Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IND vs SA: ‘পাওয়ারপ্লেতে ম্যাচ হারলাম’ বলেও আগ্রাসী স্টাইল না বদলানোর ইঙ্গিত সূর্যর

পাওয়ারপ্লেতে ম্যাচ হাতছাড়া হওয়ার কথা স্বীকার করেও আগ্রাসী ব্যাটিং স্টাইল বদলাতে নারাজ সূর্যকুমার। ভারত–দক্ষিণ আফ্রিকা ম্যাচের পরে স্পষ্ট ইঙ্গিত দিলেন তিনি।

 

IND vs SA: ‘পাওয়ারপ্লেতে ম্যাচ হারলাম’ বলেও আগ্রাসী স্টাইল না বদলানোর ইঙ্গিত সূর্যর

সূর্যকুমার যাদব

গার্গী দাস

শেষ আপডেট: 23 February 2026 07:50

দ্য ওয়াল ব্যুরো: সুপার এইটে বড় ধাক্কা। টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) দক্ষিণ আফ্রিকার (South Africa) কাছে ৭৬ রানে হেরে গেল ভারত। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১১ রানে অল আউট। ১২ ম্যাচের জয়ের ধারা থেমে যায় এখানেই। ম্যাচের পর অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) স্পষ্ট দাবি—হারের দায় ব্যাটিংয়ের।

পাওয়ারপ্লেতেই ভাঙন

রান চেজের শুরুতেই ভাঙন। প্রথম ওভারে শূন্য রানে আউট ঈশান কিষাণ (Ishan Kishan)। তিলক বর্মা (Tilak Varma) ১, অভিষেক শর্মা (Abhishek Sharma) ১৫—পাওয়ারপ্লের শেষে স্কোর ৩১/৩। শুরুতে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া।

এই কারণে ম্যাচের পর সূর্যকুমার বলেন, ‘১৮৮ তাড়া করতে গেলে পাওয়ারপ্লেতে ম্যাচ জেতা না গেলেও হেরে যাওয়া যায়। আমরা এই পর্যায়েই বেশি উইকেট হারিয়েছি। ছোট ছোট জুটি গড়তে পারিনি।’ পরিসংখ্যান বলছে, কাল ভারতের ব্যাটাররা থিতু হতে পারেননি। বড় শট খেলতে গিয়ে নিয়মিত উইকেট পড়েছে। স্ট্রাইক রোটেশনও হয়নি ঠিকমতো। ফলে রান তোলার চাপ ক্রমশ বেড়েছে।

আগ্রাসী ক্রিকেটেই ভরসা

এত বড় হারের পরেও সূর্যকুমার জানিয়ে দিলেন, দল নিজেদের খেলার ধরন বদলাবে না। ‘আমরা আমাদের ব্র্যান্ডের ক্রিকেটই খেলব। ব্যাট, বল, ফিল্ডিং—সব বিভাগেই উন্নতি করতে হবে। কিন্তু স্টাইল পাল্টাবে না!’ মন্তব্য অধিনায়কের। এই টুর্নামেন্টে ভারতের ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠছিল আগেই। গ্রুপ পর্বেও ধস নেমেছিল কয়েকবার। তবে বোলাররা সামলে দিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই সুযোগ মিলল না।

সেমিফাইনালের অঙ্ক কঠিন

এই হারে ভারতের নেট রান রেট নেমে গেছে -৩.৮০০-তে। সুপার এইটে এখন পরিস্থিতি জটিল। সেমিফাইনালে উঠতে হলে বাকি দুই ম্যাচ—জিম্বাবোয়ে (Zimbabwe) ও ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে জিততেই হবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরাজয় শুধু পয়েন্ট নয়, আত্মবিশ্বাসেও ধাক্কা। তবে অধিনায়ক পরিষ্কার—ঘাবড়ানোর নয়, এটা ঘুরে দাঁড়ানোর সময়।


```