Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

কেতাদুরস্ত ব্লেজার গায়ে উইম্বলডনে বিরাট, লর্ডসের ঢিলছোড়া দূরে বিরুষ্কার নয়া আস্তানা!

গত মাসেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। তারপর স্ত্রী অনুষ্কা ও দুই সন্তানকে নিয়ে লন্ডনে পাড়ি দিয়েছেন—ঘনিষ্ঠ মহলে এমনটাই খবর।

কেতাদুরস্ত ব্লেজার গায়ে উইম্বলডনে বিরাট, লর্ডসের ঢিলছোড়া দূরে বিরুষ্কার নয়া আস্তানা!

বিরাট কোহলি

শেষ আপডেট: 8 July 2025 11:37

দ্য ওয়াল ব্যুরো: উইম্বলডনে সস্ত্রীক দেখা গিয়েছে। কিন্তু থাকছেন কোথায়? টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর পর বিরাট কোহলির লন্ডন-প্রবাসের সাকিন-ঠিকানা নিয়ে অনুরাগী ও সংবাদমাধ্যমের কৌতূহল আগে থেকেই ছিল। অল ইংল্যান্ড ক্লাবে টেনিস দ্বৈরথ দেখতে হাজির হওয়ার পর পালে দ্বিগুণ হাওয়া লেগেছে।

সূত্রের খবর, ভারতের প্রাক্তন টেস্ট অধিনায়ক বিরাট কোহলি এখন সপরিবারে লন্ডনে। যদিও কোথায় রয়েছেন, তা নিয়ে চলছিল নানা জল্পনা। হাওয়া ভেসে ওঠে দুটি নাম: নটিং হিল ও হ্যাম্পস্টেড। ক'দিন আগে এক ব্রিটিশ সংবাদপত্র দাবি করে, নটিং হিলের এক অভিজাত পাড়ায় রয়েছেন বিরাট কোহলি। কিন্তু রবিবার ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট চলাকালীন স্টার স্পোর্টসে ধারাভাষ্য দিতে গিয়ে আসল আস্তানার তথ্য ফাঁস করেন প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার জোনাথন ট্রট। বলে ফেলেন, ‘বিরাট আজকাল সেন্ট জন’স উডে থাকে না? ওকে দলে ফেরানোর জন্য রাজি করানো যেতে পারে!’

এই একটি মন্তব্যই যেন অনেক কিছুর ইঙ্গিত। সেন্ট জন’স উড উত্তর-পশ্চিম লন্ডনের অভিজাত আবাসন এলাকা। লর্ডসের খুব কাছে। নামীদামি অনেক তারকার বাস। যাঁদের অন্যতম পল ম্যাককার্টনি (Paul McCartney)। ‘দ্য বিটলসে'র এই কিংবদন্তি সদস্য সেন্ট জন'স উডে দীর্ঘদিন রয়েছেন। তাঁর বিখ্যাত Abbey Road Studios-ও এখানেই। কেট মোস (Kate Moss) থেকে ড্যামিয়েন হার্স্ট (Damien Hirst)—বিনোদন ও শিল্পজগতের অনেকে বাড়ি করেছেন।

এ ছাড়া  আরব দুনিয়া ও রাশিয়ান ধনকুবেররাও এই এলাকায় বিলাসবহুল আবাসন কিনেছেন। পরিবেশ যেহেতু শান্তিপূর্ণ, উপরন্তু নিরাপদও বটে, তাই উচ্চপর্যায়ের কূটনীতিক ও দূতাবাসের কর্মকর্তাদের প্রথম পছন্দও সেন্ট জন'স উড।

প্রসঙ্গত, গত মাসেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। তারপর স্ত্রী অনুষ্কা ও দুই সন্তানকে নিয়ে লন্ডনে পাড়ি দিয়েছেন—ঘনিষ্ঠ মহলে এমনটাই খবর। মাঝেমধ্যেই তাঁকে লন্ডনের রাস্তায় দেখা গেলেও স্থায়ী ঠিকানা নিয়ে এতদিন নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

এজবাস্টন টেস্ট জিতে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত৷ তৃতীয় টেস্ট লর্ডসে। যার ঢিলছোড়া দূরত্বে আপাতত রয়েছেন কোহলি। দেখছেন উইম্বলডন। লর্ডসে একচক্কর ঢুঁ মেরে যাবেন? গ্যালারিতে কেতাদুরস্ত ব্লেজার গায়ে রোদচশমা চোখে দেখা যাবে বিরাটকে? মাঠের বাইরের এই প্রশ্নই মাঠের যুদ্ধের মতো অবিরল চর্চায়।


```