Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

'মেসির জন্য স্ত্রীকে ডিভোর্সও দিতে পারি!', প্রিয় তারকাকে দেখতে নেপাল থেকে কলকাতায় তরুণ ভক্ত

এক ঝলক লিওনেল মেসিকে দেখতে নেপাল থেকে কলকাতায় ছুটে এলেন তরুণ ভক্ত।

'মেসির জন্য স্ত্রীকে ডিভোর্সও দিতে পারি!', প্রিয় তারকাকে দেখতে নেপাল থেকে কলকাতায় তরুণ ভক্ত

লিওনেল মেসি

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 13 December 2025 14:08

দ্য ওয়াল ব্যুরো: শনিবার ভোরে কলকাতায় পা রাখলেন লিওনেল মেসি (Lionel Messi)। তিনদিনের ‘গোট ট্যুর ইন্ডিয়া’-র (GOAT Tour India) শুরুতেই কড়া নিরাপত্তায় বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে পৌঁছে যান আর্জেন্তিনীয় মহাতারকা (Lionel Messi GOAT Tour)। তাঁর কলকাতায় পৌঁছানোর খবর শহরজুড়ে উন্মাদনা সৃষ্টি করে। বিমানবন্দর এবং রাস্তায় ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

এই ভিড়ের মধ্যেই এএনআই (ANI) এক নেপালী ভক্তের সঙ্গে কথা বলে, যিনি মেসির ইভেন্টে আসতে সুদূর নেপাল থেকে ভারতে এসেছেন। মেসির প্রতি তাঁর এই ভালবাসা ও আবেগ ছিল বাঁধভাঙা। নেপাল থেকে আসা এই তরুণ ভক্ত নিজের কলেজের ক্লাস বাদ দিয়ে এসেছেন কলকাতায়, কেবল প্রিয় তারকাকে একবার দেখবেন বলে।

তিনি বলেন, "মেসিকে একবার দেখা আমার স্বপ্ন, এবং এখন আমি প্রতিবেশী দেশ নেপাল থেকে ভারতে আছি। আমার খুব ভাল লাগছে। নেপালকে ধন্যবাদ, ভারতকে ধন্যবাদ, কলকাতাকে ধন্যবাদ, কলকাতার সমস্ত মানুষকে ধন্যবাদ। আমি আমার প্রিয় খেলোয়াড়ের জন্য কলকাতায় এসেছি, কিন্তু এখানকার ফ্যানবেসও দারুণ ভাল। আমি শুধু তাঁকে দেখার জন্যই মেসির ইভেন্টের টিকিট কিনেছি।"

মেসির প্রতি তাঁর ভালবাসা এতটাই গভীর যে, তিনি আবেগের বশে বলে ওঠেন, "আমি আমার পরিবার, আমার বাবা, আমার ভাই এবং মাকে ধন্যবাদ জানাতে চাই, যাঁরা আমাকে অনুমতি দিয়েছেন এবং আমার স্বপ্ন পূরণ করেছেন। তাঁদের ছাড়া আমি কেউ নই। আমি রদ্রিগো ডি পল এবং লুইস সুয়ারেজকেও উল্লেখ করতে চাই, কারণ তাঁরাও কিংবদন্তি খেলোয়াড় এবং আমি তাঁদের দু'জনকেই শ্রদ্ধা করি। কিন্তু মেসির প্রতি ভালবাসাটা অনেক বেশি। মেসি এখানে।"

তিনি আরও বলেন, ''আমার বুকের ডান দিকে আমার পরিবার, আর বাঁ দিকে আমার মেসি। আমি মেসিকে দেখার জন্য আমার স্ত্রীকে ডিভোর্সও দিতে পারি। হ্যাঁ, এটাই আমার কাছে ভালবাসা। এবং আমি শুধু মেসিকে দেখার জন্য কলেজ এবং পড়াশোনা বাদ দিয়ে এত দূর থেকে এসেছি।"
 


```