Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বিদায়ঘন্টা বাজতেই দুবাইতে প্র্যাকটিসই বাতিল করে দিল টিম কোহলি

দ্য ওয়াল ব্যুরো: টোয়েন্টি ২০ বিশ্বকাপ (T20WorldCup) থেকে বিদায় নিল ভারত (India)। রবিবার আফগানদের হারেই সব আশা শেষ। সোমবার নামিবিয়ার (Namibia) বিপক্ষে ম্যাচ জিতলেও কোনও অঙ্কই কাজে আসবে না। কারণ নিউজিল্যান্ড এদিনই জিতে সেমিফাইনালের টিকিট আদায়

বিদায়ঘন্টা বাজতেই দুবাইতে প্র্যাকটিসই বাতিল করে দিল টিম কোহলি

শেষ আপডেট: 7 November 2021 17:44

দ্য ওয়াল ব্যুরো: টোয়েন্টি ২০ বিশ্বকাপ (T20WorldCup) থেকে বিদায় নিল ভারত (India)। রবিবার আফগানদের হারেই সব আশা শেষ। সোমবার নামিবিয়ার (Namibia) বিপক্ষে ম্যাচ জিতলেও কোনও অঙ্কই কাজে আসবে না। কারণ নিউজিল্যান্ড এদিনই জিতে সেমিফাইনালের টিকিট আদায় করে নিয়েছে। টিম কোহলি অঘটনের আশা করেছিল। তারা ভেবেছিল কিউইদের হারে তাদের কাছে শেষ চারের টিকিট চলে আসবে। কিন্তু মেগা আসরের প্রথম দুটি ম্যাচে হতশ্রী হারই সব পার্থক্য গড়ে দিল। আরও পড়ুন: ছক্কার পর ছক্কা মেরে নজির শোয়েবের, গ্যালারিতে হাততালি সানিয়ার কেন উইলিয়ামসনের দল জিততেই দুবাইতে ভারতীয়রা প্র্যাকটিসই বাতিল করে দিয়েছে। ক্রিকেটারদের প্র্যাকটিসে আর মন ছিল না। তাঁরা হোটেলেই নিজেদের ঘরে সময় কাটিয়েছেন। নামিবিয়া ম্যাচেও দলের সিনিয়রদের বিশ্রাম দেওয়ার ভাবনা রয়েছে। এদিকে, এদিন নামিবিয়া ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে ভারতের বোলিং কোচ ভরত অরুণ জানিয়েছেন, আইপিএলে টানা জৈব বলয়ের মধ্যে খেলা ক্রিকেটারদের কাছে কঠিন হয়ে গিয়েছিল। তারা দিনের পর দিন দেশের বাইরে রয়েছে, এতে মানসিকভাবে চাপে পড়ে গিয়েছে তারা। এমনকি মেগা আসরের প্রথম দুটি ম্যাচে টস হারও গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। ক্রিকেট বিশেষজ্ঞদের বেশিরভাগই বলছেন, ভারতীয় দল হেরেছে ওভার ইউজড সিনড্রোমের কারণেই। তারা টানা খেলে চলেছেন, এমনকি বিশ্বকাপ থেকেই ফিরেই দেশের মাঠে নামবেন নিউজিল্যান্ডের বিপক্ষে। সেই সিরিজে বসতে পারেন কোহলি, রোহিত, বুমরার মতো তারকারা। কোচ রাহুল দ্রাবিড়ের অভিষেক সিরিজ হতে চলেছে ভারতের কোচ হিসেবে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ

```