Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ফের অলিম্পিক্স হকিতে ব্রোঞ্জ ভারতের, স্পেনকে হারিয়ে পদক আনছেন হরমনপ্রীতরা

ফের অলিম্পিক্স হকিতে ব্রোঞ্জ পেল ভারতীয় হকি দল।

ফের অলিম্পিক্স হকিতে ব্রোঞ্জ ভারতের, স্পেনকে হারিয়ে পদক আনছেন হরমনপ্রীতরা

প্যারিসেও সফল ভারতীয় হকি দল।

শেষ আপডেট: 8 August 2024 23:39

দ্য ওয়াল ব্যুরো: ফের অলিম্পিক্স হকিতে ব্রোঞ্জ পেল ভারতীয় হকি দল। বৃহস্পতিবার স্পেনকে ২-১ গোলে হারিয়েছে ভারতীয় পুরুষ হকি দল। গতবার টোকিও অলিম্পিক্স হকিতে ব্রোঞ্জ পেয়েছিল ভারত।

এদিনের ম্যাচে ভারত প্রথমে পিছিয়ে ছিল। স্পেন পেনাল্টি কর্নার থেকে গোল করে এগিয়ে যায়। স্পেনের অধিনায়ক মার্ক মিরালেস গোলটি করেন।  ভারতের হরমনপ্রীত সিং গোল করে দলকে সমতায় ফেরান। ভারতের হয়ে জয়ের গোলটিও হরমনপ্রীতেরই।

ম্যাচে দারুণ খেলেছেন গোলরক্ষক শ্রীজেশ, তিনি এদিনও অপ্রতিরোধ্য ছিলেন। গোলের নিচে থাকা মানে বড় একটা নির্ভরতা। তিনি ভারতের হয়ে শেষ ম্যাচ খেললেন। শ্রীজেশ প্রমাণ করলেন অভিজ্ঞতার কোনও জুড়ি নেই। তিনি ভারতকে এদিনও বাঁচিয়ে পদক এনে দিলেন। অবসরের মুহূর্ত তাঁর সোনায় মোড়া হয়ে থাকল। তিনি ম্যাচে এমনভাবে খেলেছেন, মনে হবে তিনি সবে দেশের জার্সিতে খেলা শুরু করেছেন। এতই ঝলমলে ছিলেন তিনি। 

প্রথম কোয়ার্টারে দুই দলের কেউ গোল করতে পারেনি। ম্যাচের ১৮ মিনিটের মাথায় স্পেন করে গোল করে এগিয়ে যায়। 

ভারত ম্যাচে বহু পেনাল্টি কর্নার পেয়েছে। সেগুলি কাজে লাগাতে পারলে দল আগেই জয় নিশ্চিত করতে পারত। কিন্তু সেটি হয়নি। ম্যাচের ৩০ মিনিটে সেই পেনাল্টি কর্নার থেকেই গোল করে ম্যাচে সমতা আনেন অধিনায়ক হরমনপ্রীত সিং। এমনকী ৩৩ মিনিটে জয়সূচক গোলটিও করেছেন হরমনপ্রীতই। তিনিও প্যারিস অলিম্পিক্সেের মুহূর্তকে রাঙিয়ে দিয়ে গেলেন। তিনি যোগ্য নেতা, নিজে খেলেন, দলকে খেলাতে পারেন। 

পাশাপাশি হার্দিক সিং পুরো দলকে মাঝমাঠে থেকে পরিচালনা করেছেন। এমনকী রোহিদাস, অভিষেক, সুখজিৎ, গুরজন্তরাও স্টিক ওয়ার্কে বিপক্ষকে পরাস্ত করেছেন। বিবেক সিং, জার্মানপ্রীতদের লড়াইও ইতিহাসে থেকে যাবে। 


```