Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

‘এখন ঠিক আছি’, বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের আশ্রমে করজোড়ে নতজানু বিরাট, নিলেন জীবনের পাঠ

সোমবার টেস্ট ক্রিকেটকে আকস্মিক বিদায় (Virat Kohli Retirement) জানানোর পরদিনই বৃন্দাবনে পৌঁছে যান বিরাট কোহলি। গোটা ক্রিকেটবিশ্ব তখন প্রশ্ন, বিতর্ক আর সংশয়ে সরগরম, প্রতি মুহূর্তে উপচে পড়ছে নিত্যনতুন তত্ত্ব! 

‘এখন ঠিক আছি’, বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের আশ্রমে করজোড়ে নতজানু বিরাট, নিলেন জীবনের পাঠ

বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা

শেষ আপডেট: 14 May 2025 10:00

দ্য ওয়াল ব্যুরো: ‘এবার খুশি তো?’
‘হ্যাঁ। এখন ঠিক আছি।’

প্রশ্নটা করলেন যিনি, তিনি প্রেমানন্দ মহারাজ (Premananda Maharaj)৷ বৃন্দাবনে (Vrindavan) অধিষ্ঠান। আশ্রম গড়ে তুলেছেন। নাম: ‘শ্রীহিত রাধাকেলি কুঞ্জ’। মঙ্গলবার ভরদুপুরে ছাপোষা গাড়িতে সেখানে পা রাখলেন যিনি তাঁর গায়ে সাদা জামা। পরনে ছাইরঙা ট্রাউজার। প্রেমানন্দ সমীপে হাঁটু মুড়ে বসে। পাশে সহধর্মিণী। তাঁরও পরনে আটপৌরে সালোয়ার স্যুট।

মঙ্গলবার দুপুরে এই মূর্তিতেই সস্ত্রীক বিরাটকে (Virat Kohli) আবিষ্কার করল ক্রিকেট দুনিয়া। অবসরের পর প্রথমবার, সস্ত্রীক (Anushka Sharma)।

সোমবার টেস্ট ক্রিকেটকে আকস্মিক বিদায় (Virat Kohli Retirement) জানানোর পরদিনই বৃন্দাবনে পৌঁছে যান বিরাট কোহলি। একদিকে গোটা ক্রিকেটবিশ্ব যখন প্রশ্ন, বিতর্ক আর সংশয়ে সরগরম, প্রতি মুহূর্তে উপচে পড়ছে নিত্যনতুন তত্ত্ব: কেন এখনই সরে দাঁড়ালেন বিরাট? কেন দলকে অন্ধকারে ফেলে গুরুত্বপূর্ণ ইংল্যান্ড সফরের আগেই সরে যেতে হল তাঁকে? তিনি স্বেচ্ছায় অপসৃত হলেন? নাকি সরিয়ে দেওয়া হল? এমনই কাঁটাওয়ালা, খোঁচা-মারা প্রশ্নে যখন সরগরম সোশ্যাল মিডিয়া, ঠিক তখনই সমস্ত হইহট্টগোল থেকে অনেক দূরে, মিডিয়ার নজর এড়িয়ে বৃন্দাবন যাত্রা করেন বিরুষ্কা (Virushka)। স্পটলাইট থেকে দূরে। সমস্ত বিত্তবাসনার ঊর্ধ্বে—পরনের পোশাক-আশাকে অন্তত তেমনটাই ধরা পড়ল।

তিনি ‘এবার’ প্রসন্ন কি না, জিজ্ঞেস করতেই মাথা নেড়ে ইতিবাচক জবাব দেন বিরাট কোহলি। এরপর প্রেমানন্দ তাঁকে সুখী জীবনযাপনের যে উপদেশ দেন তার মর্মার্থ হচ্ছে: ‘জীবনে সমৃদ্ধির কারণ শুধুই দয়া বা অনুগ্রহ নয়। এটাই পুণ্যের ফল৷ অন্তরের চিন্তার পরিবর্তন আসলে ঈশ্বরের কর্ম। এখন যেমন রয়েছ, সেভাবেই বাঁচবে। সাংসারিক হও৷ কিন্তু অন্তরের চিন্তা যেন বদলে যায়৷ সেখানে যেন যশ, খ্যাতির ভাবনা না আসে। মনের গভীরে যেন এই ভাবনাই ঘুরপাক খায়: প্রভু, জীবনের অনেকটা কাটিয়ে ফেললাম৷ এবার আমি শুধু তোমায় চাই।’

কিন্তু কীভাবে এই চিন্তা অর্জন করা সম্ভব? তাই হাতজোড় করে থাকা অনুষ্কা প্রশ্ন ছিল: ‘প্রভু, নামজপ করেই কি সব হয়ে যাবে?’

উত্তরে প্রেমানন্দর উপদেশ, ‘একেবারেই তাই। আমি নিজের অভিজ্ঞতা থেকে তোমায় বলছি। তবে জপের সংখ্যা নয়, অনুরাগে ধ্যান দাও।’

উল্লেখ্য, এর আগে চলতি বছরের গোড়ায় প্রেমানন্দের আশ্রমে যান কোহলি, অনুষ্কা। সঙ্গে ছিলেন তাঁদের দুই সন্তানও৷ দু'বছর আগের গন্তব্য ছিল উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির। এ ছাড়া উত্তরাখণ্ডের কাঞ্চিধামের নিম কারোলি বাবার আশ্রমেও জীবনের পাঠ নিতে দেখা যায় এই দম্পতিকে।


```