Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

Virat Kohli Knee Injury: হাঁটুর চোটে কাবু বিরাট, আদৌ খেলবেন তো চ্যাম্পিয়ন্স ট্রফি?

২০২৩ সালে বিরাটের ব্যাট থেকে যথেষ্ট গর্জন শুনতে পাওয়া গিয়েছিল।

Virat Kohli Knee Injury: হাঁটুর চোটে কাবু বিরাট, আদৌ খেলবেন তো চ্যাম্পিয়ন্স ট্রফি?

বিরাট কোহলি হাঁটুতে চোট পেয়েছেন

শেষ আপডেট: 6 February 2025 14:36

দ্য ওয়াল ব্যুরো: শুরু হয়ে গিয়েছে ভারত বনাম ইংল্য়ান্ড প্রথম একদিনের ম্যাচ। ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক জস বাটলার টস জিতে প্রথমে ব্য়াট করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই ম্যাচ শুরুর আগে ভারতীয় ক্রিকেট সমর্থকদের একটি চরম দুঃসংবাদ দিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। তিনি জানিয়েছেন, এই ম্যাচে খেলতে পারবেন না ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। রোহিতের কথায়, বুধবার রাতে ডান হাঁটুতে চোট পেয়েছেন বিরাট। সেকারণে এই ম্যাচটা তিনি খেলতে পারবেন না। তবে এই চোট কতখানি গুরুতর, সেই ব্যাপারে কোনও কথা বলেননি তিনি।

এই খবরটা ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে কার্যত সুনামি ঢেউয়ের মতো আছড়ে পড়েছে। ইতিমধ্যে টি-২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন কিং কোহলি। পাশাপাশি ২০২৩ বিশ্বকাপের পর থেকে বিরাটকে আর খুব বেশি ওয়ানডে ম্যাচ খেলতে দেখা যায়নি। গত বছর তিনি মাত্র তিনটেই একদিনের ম্যাচ খেলেছিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বিরাট মাত্র ১৯-এর ব্যাটিং গড়ে মাত্র ৫৮ রান করেছেন। 

সেঞ্চুরি তো দুরের কথা, একটা হাফসেঞ্চুরিও তিনি করতে পারেননি। যদিও ২০২৩ সালে বিরাটের ব্যাট থেকে যথেষ্ট গর্জন শুনতে পাওয়া গিয়েছিল। ২৪ ইনিংসে তিনি ৭২.৪৭ ব্যাটিং গড়ে মোট ১,৩৭৭ রান করেছিলেন। ইতিমধ্যে কিং কোহলির ব্যাট থেকে ৬ শতরান এবং ৮ হাফসেঞ্চুরি দেখতে পাওয়া গিয়েছিল। ওয়ানডে ক্রিকেটে বিরাটই একমাত্র ব্যাটার যিনি সেঞ্চুরির হাফসেঞ্চুরি করেছেন।

এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট সমর্থকদের মনে এক অজানা আশঙ্কা উঁকি দিতে শুরু করেছে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আদৌ খেলতে পারবেন তো বিরাট কোহলি? আগামী ২০ ফেব্রুয়ারি থেকে টিম ইন্ডিয়া এই টুর্নামেন্টে অভিযান শুরু করবে। প্রথম ম্যাচ খেলতে হবে বাংলাদেশের বিরুদ্ধে। এরপর ২৩ তারিখ আবার পাকিস্তানের বিরুদ্ধে রয়েছে মহাযুদ্ধ। প্রসঙ্গত, ২০১৩ সালের পর থেকে টিম ইন্ডিয়া আর চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জিততে পারেনি। এবার ভারতকে এই ট্রফি জিততে হলে বিরাটের ব্যাটে রান আসতেই হবে। তবে আপাতত অপেক্ষা ছাড়া ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে আর অনেয কোনও রাস্তা খোলা নেই। সকলে ঈশ্বরের কাছে একটাই প্রার্থণা করছেন। বিরাট যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। আগামী ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় একদিনের ম্যাচে যেন খেলতে নামেন।


```