Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

জিম্বাবোয়ের বিরুদ্ধে দাপুটে জয় ভারতের! ‘ম্যাক্সিমাম’ রান নিয়ে ইডেনের লড়াইয়ের অপেক্ষায় সূর্যবাহিনী

জিম্বাবোয়েকে গুঁড়িয়ে সেমির দোরগোড়ায় টিম ইন্ডিয়া! ছন্দে ফিরলেন অভিষেক, ব্যাটে আগুন হার্দিক-তিলকের।

জিম্বাবোয়ের বিরুদ্ধে দাপুটে জয় ভারতের! ‘ম্যাক্সিমাম’ রান নিয়ে ইডেনের লড়াইয়ের অপেক্ষায় সূর্যবাহিনী

জিম্বাবোয়ের বিরুদ্ধে দাপুটে জয় ভারতের!

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 26 February 2026 22:57

দ্য ওয়াল ব্যুরো: চেন্নাইয়ে জিম্বাবোয়ের (India vs Zimbabwe) বিরুদ্ধে মাঠে নামার আগেই সুখবর পেয়েছিল ভারত। দক্ষিণ আফ্রিকার কাছে ওয়েস্ট ইন্ডিজের হার সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছিল। সেই আত্মবিশ্বাসের প্রতিফলনই দেখা গেল মাঠে। ব্যাট ও বল, দুই বিভাগেই দাপট দেখিয়ে ৭২ রানে জয় তুলে নিল ভারত। ফলে সেমিফাইনালের লড়াইয়ে জোরদার ভাবেই টিকে রইল দল। রবিবার কলকাতার ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ কার্যত কোয়ার্টার ফাইনাল, যে দল জিতবে, তারাই বিশ্বকাপের শেষ চারে জায়গা করে নেবে।

চিপক স্টেডিয়ামে ভারতের কৌশলগত বদলই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। টপ অর্ডারের সমস্যার সমাধানে ঈশান কিশনের বদলে ওপেনিংয়ে ফেরানো হয় সঞ্জু স্যামসনকে। অভিষেক শর্মার সঙ্গে জুটি বেঁধে তিনি চলতি বিশ্বকাপে ভারতের প্রথম সফল ওপেনিং সূচনা এনে দেন। ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের সুবিধা পায় ভারত, যার জেরে প্রথম ওভারে অফ স্পিনার সিকন্দর রাজাকে না এনে পেসারদের আক্রমণে ভরসা করে জিম্বাবোয়ে— আর সেখানেই ভুল। বলের গতি কাজে লাগিয়ে দ্রুত রান তোলেন সঞ্জু। ১৫ বলে ২৪ রান করে আউট হলেও দলকে মজবুত ভিত দিয়ে যান তিনি। চার ওভারের মধ্যেই ৫০ পেরিয়ে যায় ভারতের রান।

অভিষেক শুরুতে সময় নিলেও পরে ছন্দে ফেরেন। পাওয়ার প্লে কাজে লাগিয়ে এবং ফিল্ডিংয়ের ফাঁক খুঁজে বড় শট খেলেন তিনি। ২৬ বলে অর্ধশতরান পূর্ণ করেন, যদিও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি তাঁর দ্বিতীয় মন্থরতম অর্ধশতরান। শেষ পর্যন্ত ৩০ বলে ৫৫ রান করে আউট হন। চারটি চার ও চারটি ছক্কায় সাজানো ইনিংসে রানে ফিরলেও, কয়েকটি শটে টাইমিং মেলেনি, বোঝা গেছে চাপ এখনও পুরো কাটেনি। তবে এই ইনিংস গৌতম গম্ভীরের জন্য বড় স্বস্তির।

ভারতের প্রত্যেক ব্যাটারই এদিন দ্রুতগতিতে রান তোলেন। ঈশান কিশন ২৪ বলে ৩৮ এবং অধিনায়ক সূর্যকুমার যাদব ১৩ বলে ৩৩ রান করেন। তবে ইনিংসের শেষভাগে ম্যাচের রং বদলে দেন হার্দিক পাণ্ড্য ও তিলক বর্মা। তিন নম্বরে রান না পেলেও ছ’নম্বরে নেমে শুরু থেকেই হাত খোলার সুযোগ পান তিলক। হার্দিক-তিলকের ৩১ বলে ৮৪ রানের বিধ্বংসী জুটি ভারতকে ২৫০ পার করায়। ইনিংসের শেষ দুই বলে টানা দুই ছক্কা মেরে ২৩ বলে অর্ধশতরান পূর্ণ করেন হার্দিক। তিলক ১৬ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন। ২০ ওভারে ৪ উইকেটে ২৫৬ রান তোলে ভারত— চলতি বিশ্বকাপে সর্বাধিক, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক এবং ভারতের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ। ২০০৭ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ২১৮ রানের রেকর্ড, যেখানে যুবরাজ সিংহ ছয় বলে ছয় ছক্কা মেরেছিলেন, ১৯ বছর পর ভাঙল।

২৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবোয়ে শুরুটা মন্থর করে। পাওয়ার প্লে কাজে লাগাতে না পারায় প্রথম ছয় ওভারেই ম্যাচ কার্যত হাতছাড়া হয়, যদিও উইকেট পড়েনি। বরুণ চক্রবর্তীর বলে তাদিওয়ানাশে মারুমানির ক্যাচ তুললেও রিঙ্কু সিংহ তা ধরতে পারেননি— যা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। প্রথম ধাক্কা দেন অক্ষর পটেল, স্পেলের দ্বিতীয় বলেই ২০ রানে মারুমানিকে ফেরান। আগের ম্যাচে তাঁকে বাইরে রাখার সিদ্ধান্ত যে ভুল ছিল, তা আবার প্রমাণ করেন অক্ষর।

চাপ বাড়ার সঙ্গে সঙ্গে বড় শটের পথে হাঁটে জিম্বাবোয়ে। ব্রায়ান বেনেট লড়াই চালিয়ে যান। অক্ষরের এক ওভারে ১৯ রান তোলেন তিনি। ডিয়ন মেয়ার্সকে ৬ রানে ফেরান বরুণ। বেনেট ও অধিনায়ক সিকন্দর রাজা মিলে পেসারদের নিশানা করেন। ৩৪ বলে অর্ধশতরান করেন বেনেট— চলতি বিশ্বকাপে এটি তাঁর তৃতীয়।

তবে পাঁচ বোলার থাকা সত্ত্বেও শিবম দুবেকে বল দেওয়া প্রশ্ন তুলেছে। এক ওভার শেষ করতে তাঁকে ১০ বল করতে হয় এবং সেই ওভারে ২৬ রান দেন। শেষ ওভারেও বল করে মোট ২ ওভারে ৪৬ রান খরচ করেন তিনি। শিবম বল না করলে জয়ের ব্যবধান আরও বড় হতে পারত।

অবশেষে জুটি ভাঙেন অর্শদীপ সিংহ। ৩১ রানে সিকন্দরকে ফেরানোর পাশাপাশি একই ওভারে শূন্য রানে আউট করেন রায়ান বার্লকে। বেনেট শতরানের দিকে এগোলেও শেষ পর্যন্ত ৯৭ রানে অপরাজিত থাকেন। ৬ উইকেটে ১৮৪ রানেই থামে জিম্বাবোয়ে। ভারত জিতলেও বুমরাহ ও বরুণদের বিরুদ্ধে সহজে বড় শট খাওয়া ভবিষ্যতের জন্য চিন্তার কারণ হয়েই থাকল।


```