Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

Ind vs SA T20 WC: মিলার-জ্যানসেনের দাপটে ৭৬ রানে হার, সুপার ৮-এর শুরুতেই ধাক্কা ভারতের

ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে ভারতীয় দলে চমক ছিল - ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)-কে দলে রেখে আবারও বাইরে রাখা হয় অক্ষর প্যাটেল (Axar Patel)-কে। এই সিদ্ধান্ত কতটা কার্যকর হল, তা নিয়ে প্রশ্ন উঠছেই।

Ind vs SA T20 WC: মিলার-জ্যানসেনের দাপটে ৭৬ রানে হার, সুপার ৮-এর শুরুতেই ধাক্কা ভারতের

পৃথা ঘোষ

শেষ আপডেট: 22 February 2026 23:12

দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম (Narendra Modi Stadium)-এ শুরু থেকেই ভারতের বিরুদ্ধে খেলতে নেমে ম্যাচের রাশ একপ্রকার নিজেদের হাতেই রেখেছিল দক্ষিণ আফ্রিকা (South Africa)। ব্যাটে ডেভিড মিলার (David Miller)-এর ঝড়ো ৬৩ এবং বলে মার্কো জ্যানসেন (Marco Jansen)-এর ৪/২২ - এই দুই স্তম্ভের ওপর দাঁড়িয়েই ৭৬ রানের দাপুটে জয় তুলে নিল প্রোটিয়ারা।

ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে ভারতীয় দলে চমক ছিল - ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)-কে দলে রেখে আবারও বাইরে রাখা হয় অক্ষর প্যাটেল (Axar Patel)-কে। এই সিদ্ধান্ত কতটা কার্যকর হল, তা নিয়ে প্রশ্ন উঠছেই।

মিলারের ঝড়, স্টাবসের ফিনিশ

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আইডেন ম্যাকরাম (Aiden Markram)। শুরুতে কয়েকটি উইকেট পড়লেও, একাই ম্যাচ ঘুরিয়ে দেন মিলার। মাত্র ২৬ বলে অর্ধশতরান করে ভারতীয় বোলিংকে চাপে ফেলেন তিনি।

একসময় ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল দক্ষিণ আফ্রিকা, সেখান থেকেই পাল্টা আক্রমণ শুরু করেন মিলার। তাঁকে থামাতে আনা হয় হার্দিক পান্ডিয়াকে, কিন্তু তাতেও গতি কমেনি। শেষ দিকে ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs) ঝড় তুলে ইনিংস শেষ করেন, বিশেষ করে শেষ ওভারে বড় শট খেলে দলকে ১৮৭/৭-এ পৌঁছে দেন।

বুমরার মাস্টারক্লাস, তবুও ফল শূন্য

বল হাতে একমাত্র উজ্জ্বল ছিলেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ডেথ ওভারে দুরন্ত বোলিং করে ৩/১৫ তুলে নেন তিনি। তবে অন্য প্রান্ত থেকে সমর্থন না পাওয়ায় সেই পারফরম্যান্সও ম্যাচ ঘোরাতে পারেনি। ডেথ ওভারে বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) মিলারকে ফিরিয়ে বড় স্কোর ঠেকালেও, ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে।

অন্যদিকে, ভারত (India) যেন শুরু থেকেই চাপে ছিল। ব্যাটিংয়ে কোনও জুটি গড়ে ওঠেনি, বারবার ভেঙেছে মাঝপথে। অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) নিজেও বড় রান করতে পারেননি। গোটা ইনিংসে একমাত্র লড়াই দেখা গেল শিবম দুবে (Shivam Dube)-এর ব্যাটে, তাঁর ৪২ রানই ছিল ভারতের গোটা ইনিংসে একমাত্র লম্বা টিকে থাকা কোনও ব্যাটারের রাজত্ব।

১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই একের পর এক ধাক্কা খেয়েছে ভারতীয় শিবির।প্রথমে শূন্য রানে আউট হন ঈশান কিষাণ (Ishan Kishan) এবং ৫ রান গড়াতে না গড়াতেই প্যাভিলিয়নে ফিরে যান তিলক ভার্মা (Tilak Varma)।  আর পাওয়ারপ্লের মধ্যেই মাত্র ১৫ রানে উইকেট পড়ে অভিষেক শর্মারও (Abhishek Sharma)।

আমদাবাদের পিচও সেভাবে সঙ্গ দিতে পারেনি ভারতকে। টিকে থাকা যে কঠিন তা বোঝা যায় অধিনায়কের ফিরে যাওয়ার পরই। সূর্যকুমারের উইকেট পড়তেই কার্যত ম্যাচ হাতছাড়া হয়ে যায়, ৫ উইকেট পড়ে যায় হিসেবের চেয়ে বড্ড দ্রুত। বড় রান তাড়া করার চাপ একেবারেই সামলাতে পারেনি ভারতীয় ব্যাটিং লাইনআপ।

সুপার ৮-এর বড় ম্যাচ, কিন্তু একতরফা ফল

ট২০ বিশ্বকাপ ২০২৬ (ICC Men's T20 World Cup ২০২৬)-এর সুপার ৮ পর্বে দুই দলের প্রথম ম্যাচ ছিল এটি। এমন গ্রুপে যেখানে নেট রানরেট বড় ফ্যাক্টর, সেখানে শুরুতেই বড় ব্যবধানে হার চাপে ফেলল ভারতকে।

ম্যাচের আগে পরিসংখ্যান বলছিল—

  • ঈশান কিষাণ: ১৭৬ রান, স্ট্রাইক রেট ২০০+
  • সূর্যকুমার: ১৬২ রান, গড় ৫৪
  • বরুণ: ১২ ওভারে ৯ উইকেট

দক্ষিণ আফ্রিকার দিক থেকেও সমান শক্তি—

  • মার্করাম: ১৭৮ রান
  • রায়ান: ১৪৫ রান
  • লুঙ্গি: ৮ উইকেট

তবে মাঠে সেই লড়াই দেখা গেল না বিশেষ!

২০২৪ ফাইনালের স্মৃতি, ২০২৬-এ উল্টো ছবি

শেষবার টি২০ বিশ্বকাপে এই দুই দলের দেখা হয়েছিল ২০২৪ ফাইনালে, ব্রিজটাউনে (Bridgetown)-এ। সেখানে নাটকীয় ম্যাচে ৭ রানে জিতেছিল ভারত। কিন্তু এবার সম্পূর্ণ উল্টো ছবি - চাপ সামলাতে না পেরে ভেঙে পড়ল ভারত, আর সুযোগ কাজে লাগিয়ে একতরফা জয় তুলে নিল দক্ষিণ আফ্রিকা।


```