Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

IND vs NZ: ৮৫তম শতরান একটুর জন্য 'মিস', ৯৩ রানে আউট বিরাট!

দুর্দান্ত ব্যাটিংয়ে এগোচ্ছিলেন, কিন্তু ঠিক সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছে আউট হতে হল তাঁকে (virat kohli missed his 85th century in international cricket)।

IND vs NZ: ৮৫তম শতরান একটুর জন্য 'মিস', ৯৩ রানে আউট বিরাট!

পৃথা ঘোষ

শেষ আপডেট: 11 January 2026 21:27

দ্য ওয়াল ব্যুরো: ভারত বনাম নিউ জিল্যান্ড, প্রথম ওয়ানডে তেই বড় সুযোগ ছিল। কিন্তু মাত্র ৭ রানের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে ৮৫তম শতরানটি হাতছাড়া হল বিরাট কোহলির। দুর্দান্ত ব্যাটিংয়ে এগোচ্ছিলেন, কিন্তু ঠিক সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছে আউট হতে হল তাঁকে। কোহলি ফেরার পরই বেশি দেরি হয়নি, রবীন্দ্র জাডেজাকেও তুলে নিলেন কাইল জেমিসন।

এই দুইয়ের মিলে ম্যাচে দারুণভাবে ফিরে আসার গন্ধ পাচ্ছে নিউজিল্যান্ড। ভারতের এখন প্রয়োজন ইনিংসের এক শক্তিশালী ফিনিশ, নইলে চাপ বাড়তে পারে শেষদিকে।

ভাদোদরার পিচে প্রথম দিকে কোনও অস্বস্তি ছিল না। টস জিতে শুভমান গিলের (Shubman Gill) বল করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ওঠেনি। যদিও ভারতের টসভাগ্য সাধারণত খুব একটা ভালো নয়, এ দিন ভাদোদরায় সেটাই কাজে দেয়। পরে শিশিরের প্রভাব পড়তে পারে—এই হিসেবেই বল করার সিদ্ধান্ত।

নিউজিল্যান্ড শুরুটা করেছিল বেশ দাপটের সঙ্গে। ডেভন কনওয়ে (Devon Conway) ও হেনরি নিকোলস (Henry Nicholls) প্রথম উইকেটে ২০ ওভারের মধ্যেই শতরান তুলে ফেলেন। এখান থেকেই শুরু হয় আলোচনা, অর্শদীপ সিংকে (Arshdeep Singh) বাদ দেওয়া কি ভুল সিদ্ধান্ত?

এর পর দৃশ্যপট বদলান হর্ষিত রানা। অফ স্টাম্পের বাইরের বল ফাঁদ পেতে নিকোলসকে (৬২) ফেরান তিনি। কিছুক্ষণের মধ্যেই কনওয়েও (৫৬) ড্রেসিংরুমে। সমালোচনার মাঝেই হর্ষিত বুঝিয়ে দেন কেন তিনি দলে আছেন। পরে উইল ইয়ং (Will Young) ও জাকারি ফোকসের (Zakary Foulkes) উইকেটও নেন সিরাজ।

তবে এক প্রান্তে ড্যারিল মিচেল (Daryl Mitchell) রান ধরে রাখেন। তাঁর ৮৪ রানের ইনিংস নিউজিল্যান্ডকে বড় স্কোরের পথে এগিয়ে দেয়। প্রসিধ কৃষ্ণ (Prasidh Krishna) মিচেলের উইকেট নিলেও ডেথ ওভারে বাড়তি রান খরচ হওয়াতেই ৩০০ ছুঁয়ে ফেলে কিউয়িরা। এখন সব নজর কোহলির দিকেই।


```