Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

সৌরভকে পিছনে ফেলে নয়া রেকর্ড বিরাটের, সচিনকে ছাপিয়ে যাওয়ার সুযোগ সামনে

সৌরভ গঙ্গোপাধ্যায়কে ছাপিয়ে ওয়ানডেতে নতুন রেকর্ড গড়লেন বিরাট কোহলি। এবার সামনে আরও বড় হাতছানি, সচিন তেন্ডুলকরকে টপকে যাওয়ার সুযোগ।

সৌরভকে পিছনে ফেলে নয়া রেকর্ড বিরাটের, সচিনকে ছাপিয়ে যাওয়ার সুযোগ সামনে

বিরাট কোহলি

শেষ আপডেট: 11 January 2026 19:03

দ্য ওয়াল ব্যুরো: ভাদোদরার মাঠে নামলেই ইতিহাস তাঁর পিছু নেয়। ব্যাট হাতে কিছু করার আগেই রেকর্ড বুকে নাম তুলে ফেললেন বিরাট কোহলি (Virat Kohli)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতেই ভারতের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) টপকে গেলেন তিনি। কোহলির ঝুলিতে এখন ৩০৯টি ওয়ানডে, সৌরভের ৩০৮ ছাপিয়ে। মাঠে নামার সঙ্গে সঙ্গেই তাই ‘কিং’ কোহলির নাম জ্বলজ্বল করল রেকর্ডের পাতায়।

এই ম্যাচে কোহলির সামনে চ্যালেঞ্জ শুধু ইতিহাস গড়া নয়, ভারতকে জেতানোরও। কারণ, হর্ষিত রানা (Harshit Rana) ও মহম্মদ সিরাজদের (Mohammed Siraj) জোড়া ধাক্কা সত্ত্বেও ভাদোদরায় ৩০০ পার করে ফেলেছে নিউজিল্যান্ড (New Zealand)। নির্ধারিত ৫০ ওভারে কিউয়িদের রান ৩০০-র ঘর ছুঁয়ে যাওয়ায় চাপ এখন পুরোপুরি ভারতীয় ব্যাটিং লাইনের উপর। শুরুতেই জেমিসনের বলে ফিরে যান রোহিত ফলে ভরসা এখন গিল আর বিরাট জুটিই।

এই ম্যাচের হাত ধরে কোহলির সামনে আরও এক বড় রেকর্ডের হাতছানি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান করার তালিকায় সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে। সেই কাজটা করতে হলে দরকার চেনা ‘চেজমাস্টার’ কোহলির ইনিংস।

ভাদোদরার পিচে প্রথম দিকে কোনও অস্বস্তি ছিল না। টস জিতে শুভমান গিলের (Shubman Gill) বল করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ওঠেনি। যদিও ভারতের টসভাগ্য সাধারণত খুব একটা ভালো নয়, এ দিন ভাদোদরায় সেটাই কাজে দেয়। পরে শিশিরের প্রভাব পড়তে পারে—এই হিসেবেই বল করার সিদ্ধান্ত।

নিউজিল্যান্ড শুরুটা করেছিল বেশ দাপটের সঙ্গে। ডেভন কনওয়ে (Devon Conway) ও হেনরি নিকোলস (Henry Nicholls) প্রথম উইকেটে ২০ ওভারের মধ্যেই শতরান তুলে ফেলেন। এখান থেকেই শুরু হয় আলোচনা, অর্শদীপ সিংকে (Arshdeep Singh) বাদ দেওয়া কি ভুল সিদ্ধান্ত?

এর পর দৃশ্যপট বদলান হর্ষিত রানা। অফ স্টাম্পের বাইরের বল ফাঁদ পেতে নিকোলসকে (৬২) ফেরান তিনি। কিছুক্ষণের মধ্যেই কনওয়েও (৫৬) ড্রেসিংরুমে। সমালোচনার মাঝেই হর্ষিত বুঝিয়ে দেন কেন তিনি দলে আছেন। পরে উইল ইয়ং (Will Young) ও জাকারি ফোকসের (Zakary Foulkes) উইকেটও নেন সিরাজ।

তবে এক প্রান্তে ড্যারিল মিচেল (Daryl Mitchell) রান ধরে রাখেন। তাঁর ৮৪ রানের ইনিংস নিউজিল্যান্ডকে বড় স্কোরের পথে এগিয়ে দেয়। প্রসিধ কৃষ্ণ (Prasidh Krishna) মিচেলের উইকেট নিলেও ডেথ ওভারে বাড়তি রান খরচ হওয়াতেই ৩০০ ছুঁয়ে ফেলে কিউয়িরা। এখন সব নজর কোহলির দিকেই।


```