Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

IND vs PAK: ঈশানের ঝড়ে জিতল ভারত, ঘূর্ণির ফাঁদে দিশেহারা পাকিস্তান, খেলা শেষের আগেই চম্পট নকভির

পাকিস্তানকে ৬১ রানে উড়িয়ে সুপার এইটে জায়গা পাকা করল ভারত। লক্ষ্য ছিল ১৭৬। জবাবে পাক বাহিনী গুটিয়ে গেল ১১৪ রানে।

IND vs PAK: ঈশানের ঝড়ে জিতল ভারত, ঘূর্ণির ফাঁদে দিশেহারা পাকিস্তান, খেলা শেষের আগেই চম্পট নকভির

রূপক মিশ্র

শেষ আপডেট: 15 February 2026 22:57

দ্য ওয়াল ব্যুরো: মহারণের মঞ্চে একতরফা দাপট। টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে (R Premadasa Stadium) পাকিস্তানকে ৬১ রানে উড়িয়ে সুপার এইটে জায়গা পাকা করল ভারত। লক্ষ্য ছিল ১৭৬। জবাবে পাক বাহিনী গুটিয়ে গেল ১১৪ রানে। ঈশান কিষাণের (Ishan Kishan) বিধ্বংসী ব্যাটিং আর স্পিনের ফাঁদে কার্যত খাবি খেলেন বাবর আজমরা।

ঈশানের ঝড়, মাঝের ওভারে ধাক্কা

আজ টসের জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক সলমন আঘা। ভারতের শুরুটা ভালো হয়নি। প্রথম ওভারেই অভিষেক শর্মা আউট হন শূন্য রানে। কিন্তু তারপর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ঈশান কিষাণ। মাত্র ২৭ বলে অর্ধশতরান। শেষ পর্যন্ত ৪০ বলে ৭৭—বাউন্ডারি-ছক্কার ঝড়ে পাকিস্তানি বোলারা লাইন-লেন্থ ভুলে কার্যত দিশেহারা!

এরপর মিডল অর্ডারে তিলক বর্মা (Tilak Varma) ২৫, সূর্যকুমার ৩২ এবং শিবম দুবে (Shivam Dube) ২৭ রান যোগ করেন।  পাক বাহিনীর হয়ে কিছুটা চাপ তৈরি করেন সাইম আয়ুব (Saim Ayub), তুলে নেন ৩ উইকেট। এক ওভারেই তিলক ও হার্দিক পাণ্ডিয়াকে (Hardik Pandya) ফিরিয়ে খেলায় ফেরার মরিয়া চেষ্টা। কিন্তু শেষ তিন ওভারে সূর্য ও দুবের জুটি ভারতের স্কোর ১৭৫/৭-এ পৌঁছে দেয়।

বুমরাহ-অক্ষরের স্পেল, ভেঙে পড়ে পাকিস্তান

১৭৬ তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান। প্রথম ওভারে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) মেডেন-উইকেট। পরের ওভারে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) সাইম আয়ুব ও সলমন আঘাকে (Salman Ali Agha) আউট করেন। পাওয়ারপ্লে শেষে স্কোর ৩৮/৪। সেখানেই ম্যাচের ভবিতব্য পরিষ্কার।

অক্ষর প্যাটেল (Axar Patel) বাবর আজমকে (Babar Azam) সরিয়ে বড় ধাক্কা দেন। উসমান খান (Usman Khan) একা কিছুটা লড়াই চালান, যোগ করেন ৪৪ রান। কিন্তু তাঁকে আউট করতেই শেষ আশা নিভে যায়। এরপর কুলদীপ যাদব (Kuldeep Yadav), বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) ও তিলক বর্মা নিয়মিত বিরতিতে উইকেট তুলতে থাকেন। বরুণের জোড়া আঘাতে পাকিস্তান ৯৭/৯। শেষ পর্যন্ত ইনিংস থামে ১১৪ রানে।

ভারতের হয়ে বুমরাহ ২/১৭, অক্ষর ২/২৯, বরুণ ২/১৭, হার্দিক ২/১৬—দাপুটে বোলিং পারফরম্যান্স। অধিনায়ক সূর্যকুমার যাদব সাতজন বোলার ব্যবহার করে চাপটা আগাগোড়া ধরে রাখেন।

মাঠের বাইরে বার্তা

ম্যাচের মাঝেই গ্যালারিতে চর্চা—পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি (Mohsin Naqvi) নাকি শেষ পর্যন্ত ম্যাচ না দেখেই স্টেডিয়াম ছেড়েছেন। আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানানো না হলেও গুঞ্জন থামেনি। যদি ঘটনা সত্যি হয়, তাহলে এশিয়া কাপের ট্রফি নিয়ে চম্পট দেওয়া, বয়কট-তত্ত্বের উদগাতার এহেন নিষ্ক্রমণ যথেষ্ট প্রতীকী৷ যা আগামী কয়েকদিন বড়সড় বিতর্কের জন্ম দিতে পারে৷

এই জয়ের সুবাদে ভারত টানা অপরাজিত থেকে সুপার এইটে পৌঁছে গেল। ওয়েস্ট ইন্ডিজ (West Indies) ইতিমধ্যে জায়গা নিশ্চিত করেছে। আজকের বিজিত টিম পাকিস্তানের জন্য সমীকরণ কিন্তু বেশ জটিল৷


```