমিফাইনাল  পর্যন্ত লড়েছিলেন। এবার কোয়ার্টারে তাঁর প্রতিপক্ষ আমেরিকার বেন শেলটন।

যদিও নিজেও সম্পূর্ণ ফিট নন ইয়ানিক সিনার। সেটা খেলার ধরন দেখেই মালুম হচ্ছে। ডান কনুইয়ে চোট৷ তবু সবকিছু অগ্রাহ্য করে এখনও লড়ে যাচ্ছেন।

প্রসঙ্গত, গত তিনটি গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে নামা সিনার জিতেছেন অস্ট্রেলিয়ান ও ইউএস ওপেন। আর রোলাঁ গারোঁতে পাঁচ সেটের মহাকাব্যিক দ্বৈরথের পর হেরেছেন আলকারাজের কাছে। যিনি আজ, মঙ্গলবার সেন্টার কোর্টে কোয়ার্টার ফাইনাল খেলতে নামছেন।

টুর্নামেন্টে এখনও পর্যন্ত চারটি সেট হারালেও সময়মতো কামব্যাকও করেছেন তরুণ ফরাসি টেনিস তারকা। শেষ ষোলোয় রাশিয়ার আন্দ্রেই রুবলেভের বিরুদ্ধে এক সেট পিছিয়ে থাকার পর দাপটের সঙ্গে ফিরে এসেছেন। এবার সামনে কেমারন নরি। ব্রিটিশ এই টেনিস তারকা ২০২২ সালে সেমিফাইনাল খেলেছিলেন। ঘরের ছেলে দর্শকদের সমর্থন পাবেন জেনেও আলকারাজের বক্তব্য, ‘মানসিকভাবে আমায় শক্ত থাকতে হবে!’

প্রসঙ্গত, এবার টানা তৃতীয় উইম্বলডন খেতাব জিতলে ওপেন যুগে কিংবদন্তিদের পাশে বসবেন আলকারাজ। তালিকায় রয়েছেন বিয়র্ন বর্গ, পিট স্যাম্প্রাস, রজার ফেডেরার ও নোভাক জোকোভিচের মতো তারকা।


```