২০২৬ টি-২০ বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও নিউজিল্যান্ড (India vs New Zealand)। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই হাই-ভোল্টেজ ম্যাচ নিয়ে ক্রিকেট ভক্তদের উন্মাদনা এখন তুঙ্গে। কিন্তু প্রযুক্তির যুগে মানুষ এখন জানতে চায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI কী ভাবছে? ChatGPT, Grok এবং Google Gemini—এই তিন জনপ্রিয় এআই টুল ভারত বনাম নিউজিল্যান্ড ফাইনাল নিয়ে যা জানাল, তা রীতিমতো চমকে দেওয়ার মতো।

শেষ আপডেট: 8 March 2026 13:50
আহমেদাবাদ: ২০২৬ টি-২০ বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও নিউজিল্যান্ড (India vs New Zealand)। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই হাই-ভোল্টেজ ম্যাচ নিয়ে ক্রিকেট ভক্তদের উন্মাদনা এখন তুঙ্গে। মাঠের লড়াই শুরুর আগেই শুরু হয়ে গেছে চুলচেরা বিশ্লেষণ। কিন্তু প্রযুক্তির যুগে মানুষ এখন জানতে চায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI কী ভাবছে? ChatGPT, Grok এবং Google Gemini—এই তিন জনপ্রিয় এআই টুল ভারত বনাম নিউজিল্যান্ড ফাইনাল নিয়ে যা জানাল, তা রীতিমতো চমকে দেওয়ার মতো।
কে জিতবে টস? কার হাতে উঠবে ট্রফি?
বিশ্বকাপের ফাইনাল (ICC T20 World Cup Final) মানেই স্নায়ুর চাপ। তিনটি এআই প্ল্যাটফর্মই বর্তমান ফর্ম এবং পিচের কন্ডিশন বিচার করে ভারতকে এগিয়ে রেখেছে।
১. ইলন মাস্কের গ্রোক (Grok)-এর বাজি:
গ্রোক-এর প্রেডিকশন অনুযায়ী, ফাইনালে টস জিতবে ভারত। তবে শিশিরের কথা মাথায় রেখে নিউজিল্যান্ডকে আগে ব্যাটিং করতে পাঠাবে টিম ইন্ডিয়া। ১৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেটে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হবে ভারত।
২. চ্যাট জিপিটি (ChatGPT)-এর বিশ্লেষণ:
চ্যাট জিপিটি বলছে, টস ভাগ্য সহায় হতে পারে নিউজিল্যান্ডের। কিউইরা আগে ব্যাট করে ২৬০-২৭০ রানের (ওডিআই স্টাইলে প্রজেকশন) টার্গেট দিতে পারে। তবে রোহিত শর্মা বা সূর্যকুমার যাদবদের ব্যাটিং গভীরতার সামনে সেই রান টিকবে না। ১-২ ওভার বাকি থাকতেই ৪ উইকেটে জয় পাবে ভারত।
৩. গুগল জেমিনাই (Google Gemini)-এর ভবিষ্যৎবাণী:
গুগল জেমিনাইয়ের মতে, আহমেদাবাদের পিচে ভারত প্রথমে ব্যাট করলে ১৮৫ থেকে ২০৫ রান তুলতে পারে। জসপ্রিত বুমরাহ ও হার্দিক পান্ডিয়ার বিধ্বংসী বোলিংয়ের সামনে নিউজিল্যান্ডের ইনিংস থমকে যেতে পারে ১৫-২৫ রান দূরেই। অর্থাৎ, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ভারতের জয়ের পাল্লাই ভারী।
কেন এগিয়ে ভারত? AI-এর ৩টি বড় যুক্তি:
হোম অ্যাডভান্টেজ: আহমেদাবাদের চেনা মাঠ এবং লক্ষাধিক দর্শকের সমর্থন ভারতের বড় শক্তি।
বোলিং ইউনিটের ধার: বুমরাহ, কুলদীপ ও পান্ডিয়ার মতো বোলাররা যেকোনো ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিতে সক্ষম।
সাম্প্রতিক রেকর্ড: ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে নিউজিল্যান্ডকে হারানোর আত্মবিশ্বাস ভারতের সঙ্গী।
সবগুলো এআই টুলের বিশ্লেষণে একটি বিষয় পরিষ্কার—ভারতই চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে। যদিও টস বা ব্যাটিং অর্ডারে ভিন্ন ভিন্ন মত রয়েছে, তবে নিউজিল্যান্ডের ‘আইসিসি ফাইনাল জুজু’ এবং ভারতের দুর্দান্ত বোলিং লাইনআপই ম্যাচের ভাগ্য গড়ে দেবে বলে মনে করছে কৃত্রিম বুদ্ধিমত্তা।
তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা। শেষ কথা বলে মাঠের পারফরম্যান্স। আহমেদাবাদের এই ব্লকবাস্টার ফাইনালে কিউইদের হারিয়ে কি ভারত ইতিহাস গড়বে? উত্তর মিলবে আজ রাতেই।