Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

IBPL: আইপিএল স্টাইলে লিগ চালু করে কি ভারতের বাজার ধরতে পারবে পিকলবল?

ভারতে যে কোনও খেলার বড় সমস্যা সবসময় পরিকাঠামো আর প্রতিভা ধরে রাখা। লিগ শুরু হলে এই খেলায় স্পনসর, মিডিয়া, ভিউয়ারশিপ—সব বাড়বে।

IBPL: আইপিএল স্টাইলে লিগ চালু করে কি ভারতের বাজার ধরতে পারবে পিকলবল?

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

রূপক মিশ্র

শেষ আপডেট: 3 December 2025 13:40

দ্য ওয়াল ব্যুরো: দেশে খেলাধুলার দুনিয়ায় এখন একটাই ফর্মুলা—ফ্র্যাঞ্চাইজি লিগ। ক্রিকেটে আইপিএল (IPL) শুরু হওয়ার পর কাবাডি-টেবিল টেনিস–ফুটবল—সব জায়গাতেই লিগ সিস্টেম দারুণ জনপ্রিয় হয়েছে। সেই পথেই এবার জার্নি শুরু করল এক নতুন খেলা—পিকলবল (Pickleball)। অনেকের কাছেই নতুন, কিন্তু গত কয়েক বছরে ভারতের শহরে শহরে পিকলবলের জনপ্রিয়তা দ্রুত বেড়েছে। সেই বাজার ধরতেই নিউ দিল্লির কেডি যাদব স্টেডিয়ামে উদ্বোধন হল ইন্ডিয়ান পিকলবল লিগের (Indian Pickleball League - IPBL)।

টাইমস গ্রুপের উদ্যোগে তৈরি এই টুর্নামেন্টে রয়েছে মোট ছ’টি দল—মুম্বাই স্ম্যাশার্স, চেন্নাই সুপার ওয়ারিয়ার্স, লখনউ লেপার্ডস, বেঙ্গালুরু ব্লাস্টার্স, হায়দরাবাদ রয়্যালস এবং ক্যাপিটাল ওয়ারিয়ার্স গুরুগ্রাম। ১ ডিসেম্বর থেকে শুরু, ৭ ডিসেম্বর ফাইনাল। প্রতিদিন তিনটি ম্যাচ। তারপরে কোয়ালিফায়ার, ইলিমিনেটর আর সবশেষে চূড়ান্ত লড়াই—একেবারে আইপিএল ধাঁচের সূচি।

উদ্বোধনী দিনে হাজির ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা (Rekha Gupta)। জানিয়ে দিলেন, খুব শিগগিরই দিল্লির স্কুল–কলেজে পিকলবল অন্তর্ভুক্ত করার চেষ্টা হবে। ভারতের পিকলবল ফেডারেশনের প্রেসিডেন্ট সমীর পাঠক (Sameer Pathak) আশ্বস্ত করেছেন—৫০০ স্কুলের ছাত্র–ছাত্রী লিগ দেখতে আসবে, যা নিঃসন্দেহে ভবিষ্যতের প্রতিভা তৈরি করবে।

লিগের প্রথম ম্যাচে মুখোমুখি হয় বেঙ্গালুরু ব্লাস্টার্স ও লখনউ লেপার্ডস। খেলা শুরু হতেই বোঝা যায়—নতুন লিগ হলেও প্রতিযোগিতার তীব্রতা কম নয়। ১৭ বছর আগে আইপিএলের প্রথম ম্যাচে যেমন বেঙ্গালুরু-কলকাতা মাঠে নেমেছিল, তেমনই এক ‘দেজা ভু’ মুহূর্ত তৈরি হল আইপিবিএল–এ। দ্রুত র‍্যালি, ক্ষিপ্র গতি আর ট্যাকটিক্যাল প্লে-র দাপট—পিকলবলকে ঘিরে গ্র্যান্ড লিগ আয়োজন করার যথেষ্ট সম্ভাবনা একটি ম্যাচেই স্পষ্ট!

খেলার নিজস্ব ইতিহাসও কম আকর্ষণীয় নয়। ১৯৬৫ সালে আমেরিকার ওয়াশিংটনে বাচ্চাদের বাড়ির পিছনের উঠোনে গা ঘামানোর জন্য যাত্রা শুরু পিকলবলের। সেখান থেকে ২০২৫-এ পৌঁছে প্রথম বড়সড় ফ্র্যাঞ্চাইজি লিগ—৬০ বছরে এই যাত্রা সত্যিই বিস্ময়কর।

ভারতে যে কোনও খেলার বড় সমস্যা সবসময় পরিকাঠামো আর প্রতিভা ধরে রাখা। লিগ শুরু হলে এই খেলায় স্পনসর, মিডিয়া, ভিউয়ারশিপ—সব বাড়বে। সেইসঙ্গে পেশাদার ট্রেনিং, কোচিং আর প্রতিযোগিতার সুযোগ পাবে তরুণরা। আইপিএল যেমন ক্রিকেটের চেহারা বদলে দিয়েছিল, তেমনই পিকলবলে আইপিবিএল যদি টিকে থাকে, তাহলে এ দেশের বাজারে নিশ্চিতভাবেই একটা বড়সড় বিপ্লব আসতে চলেছে! এখন দেখার—উত্তেজনা, আয়োজন আর বিনিয়োগ—সবকিছু মিলিয়ে নতুন এই ‘আইপিএল-স্টাইল’ লিগ কতটা জনপ্রিয় হয়। যদিও শুরুটা নিঃসন্দেহে জোরালো।


```