Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

দুরন্ত ভারতীয় বোলিং, ভাইজাগে টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাল রোহিতের দল

লক্ষ্য ছিল ইংল্যান্ডের কাছে ৩৯৯ রান। সেই রান তুলতে হিমশিম খেয়ে গিয়েছেন ব্রিটিশ দলের তারকারা। এমনিতেই বন্দর শহরের পিচ স্পিন সহায়ক। সেই পিচে বুমরার মতো পেসার সফল হয়েছেন। তবে অশ্বিন দেখালেন তিনি এখনও ভারতীয় দলের ম্যাচ উইনিং বোলার। 

দুরন্ত ভারতীয় বোলিং, ভাইজাগে টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাল রোহিতের দল

শেষ আপডেট: 5 February 2024 14:42

দ্য ওয়াল ব্যুরো: দুরন্ত ভাবে ভাইজাগ টেস্টে ঘুরে দাঁড়াল ভারতীয় দল। তারা ইংল্যান্ডকে দ্বিতীয় টেস্টে হারাল দাপটের সঙ্গে। গত হায়দরাবাদ টেস্ট ম্যাচে জেতা ম্যাচ হেরেছিলেন রোহিত শর্মার দল। তাদের কাছে চ্যালেঞ্জ ছিল এই ম্যাচে ফিরে আসা। সেই কাজটা দারুণভাবে সারলেন দেশের ক্রিকেটাররা। ভারত টেস্ট ম্যাচটি জিতল ১০৬ রানে। ইংল্যান্ড অল আউট ২৯২ রানে।  পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ আপাতত ১-১।  এই ম্যাচ থেকে ভারতীয় দল মোট ১২ পয়েন্ট সংগ্রহ করল। 

জয়ের জন্য লক্ষ্য ছিল ইংল্যান্ডের কাছে ৩৯৯ রান। সেই রান তুলতে হিমশিম খেয়ে গিয়েছেন ব্রিটিশ দলের তারকারা। এমনিতেই বন্দর শহরের পিচ স্পিন সহায়ক। সেই পিচে বুমরার মতো পেসার সফল হয়েছেন। তবে অশ্বিন দেখালেন তিনি এখনও ভারতীয় দলের ম্যাচ উইনিং বোলার।  দ্বিতীয় ইনিংসে অশ্বিনের ঝুলিতে তিন উইকেট। এমনকী পেসার বুমরাও নিয়েছেন তিন উইকেট, তিনি দুই ইনিংস মিলিয়ে পেলেন নয় উইকেট। স্পিন সহায়ক পিচে বুমরার মতো পেসারের বোলিং বিপক্ষ দলের ঘুম কেড়ে নিয়েছে। তিনি রিভার্স সুইং দিয়ে প্রতিপক্ষ ব্যাটারদের শুরু থেকে বিব্রত করে গিয়েছেন। 

ভারতীয় বোলারদের ফর্ম দেখে বিপক্ষ ড্রেসিংরুমে কোচ ব্র্যান্ডন ম্যাককুলামকে ল্যাপটপের সামনে চিন্তাক্লিষ্ট দেখিয়েছে। তাঁর বাজবল কৌশল কাজে আসেনি। 

এই ইংল্যান্ড দল কখনই হেলাফেলা করার মতো দল নয়। গত টেস্ট ম্যাচেই বোঝা গিয়েছে তারা স্পিনের বদলা স্পিনকে অস্ত্র করেছে এই ম্যাচে। তারা চেষ্টা করেছিল বাজবল ক্রিকেট খেলে ভারতকে বেকায়দায় ফেলতে। সেটি তারা করেছিল প্রথম টেস্টে। বাজবল ক্রিকেট হল টি ২০ এর মেজাজে বিপক্ষে থাকা দলকে চাপে রাখা।

সোমবার খেলার চতুর্থ দিন ভারতের বোলাররা লাঞ্চের আগেই ছয় উইকেট তুলে নিয়েছিল। তারপর ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস ও বেন ফোকস লড়াই চালিয়ে গেছেন, কিন্তু ভারতের বোলাররা মরিয়া ছিলেন ম্যাচ জয়ের বিষয়ে। তাই স্টোকস লড়লেও অশ্বিনরা আত্মবিশ্বাসী ছিলেন দ্রুত তাঁদের ফেরানো নিয়ে। সিরিজে সমতা ফেরানোর বিষয়ে ভারতীয় দলের বোলিংয়ের পাশে ব্যাটার হিসেবে যশস্বী জয়সোয়াল ডাবল সেঞ্চুরি করে নিজের কাজ করেছেন। এমনকী ভারতের দ্বিতীয় ব্যাটিং ইনিংসে শুভমান গিলের সেঞ্চুরিও এই টেস্ট জয়ের ব্যাপারে মুখ্য ভূমিকা নিয়েছে। 


```