Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

IND vs ENG Toss Update: টস হেরে ফিল্ডিং টিম ইন্ডিয়ার, কেমন হল ভারতের প্রথম একাদশ?

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার কাছে নাগপুরের এই স্টেডিয়াম আরও বেশি গুরুত্বপূর্ণ।

IND vs ENG Toss Update: টস হেরে ফিল্ডিং টিম ইন্ডিয়ার, কেমন হল ভারতের প্রথম একাদশ?

ঋষভ পন্থ এবং হার্দিক পান্ডিয়া

শেষ আপডেট: 6 February 2025 13:13

দ্য ওয়াল ব্যুরো: বেজে গেল ভারত বনাম ইংল্যান্ড ওয়ানডে সিরিজের রণদামামা। এর আগে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে দুরমুশ করেছিল ভারত। তবে এবার রোহিত শর্মার নেতৃত্বে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। একদিকে ভারত যেমন এই সিরিজেও জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চাইবে। অন্যদিকে ইংল্যান্ড চাইবে টি-২০ সিরিজে হারের বদলা নিতে। এই ম্যাচে ইংল্যান্ড ক্রিকেট দল টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। এই ম্যাচে খেলছেন না বিরাট কোহলি। হাঁটুর চোটের কারণে তিনি খেলতে পারবেন না।

ভারত এবং ইংল্যান্ডের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হয়ে গেল। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুটো দলের কাছেই এই সিরিজটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। ভারতীয় ক্রিকেট সমর্থকরা আপাতত রোহিত শর্মা এবং বিরাট কোহলির দিকেই তাকিয়ে রয়েছেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, বিরাট এবং রোহিত দুজনের কেউই বর্তমানে চেনা ছন্দে নেই। কিন্তু, নাগপুরের এই স্টেডিয়ামে তাঁরা দুজনেই প্রচুর রান করেছেন। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) তাঁরা কেমন ব্যাটিং পারফরম্যান্স করেন, সেদিকে সকলে তাকিয়ে রয়েছেন।

নাগপুরে বিরাট এবং রোহিতের দুর্দান্ত পারফরম্যান্স

বিরাট কোহলি এবং রোহিত শর্মার ব্যাটে গত কয়েকমাস ধরে রানের খরা দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু, ইংল্যান্ডের বিরুদ্ধে এই তিন ম্যাচের সিরিজ দুই ক্রিকেটারের কেরিয়ারে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। রোহিত এবং বিরাট দুজনে মিলে নাগপুরের এই মাঠে ৫২৯ রান করেছেন। এটা অবশ্যই একটা ভাল দিক। মাত্র ৮ ওয়ানডে ম্যাচেই তাঁরা এই রান করেছেন। এরমধ্যে তিনটে শতরান এবং জোড়া হাফসেঞ্চুরি রয়েছে। ভারতের এই দুই ব্যাটারের মধ্যে কোনও একজন যদি রান করতে পারেন, তাহলেই টিম ইন্ডিয়ার কেল্লাফতে। রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামবেন শুভমান গিল। আর তিন নম্বরে দায়িত্ব সামলাবেন বিরাট কোহলি।

নাগপুরেই জন্মগ্রহণ করেছেন রোহিত শর্মা

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার কাছে নাগপুরের এই স্টেডিয়াম আরও বেশি গুরুত্বপূর্ণ। কারণ এটা তাঁর জন্মভিটে। ১৯৮৭ সালের ৩০ এপ্রিল তিনি এই নাগপুরেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। এখনও পর্যন্ত রোহিত নাগপুরে যতগুলো ম্যাচ খেলেছেন, প্রত্যেকটাই স্মরণীয় হয়ে রয়েছে। বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচেও তিনি বড় রান করার লক্ষ্যে মাঠে নামবেন। এবার ম্যাচ শুরু হলেই বাকিটা স্পষ্ট হবে।


```