Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IND vs NZ: টানটান ম্যাচে শেষ হাসি ভারতেরই, চার উইকেটে ম্যাচ পকেটে পুরলেন কে এল রাহুল

চাপের মুহূর্তে কে এল রাহুলের ঠান্ডা মাথার ইনিংসেই চার উইকেটে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া।

IND vs NZ: টানটান ম্যাচে শেষ হাসি ভারতেরই, চার উইকেটে ম্যাচ পকেটে পুরলেন কে এল রাহুল

পৃথা ঘোষ

শেষ আপডেট: 11 January 2026 22:23

দ্য ওয়াল ব্যুরো: প্রথম একদিনের ম্যাচে নিউজিল্যান্ডের (IND vs NZ 1st ODI) বিরুদ্ধে রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ের মুখ দেখল ভারত। দলের প্রয়োজনে আবারও ত্রাণকর্তার ভূমিকায় কে এল রাহুল (K L Rahul)। চাপের মুহূর্তে তাঁর ঠান্ডা মাথার ইনিংসেই চার উইকেটে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া (India won the match against New Zealand One day)।

ধীর গতিতে শুরু করেও শেষ ওভারের আগে এসে ম্যাচ নিজের হাতে নিয়ে নেন রাহুল। ৪৯তম ওভারে টানা তিনটি সিঙ্গেলে খেলা এগিয়ে নিয়ে যান তিনি ও আহত ওয়াশিংটন সুন্দর। এরপর হঠাৎ গিয়ার বদলে ক্রিশ্চিয়ান ক্লার্ককে পরপর দুটি বাউন্ডারি ও একটি ছয় হাঁকান রাহুল। ৩০১ রানের লক্ষ্য তাড়া করে ৪৯ ওভার শেষে ৩০৬/৬ স্কোরে ম্যাচ শেষ করে ভারত। রাহুল ২৯ এবং ওয়াশিংটন ৭ রানে অপরাজিত।

হর্ষিত রানা-ও ইনিংসে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। ২৩ বলে তাঁর ২৯ রানের ঝোড়ো ইনিংস ভারতকে লক্ষ্য ছোঁয়ার পথ সহজ করে দেয়।

চেজের শুরু ছিল দারুণ। রোহিত শর্মা ও শুভমন গিল শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে রান তুলতে থাকেন। তবে শুরুটা ভালো করেও ২৬ রানে আউট হন রোহিত। এরপর গিলের সঙ্গে জুটি গড়েন বিরাট কোহলি। গিল ৭১ বলে ৫৬ করে আদিত্য আশোকের শিকার হন।

কোহলি প্রায় শতরানের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন। ৯১ বলে ৮ চার ও ১ ছয়ে ৯৩ রানে আউট হন তিনি - মাত্র ৭ রান দূরে থেকে হাতছাড়া হয় ৮৫তম আন্তর্জাতিক শতরান। শ্রেয়স আয়ারও ফিফটি ছুঁতে পারেননি। ৪৭ বলে ৪৯ রানে তাঁকে ফেরান কাইল জেমিসন।

তার আগেই প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে ৩০০/৮ রানে আটকে দেয় ভারত। দুর্দান্ত শুরু করেছিলেন হেনরি নিকোলস ও ডেভন কনওয়ে - প্রথম উইকেটে ১১৭ রানের জুটিতে। কিন্তু মাঝের ওভারগুলোয় দাপট দেখায় ভারতীয় বোলাররা। শেষ দিকে ড্যারিল মিচেল ৮৪ রানের ইনিংস খেললেও তা ম্যাচ ঘোরানোর জন্য যথেষ্ট হয়নি। ভারতের তিন পেসারই নেন দুটি করে উইকেট।

এভাবেই রাহুল–ওয়াশিংটন–রানা–কোহলি মিলিয়ে টানটান লড়াইয়ের ম্যাচে তুলে নিল গুরুত্বপূর্ণ জয় টিম ইন্ডিয়া।


```