Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

GOAT Tour: কেন যুবভারতী থেকে মাত্র ২৩ মিনিটে বেরিয়ে গেলেন মেসি? কী ঘটেছিল স্টেডিয়ামে?

কোনও ব্যক্তিগত সিদ্ধান্ত নয়। যুবভারতী থেকে মেসির দ্রুত প্রস্থান ছিল সম্পূর্ণ নিরাপত্তাজনিত কারণেই। ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং উত্তেজিত দর্শকদের আচরণই শেষমেশ ২৩ মিনিটের অকাল বিদায় ঘনিয়ে আনল।

GOAT Tour: কেন যুবভারতী থেকে মাত্র ২৩ মিনিটে বেরিয়ে গেলেন মেসি? কী ঘটেছিল স্টেডিয়ামে?

গ্রাফিক্স: শুভ্র শর্ভিন

রূপক মিশ্র

শেষ আপডেট: 13 December 2025 14:06

দ্য ওয়াল ব্যুরো: শনিবার কলকাতা পর্বে লিওনেল মেসির (Lionel Messi) উপস্থিতি নিয়ে প্রত্যাশা ছিল তুঙ্গে। তিনদিনের ‘গোট ট্যুর ইন্ডিয়া’-র (GOAT Tour India) সবচেয়ে বড় ভিড় জমেছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে। কিন্তু বাস্তবে দেখা গেল সম্পূর্ণ উল্টো ছবি। স্টেডিয়ামে ঢুকে মাত্র ২৩ মিনিটের মধ্যেই বেরিয়ে যান আর্জেন্তিনীয় মহাতারকা (Lionel Messi GOAT Tour)। স্বাভাবিকভাবেই প্রশ্ন—কেন এত দ্রুত চলে গেলেন মেসি (Lionel Messi in Kolkata)?

এদিন সকালেই মেসি কলকাতায় পৌঁছন (GOAT Tour India)। হোটেলে শাহরুখ খানের (Shah Rukh Khan) সঙ্গে সাক্ষাৎ, ৭০ ফুটের মূর্তি ভার্চুয়ালি উদ্বোধনের পর নির্ধারিত সূচি অনুযায়ী যুবভারতী ক্রীড়াঙ্গনে যান তিনি। পরিকল্পনা ছিল, মাঠে নেমে স্টেডিয়ামের চারদিকে একবার পরিক্রমা করবেন, দর্শকদের অভিবাদন জানাবেন। কিন্তু সেই প্ল্যান বাস্তবায়িত হয়নি।

স্টেডিয়ামে ঢোকার কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি অস্বাভাবিক হয়ে ওঠে। গ্যালারিতে বসে থাকা দর্শকদের একাংশ হঠাৎই মাঠে নামতে শুরু করেন। নিরাপত্তা বলয় ভেঙে পড়ে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় আয়োজক ও নিরাপত্তারক্ষীদের। মাঠের ভিতরে ভিড় বাড়তে থাকায় মেসির সুরক্ষা নিয়ে উদ্বেগ তৈরি হয়।

ঠিক সেই সময়েই উত্তেজনা চরমে ওঠে। ক্ষুব্ধ দর্শকদের একাংশ মাঠের দিকে বোতল ও চেয়ার ছুড়তে শুরু করেন। ‘গোট ট্যুর’-এর প্রচার সংক্রান্ত পোস্টার ছিঁড়ে ফেলা হয়। গোলপোস্ট ভাঙার চেষ্টাও হয় বলে অভিযোগ। গ্যালারি কার্যত ফাঁকা হয়ে যায়, সবাই মাঠে ঢুকে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করে।

এই অবস্থায় নিরাপত্তা সংস্থার তরফে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়। মেসিকে আর মাঠে রাখা নিরাপদ নয়—বিবেচনার পর তাঁকে তৎক্ষণাৎ স্টেডিয়াম থেকে বের করে নিয়ে যাওয়া হয়। সকাল ১১টা ১৫ মিনিট নাগাদ স্টেডিয়ামে ঢুকেছিলেন মেসি। মিনিট দশেকের মধ্যেই গাড়িতে তুলে সরিয়ে দেওয়া হয়।

সবচেয়ে বড় ক্ষোভ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। অনেকেই অভিযোগ করেছেন, ৫ হাজার থেকে শুরু করে ৪৫ হাজার টাকা পর্যন্ত টিকিট কেটে তাঁরা মেসিকে চোখে দেখার সুযোগই পেলেন না। দূর থেকে এক ঝলকও দেখা যায়নি বলে দাবি বহু সমর্থকের। তাই হতাশা, ক্ষোভ আর উত্তেজনা—সব মিলিয়ে পরিস্থিতি দ্রুত হাতের বাইরে চলে যায়।

সংক্ষেপে বললে, কোনও ব্যক্তিগত সিদ্ধান্ত নয়। যুবভারতী থেকে মেসির দ্রুত প্রস্থান ছিল সম্পূর্ণ নিরাপত্তাজনিত কারণেই। ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং উত্তেজিত দর্শকদের আচরণই শেষমেশ ২৩ মিনিটের অকাল বিদায় ঘনিয়ে আনল।


```